Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-কমার্স কোম্পানিগুলোকে অর্থায়নের তথ্য দেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 10 December 2019
ই-কমার্স কোম্পানিগুলোকে অর্থায়নের তথ্য দেয়ার নির্দেশ
Share on FacebookShare on Twitter

বাজারে কার্যক্রম পরিচালনাকারী ই-কমার্স ফার্মগুলোকে সরকারের কাছে নিয়মিতভাবে অর্থায়নের হিসাব জমা দিতে হবে। এসব প্রতিষ্ঠানের জন্য ভারত সরকারের জারি করা নতুন একটি নির্দেশনায় এমনটাই জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, অ্যামাজন, ফ্লিপকার্টের মতো ভারতে কার্যক্রম পরিচালনা করছে, এমন ই-কমার্স কোম্পানিগুলোকে প্রতি বছর ৩০ সেপ্টেম্বরের মধ্যে তাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) সংক্রান্ত যাবতীয় তথ্য সরকারের কাছে আর্থিক প্রতিবেদন আকারে জমা দিতে হবে। প্রতিবেদনটি অবশ্যই নিয়মনীতি মেনে হিসাব নিরীক্ষকের মাধ্যমে যাচাই-বাছাই করে নিতে হবে। মূলত ভারতের আইন মেনে চলার ক্ষেত্রে এসব কোম্পানিকে আরো উৎসাহ প্রদানের জন্য এ নির্দেশনা দেয়া হয়েছে। খবর এনডিটিভি ও ইকোনমিক টাইমস।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের (এফইএমএ) ১৫ নম্বর ধারার আওতায় ভারতের কার্যক্রম পরিচালনারত ই-কমার্স সাইটগুলোর কাছে বাৎসরিক ভিত্তিতে আর্থিক প্রতিবেদন চাওয়া হয়েছে।

এ আইনের ১৫-এর ২ ও ৩ উপধারায় এসব প্রতিষ্ঠানের অর্থায়নসংক্রান্ত প্রতিবেদন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। প্রতি বছর ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা নিরীক্ষণের পর সরকারের কাছে দাখিল করতে হবে।

নতুন এ নির্দেশনা বাস্তবায়নের মধ্য দিয়ে ই-কমার্স সাইটগুলোর অর্থায়নসংক্রান্ত কার্যাবলি আরো স্বচ্ছ হবে। এসব প্রতিষ্ঠান আইন মেনে চলতে উৎসাহী হয়ে উঠবে। বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে আইন লঙ্ঘিত হলে তা সরকারের পক্ষ থেকে যাচাই করা যাবে। প্রতিষ্ঠানগুলোর পরিচালন ব্যয়েও লাগাম টানা সম্ভব হবে। এমনটাই মনে করছে ভারত সরকারের সংশ্লিষ্ট বিভাগ।

ভারতের বাজারের বৈশ্বিক ই-কমার্স সাইটগুলোর অর্থায়নের স্বচ্ছতা নিয়ে দেশটির বাণিজ্য সংগঠনগুলো আগে থেকেই সোচ্চার ছিল। কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্সের পক্ষ থেকে এ বিষয়ে সরকারি নজরদারি বাড়ানোর দাবি তোলা হয়েছিল। তাদের মতে, বৈশ্বিক ই-কমার্স সাইটগুলো ভারতে কী পরিমাণ বিনিয়োগ করছে, তাদের অর্থায়নের উৎস ইত্যাদি সম্পর্কে সরকারের কাছে সুস্পষ্ট তথ্য থাকা জরুরি। এতে ক্রমবিকাশমান ই-কমার্স খাতের ব্যবসায় অস্বচ্ছ প্রতিযোগিতা তৈরি হবে না। এমন দাবির মুখে ভারত সরকারের পক্ষ থেকে ই-কমার্স সাইটগুলোর জন্য নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক আর্থিক প্রতিবেদন দাখিলের নতুন এ নির্দেশনা জারি করা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

যুক্তরাজ্যে চিকিৎসাকর্মীদের জন্য তৈরি হলো জেট স্যুট
নির্বাচিত

যুক্তরাজ্যে চিকিৎসাকর্মীদের জন্য তৈরি হলো জেট স্যুট

হুয়াওয়ে আইসিটি ইনকিউবেটর বিজয়ী ৬ স্টার্টআপের নাম ঘোষণা
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ে আইসিটি ইনকিউবেটর বিজয়ী ৬ স্টার্টআপের নাম ঘোষণা

ইউটিউবে যখন খুশি তখনই বন্ধ করা যাবে ‘শর্টস’
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে যখন খুশি তখনই বন্ধ করা যাবে ‘শর্টস’

রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করছে গুগল
প্রযুক্তি সংবাদ

রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করছে গুগল

বাসায় বসে কাজের জন্য ল্যাপটপ অ্যাকসেসরিজ
নির্বাচিত

পুরাতন কম্পিউটার কেনার আগে যে বিষয়গুলো খেয়াল করবেন

ইভ্যালি কার্যক্রম ও হটলাইন নম্বর চালু ছিল, চালু আছে
ই-কমার্স

ইভ্যালি চালু রাখতে হাজারের বেশি গ্রাহকের স্মারকলিপি

Load More

ট্রেন্ডিং টপিক

হোম ডেলিভারির নামে রাস্তায় ফ্রিজ রেখে যাওয়ার অভিযোগ পিকাবুর বিরুদ্ধে
নির্বাচিত

হোম ডেলিভারির নামে রাস্তায় ফ্রিজ রেখে যাওয়ার অভিযোগ পিকাবুর বিরুদ্ধে

এআই ডেস্কটপ আনল এমএসআই
প্রযুক্তি বাজার

এআই ডেস্কটপ আনল এমএসআই

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি
নির্বাচিত

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি, থাকছে ১৫০টির বেশি স্পোর্টস মোড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ
প্রযুক্তি সংবাদ

জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 December 2019

ই-কমার্স কোম্পানিগুলোকে অর্থায়নের তথ্য দেয়ার নির্দেশ

Techzoom.TV |
TechzoomTV