Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পৃথিবীতে বাঙালির ইতিহাস অনন্য : মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 21 December 2020
জাফর আলমের মৃত্যুতে টেলিযোগাযোগ মন্ত্রীর শোক
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, পৃথিবীতে বাঙালির মেধা, মনন, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস অনন্য।

তিনি বলেন, ‘বাঙালি চতুর্থ কিংবা পঞ্চম বৃহত্তম ভাষাভাষী জাতিই নয়, শ্রেষ্ঠ জাতি হিসেবে আত্মপ্রকাশের সুযোগ রাখে।’

মন্ত্রী রোববার রাতে অনলাইন প্ল্যাটফর্মে কলকাতায় বাংলা ভাষাভাষী মানুষদের কলকাতা ভিত্তিক সংগঠন ‘বাংলা ওয়ার্ল্ড ওয়াইড’ কর্তৃক মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশীষ সুরের সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা থেকে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদ, যুক্তরাষ্ট্র থেকে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. জিয়াউদ্দিন, বাংলাদেশের রণাঙ্গণের সংবাদ সংগ্রহে নিয়োজিত ভারতীয় সাংবাদিক ড. পার্থ চ্যাটার্জি ও সাংবাদিক বিকাশ চৌধুরী এবং কলকাতায় বাংলাদেশ উপ হাই- কমিশনের প্রথম সচিব (প্রেস) মোফাকখারুল ইকবাল বক্তৃতা করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মহান মুক্তিযুদ্ধে ভারতের জনগণের বিশেষ অবদান গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, ‘স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের মানুষের জন্য যে ত্যাগ আপনারা স্বীকার করেছেন, যে ভাবে পাশে থেকেছেন তা ইতিহাসে বিরল।’

তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি উল্লেখ করে বলেন, পৃথিবীর সকল বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধু আসন করে নিয়েছেন।
তিনি মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর যে সকল সদস্য জীবন দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা জব্বার বলেন, জীবনের শেষ প্রান্তে এসে যে বাংলাদেশ দেখছি, তাতে মনে হয় একাত্তরে যে যুদ্ধে গিয়েছিলাম সেটা না করলে জীবনে বড় ভুল হতো। নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ হয়ত স্বাধীনতা না পেলে রেখে যেতে পারতাম না।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ডিজিটাল প্রযুক্তিসহ দেশের সার্বিক অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর হত্যার পর দীর্ঘ ২১ বছর এবং ২০০১ সাল পরবর্তী ৮ বছর বাংলাদেশকে পাকিস্তানী ধারায় ফিরিয়ে নিতে চেষ্টা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রজ্ঞাবান নেতৃত্বে পশ্চাদপদতার সকল জঞ্জাল দূর করে বিশ্বে বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। উন্নয়নের প্রতিটি সূচকে বাংলাদেশের অভাবনীয় সফলতা আজ বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত। বাংলাদেশ হ্যানরি কিসিঞ্জারের তলাবিহীন ঝুড়ির দেশ নয়, বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়।

মন্ত্রী বাংলা ওয়ার্ল্ড ওয়াইডকে বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের মিলনের সেতুবন্ধন উল্লেখ করে বলেন, ইউনিকোড কনসোর্টিয়ামে ইন্টারনেটে বাংলাভাষা নিয়ে বিদ্যমান জটিলতা দুই বাংলার সহযোগিতায় অতিক্রম করতে সক্ষম হয়েছি। এ ব্যাপারে মন্ত্রী পশ্চিম বঙ্গের পবিত্র সরকারের ভূমিকা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
বক্তারা একাত্তরে বাংলাদেশের রণাঙ্গণে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। তাদের প্রাণবন্ত বর্ণনায় যুদ্ধের দিনগুলোর চিত্র ভেসে আসে যা শ্রোতা থেকে বক্তা প্রত্যেককেই অশ্রুসিক্ত করে।

মন্ত্রী তাদের এই বর্ণনা গুলোকে যথাযথভাবে লিপিবন্ধ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘আপনাদের দেখা যুদ্ধকালীন বাংলাদেশ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। উপস্থাপক স্নেহাশীষ সুর যুদ্ধে পশ্চিমবঙ্গের দু’জন সাংবাদিক পাকিস্তানীদের হাতে জীবন দিয়েছেন বলে উল্লেখ করেন।

তিনি তাদের ব্যাপারে বিস্তারিত তথ্য উপাত্ত সংগ্রহের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে তাদের আত্মত্যাগ লিপিবদ্ধ করার দাবি জানান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আমদানিকারক দেশ থেকে ডিজিটাল ডিভাইস রপ্তানির দেশে পরিণত হয়েছে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

আমদানিকারক দেশ থেকে ডিজিটাল ডিভাইস রপ্তানির দেশে পরিণত হয়েছে বাংলাদেশ

পুনরায় এক্সপি-পেনের পরিবেশক মাল্টিমিডিয়া কিংডম
প্রযুক্তি সংবাদ

পুনরায় এক্সপি-পেনের পরিবেশক মাল্টিমিডিয়া কিংডম

গিগাবাইটের জেড ৩৯০ মডেলের নতুন গেমিং মাদারবোর্ড বাজারে
প্রযুক্তি বাজার

গিগাবাইটের জেড ৩৯০ মডেলের নতুন গেমিং মাদারবোর্ড বাজারে

ঘরে গোপন ক্যামেরা আছে কি না জানাবে অ্যাপ
নির্বাচিত

ঘরে গোপন ক্যামেরা আছে কি না জানাবে অ্যাপ

২০৩০ সালের মধ্যে স্মার্টফোন শেষ হয়ে যাবে, বিল গেটসের ভবিষ্যদ্বাণী
নির্বাচিত

২০৩০ সালের মধ্যে স্মার্টফোন শেষ হয়ে যাবে, বিল গেটসের ভবিষ্যদ্বাণী

ডিজিটাল প্রযুক্তিতে বাংলা হবে পৃথিবীর তৃতীয় বৃহত্তম ভাষা: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল প্রযুক্তিতে বাংলা হবে পৃথিবীর তৃতীয় বৃহত্তম ভাষা: মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

হ্যারি পটার থিমে রিয়েলমির নতুন ফোন, উন্মোচন ২১ সেপ্টেম্বর
নির্বাচিত

হ্যারি পটার থিমে রিয়েলমির নতুন ফোন, উন্মোচন ২১ সেপ্টেম্বর

ঘোষণার এক দশক পর নতুন রোডস্টার উন্মোচন করছে টেসলা
অটোমোবাইল

ঘোষণার এক দশক পর নতুন রোডস্টার উন্মোচন করছে টেসলা

এআই প্রযুক্তি সমৃদ্ধ ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া এখন আরও সহজ
প্রযুক্তি সংবাদ

ওয়াশিং মেশিন ব্যবহারে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?

ক্যাপিটাল মার্কেট গ্রোথ ডায়ালগ: পাথওয়ে টু লিস্টিং
অর্থ ও বাণিজ্য

ক্যাপিটাল মার্কেট গ্রোথ ডায়ালগ: পাথওয়ে টু লিস্টিং

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 December 2020

পৃথিবীতে বাঙালির ইতিহাস অনন্য : মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV