Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-কমার্সে ৫৮ হাজার অভিযোগ, পাওনা ৩,৮৬৯ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 30 August 2026
আগামী সপ্তাহ থেকে টাকা ফেরত পাবেন ই-কমার্স গ্রাহকরা
Share on FacebookShare on Twitter

বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারিত গ্রাহক ও বিক্রেতাদের করা অভিযোগের সংখ্যা ৫৮ হাজার ৭২০টি বলে জাতীয় সংসদে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এসব লিখিত অভিযোগে দাবিকৃত অর্থের পরিমাণ প্রায় ৩ হাজার ৮৬৯ কোটি টাকা।

রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে জন-গুরুত্বপূর্ণ বিষয়ে উত্থাপিত এক প্রশ্নের লিখিত জবাবে বাণিজ্যমন্ত্রী এ তথ্য জানান।

শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ ই-কমার্স খাতে প্রতারণা এবং এ বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।

লিখিত জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ই-কমার্স খাতে শৃঙ্খলা ফেরাতে সরকার জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালা, ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা এবং ডিজিটাল বিজনেস আইডেন্টিটি নিবন্ধন নির্দেশিকা প্রণয়ন ও বাস্তবায়ন শুরু করেছে।

দেশে আলোচিত কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের আর্থিক অনিয়মের প্রসঙ্গও সংসদে তুলে ধরেন তিনি। এর মধ্যে ইভ্যালি, ই-অরেঞ্জ, কিউকম, ধামাকা শপিং ও আলেশা মার্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে বিপুলসংখ্যক অভিযোগ জমা পড়েছে বলে জানান তিনি।

পরে স্পিকারের অনুমতি নিয়ে সম্পূরক প্রশ্ন করেন সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ। ইভ্যালি ও আলেশা মার্টের মতো প্রতিষ্ঠানে আটকে থাকা সাধারণ মানুষের অর্থ ফেরত বা ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া দ্রুত করতে সরকারের সরাসরি পরিকল্পনা কী—তা জানতে চান তিনি।

জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, অতীতে ই-কমার্স খাতে সংঘটিত অনিয়মের কারণে গ্রাহকদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে এবং বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।

তিনি বলেন, ডিজিটাল বিজনেস আইডেন্টিটি (ডিবিআইডি) চালুর ফলে বৈধ ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর আইনগত তথ্য সরকারের কাছে সংরক্ষিত থাকছে। এর মাধ্যমে ভুয়া প্রতিষ্ঠান তৈরি বন্ধে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি ডিজিটাল বাণিজ্য খাতে স্বচ্ছতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বাণিজ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে জমা পড়া ৫৮ হাজারের বেশি অভিযোগ অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পাওনা অর্থ ফেরত দিতে আইনি ও প্রশাসনিক তদারকিও অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-কমার্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

মহাকাশেও যুক্তরাষ্ট্রকে ছাড় দিতে নারাজ চীন
নির্বাচিত

মহাকাশেও যুক্তরাষ্ট্রকে ছাড় দিতে নারাজ চীন

ফোন চুরি, সাংবাদিকদের আটকে রাখলেন শমী কায়সার!
ই-কমার্স

ফোন চুরি, সাংবাদিকদের আটকে রাখলেন শমী কায়সার!

অনলাইন প্রশিক্ষণে শহর-গ্রামের বৈষম্য দূর হবে: পলক
প্রযুক্তি সংবাদ

অনলাইন প্রশিক্ষণে শহর-গ্রামের বৈষম্য দূর হবে: পলক

বিক্রয় ডটকমে মোটরবাইক রিভিউ প্রতিযোগিতা
অটোমোবাইল

বিক্রয় ডটকমে মোটরবাইক রিভিউ প্রতিযোগিতা

নিরাপদ অনলাইন শপিংয়ের সুরক্ষায় ১০টি টিপস
ই-কমার্স

নিরাপদ অনলাইন শপিংয়ের সুরক্ষায় ১০টি টিপস

বাংলাদেশ তার জনগোষ্ঠীকে নিয়ে ডিজিটাল রূপান্তর করেছে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ তার জনগোষ্ঠীকে নিয়ে ডিজিটাল রূপান্তর করেছে: মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডার রাইডারদের কম পারিশ্রমিক...

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 August 2026

ই-কমার্সে ৫৮ হাজার অভিযোগ, পাওনা ৩,৮৬৯ কোটি টাকা

Techzoom.TV |
TechzoomTV