Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিরাট হাট ক্যাম্পেইন বিজয়ীদের পুরস্কার হস্তান্তর করলো বিক্রয়-মিনিস্টার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 28 August 2019
বিরাট হাট ক্যাম্পেইন বিজয়ীদের পুরস্কার হস্তান্তর করলো বিক্রয়-মিনিস্টার
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস ও অনলাইনে গবাদি পশু কেনা-বেচার জনপ্রিয় মাধ্যম বিক্রয় ডট কম, ফ্ল্যাগশিপ কোরবানি ক্যাম্পেইন “বিক্রয় বিরাট হাট পাওয়ার্ড বাই মিনিস্টার” এর বিজয়ীদের কাছে পুরস্কার হস্তান্তর করেছে। আজ বুধবার, ২৮ আগস্ট, ২০১৯ ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত ডেইলি স্টার সেন্টারের তৌফিক আজিজ খান সেমিনার হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলনে বিজয়ীদের সাথে উপস্থিত ছিলেন বিক্রয় ডট কম-এর হেড অব মার্কেটিং, অ্যাড সেলস অ্যান্ড জবস ঈশিতা শারমিন, বিক্রয় ডট কম-এর হেড অব মার্কেটপ্লেস, সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার নাজ হুসাইন এবং মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড-এর হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন কে.এম.জি. কিবরিয়া।

সম্প্রতি, অনলাইনে গবাদি পশু কেনা-বেচার জনপ্রিয় মাধ্যম বিক্রয় ডট কম এবং মিনিস্টার হাই টেক পার্ক লিমিটেড এবারের ঈদ-উল-আযহা উপলক্ষে এই নিয়ে পঞ্চমবারের মতো বিরাট হাট ক্যাম্পেইনটি পরিচালনা করে। এ বছর বিক্রয় গ্রাহক ও মেম্বার উভয় পক্ষের জন্যই বিরাট হাট কন্টেস্ট এর আয়োজন করেছে। সারা দেশ থেকে গ্রাহক প্রতিযোগীদের মধ্য থেকে বাছাইকৃত ১৩ জন ভাগ্যবান বিজয়ী এবং মেম্বার প্রতিযোগীদের মধ্য থেকে বাছাইকৃত ৩ জন ভাগ্যবান বিজয়ীর হাতে পুরস্কার স্বরূপ রেফ্রিজারেটর, স্মার্ট এলইডি টিভি, মাইক্রোওয়েভ সহ সর্বমোট ৬ লক্ষ মূল্যমানের আকর্ষণীয় হোম অ্যাপ্লায়েন্স প্রদান করা হয়। গ্রাহক প্রতিযোগিতার প্রথম ৩ জন ভাগ্যবান বিজয়ীরা হলেন – মাজহারুন নবী পাঠান, শাকিল হোসেন এবং সারা ইসলাম, এবং মেম্বার প্রতিযোগিতার ৩ জন ভাগ্যবান বিজয়ীরা হলেন- মনি ডেইরি ফার্ম-এর উদ্যোক্তা হাজী আনোয়ার হোসেন, রাজশাহী সিটি গরুর হাট-এর উদ্যোক্তা মোহাম্মাদ রাকিবুল ইসলাম এবং জ্যাজ কর্পোরেশন-এর উদ্যোক্তা আসাদুল্লাহ।

বিক্রয়-এর হেড অব মার্কেটিং, অ্যাড সেলস অ্যান্ড জবস ঈশিতা শারমিন বলেন, “বিরাট হাট ক্যাম্পেইনে আমরা সম্মানিত গ্রাহকদের কাছ থেকে অসাধারণ সাড়া পেয়েছি। কোরবানির ঈদ উপলক্ষে গ্রাহকদের চাহিদা প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে। এ বছর আমাদের সাইটে ১০ হাজারেরও বেশি কোরবানির পশুর বিজ্ঞাপন ছিলো। প্রায় ১০০ জন মেম্বার আমাদের সাথে যুক্ত হয়ে তাদের খামারের পশুর বিজ্ঞাপন দিয়েছেন এবং বিক্রয় থেকে এ বছর কোরবানির মৌসুমে ৩ হাজারেরও বেশি পশু বিক্রি হয়েছে। গ্রাহকরা বিক্রয় থেকে তাদের পছন্দের গরু কিনে এবং বিক্রেতারা ঈদের আগেই তাদের খামারের পশু বিক্রির মাধ্যমে কোরবানির ঈদকে চমৎকারভাবে উদযাপন করতে পেরেছেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস”।

বিক্রয়-এর হেড অব মার্কেটপ্লেস, সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার নাজ হুসাইন বলেন, “প্রতিবারের মতো এবারের বিরাট হাট ক্যাম্পেইনটিও ঈদে সকলের প্রত্যাশা পূরণ করেছে বলে আমার বিশ্বাস, গ্রাহক এবং মেম্বারদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা আনন্দিত। বিজয়ীরা যেন ঈদের পরেও তাদের আনন্দকে ধরে রাখতে পারে তার জন্যই চমৎকার সব পুরস্কারের আয়োজন করেছি আমরা। গ্রাহকদের এরকম বিপুল সাড়া আমাদেরকে ভবিষ্যতে আরও নতুন কিছু নিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করবে”।

মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড-এর হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস কে.এম.জি. কিবরিয়া বলেন, “এরকম একটি গ্রাহক-বান্ধব আয়োজনের সাথে যুক্ত থাকতে পেরে আমাদের বেশ ভালো লাগছে। ঈদের নির্মল আনন্দকে আরেকবার ফিরিয়ে আনতেই ক্যাম্পেইনে বিজয়ীদের জন্য আমরা নিয়ে এসেছি আকর্ষণীয় পুরস্কার। আমার বিশ্বাস, পছন্দের কোরবানি পশু আর সাথে মিনিস্টারের হোম অ্যাপ্লায়েন্স গ্রাহকদের ঈদ আনন্দকে দীর্ঘায়িত করেছে। আমাদের ভবিষ্যতেও এরকম গ্রাহক-বান্ধব আয়োজনের সাথে থাকার প্রচেষ্টা থাকবে”।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইউটিউবে ফ্রি-তে দেখা যাবে বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ, তবে আছে কঠিন শর্ত
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে ফ্রি-তে দেখা যাবে বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ, তবে আছে কঠিন শর্ত

Acer EB321HQU মনিটর রিভিউ: কম বাজেটে ৩২ ইঞ্চির WQHD ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

Acer EB321HQU মনিটর রিভিউ: কম বাজেটে ৩২ ইঞ্চির WQHD ডিসপ্লে

১৩ মে বাজারে আসছে গ্যালাক্সি এস২৫ এজ?
নির্বাচিত

১৩ মে বাজারে আসছে গ্যালাক্সি এস২৫ এজ?

বিজয় দিবসে ১৬ শতাংশ ছাড় দিচ্ছে ওষুধওয়ালা ডটকম
ই-কমার্স

বিজয় দিবসে ১৬ শতাংশ ছাড় দিচ্ছে ওষুধওয়ালা ডটকম

নতুন রূপে ফেসবুক মেসেঞ্জারের আত্মপ্রকাশ
প্রযুক্তি সংবাদ

মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য বড় সুখবর!

গ্রাম অঞ্চলের ৩৩ শতাংশ শিশু ইন্টারনেটে আসক্ত
প্রযুক্তি সংবাদ

গ্রাম অঞ্চলের ৩৩ শতাংশ শিশু ইন্টারনেটে আসক্ত

Load More

ট্রেন্ডিং টপিক

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন
প্রযুক্তি সংবাদ

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

আইফোন ডুওর দাম প্রায় ৫ লাখ, তবুও কেন মানুষ কিনবে
প্রযুক্তি সংবাদ

আইফোন ডুওর দাম প্রায় ৫ লাখ, তবুও কেন মানুষ কিনবে

চার রঙে আসছে ভিভোর ‘এক্স৫০০ প্রো ম্যাক্স’, ক্যামেরায় ২০০ মেগাপিক্সেল টেলিফটো
প্রযুক্তি সংবাদ

চার রঙে আসছে ভিভোর ‘এক্স৫০০ প্রো ম্যাক্স’, ক্যামেরায় ২০০ মেগাপিক্সেল টেলিফটো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন
টেলিকম

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 August 2019

বিরাট হাট ক্যাম্পেইন বিজয়ীদের পুরস্কার হস্তান্তর করলো বিক্রয়-মিনিস্টার

Techzoom.TV |
TechzoomTV