Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পেওনিয়ার মাস্টারকার্ড সেবা সাময়িক বন্ধ হয়ে গেল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 29 June 2020
পেওনিয়ার মাস্টারকার্ড সেবা সাময়িক বন্ধ হয়ে গেল
Share on FacebookShare on Twitter

অনলাইন মার্কেটপ্লেস থেকে অর্থ উত্তোলন এবং অনলাইনে কেনাকাটা করার জন্য জনপ্রিয় মাধ্যম পেওনিয়ার মাস্টারকার্ড সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছে। সকল পেওনিয়ার প্রিপেইড মাস্টারকার্ড অনির্দিষ্ট সময়কাল পর্যন্ত অকেজো হয়ে পড়েছে। অর্থাৎ আপনার যদি একটি পেওনিয়ার মাস্টারকার্ড থাকে এখন থেকে আপনি সেটি আর ব্যবহার করতে পারবেন না। আপনার পেওনিয়ার একাউন্টে যে মাস্টারকার্ড ব্যালেন্স রয়েছে তাও সাময়িকভাবে ফ্রিজ হয়ে গিয়েছে অর্থাৎ আপনি সেই অর্থও আপাতত উত্তোলন করতে পারবেন না।

পেওনিয়ার থেকে জানানো হয়েছে সাময়িক সময়ের জন্য তারা মাস্টারকার্ড ব্যবহারকারীদের একাউন্ট ব্যালেন্স ফ্রিজ করে দিয়েছে এবং তারা আশা করে ভবিষ্যতে এই অর্থ আপনি আবার উত্তোলন করতে পারবেন। তবে এই মুহূর্তে অনির্দিষ্ট সময়কাল পর্যন্ত আপনি আপনার পেওনিয়ার একাউন্টে থাকা মাস্টারকার্ড ব্যালেন্স অর্থ উত্তোলন করতে পারবেন না।

অবশ্য, যদি প্রিপেইড মাস্টারকার্ডের ধারণক্ষমতার অতিরিক্ত কোন ফান্ড আপনার পেওনিয়ার একাউন্টে থাকে সেই অ্যামাউন্ট আপনি পেওনিয়ার একাউন্ট থেকে এখনই উত্তোলন করতে পারবেন- তবে সেটা কার্ড ব্যবহার করে নয় বরং আপনার পেওনিয়ার একাউন্টের সাথে সংযুক্ত ব্যাংক একাউন্টের মাধ্যমে ঐ টাকা তুলতে পারবেন।

পেওনিয়ারে থাকা ব্যালেন্সের কী হবে? পেওনিয়ার থেকে অর্থ কীভাবে তুলবেন?
সহজে বলতে গেলে আপনার পেওনিয়ার মাস্টারকার্ড একাউন্টে যদি কোন ডলার থেকে থাকে তাহলে সেই ডলার আপনি আপাতত উত্তোলন করতে পারছেন না। যদি অনেক বেশি ডলার আপনার একাউন্টে জমা থাকে যেটা আসলে পেওনিয়ার মাস্টারকার্ডের ধারণক্ষমতার চাইতেও বেশি তাহলে সেই বাড়তি পরিমাণটি আপনি উত্তোলন করতে পারবেন।

আপনার পেওনিয়ার একাউন্টে লগইন করলে আপনি আপনার কার্ড ব্যালেন্স এবং একাউন্ট ব্যালেন্স জানতে পারবেন। কার্ড ব্যালেন্সের চেয়ে যদি একাউন্ট ব্যালেন্স বেশি হয় তাহলে বাড়তি পরিমাণটি আপনি ব্যাংকের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। পেওনিয়ার কার্ডের সর্বোচ্চ ব্যালেন্স ১০ হাজার ডলার বা আরও কমবেশি হতে পারে (নিশ্চিত না)। এত বেশি অ্যামাউন্ট সাধারণ ব্যবহারকারীরা পেওনিয়ারে রাখেনা।

পেওনিয়ার মাস্টারকার্ড কেন বন্ধ হল?
পেওনিয়ার এর প্রধান কার্যালয় অবস্থিত যুক্তরাষ্ট্রে এবং এই কোম্পানিকে কার্ড ইস্যু করার সার্ভিস দেয় যুক্তরাজ্যের একটি কোম্পানি ওয়্যারকার্ড কার্ড সল্যুশনস লিমিটেড।

ওয়্যারকার্ড কার্ড সল্যুশন্স লিমিটেড নামের ঐ কোম্পানিটির মূল মালিক হচ্ছে জার্মানির একটি কোম্পানি যার নাম ওয়্যারকার্ড এজি।

সম্প্রতি ওয়্যারকার্ড এজি একটি আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িয়ে পড়ে। কোম্পানিটির হিসেব থেকে প্রায় ২০০ কোটি ডলার উধাও হয়ে যায়। এরপর ওয়্যারকার্ড এজি’র সিইও মার্কাস ব্রাউন পদত্যাগ করেন, এবং জার্মানিতে গ্রেফতার হন। তার কয়েকদিনের মধ্যেই ওয়্যারকার্ড এজি কোম্পানিটি নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করার প্রক্রিয়া শুরু করে।

এরপর যুক্তরাজ্যের আর্থিক নিয়ন্ত্রক সংস্থা “এফসিএ” ওয়্যারকার্ড সল্যুশনসের সকল কার্ড কার্যক্রম স্থগিত করে দেয়। পেওনিয়ার জানিয়েছে, যেহেতু পেওনিয়ারের প্রিপেইড মাস্টারকার্ডগুলো এই যুক্তরাজ্যের ওয়্যারকার্ড সল্যুশন্সের দ্বারা ইস্যু করা হয়েছে, তাই আপনার পেওনিয়ার মাস্টারকার্ড বর্তমানে আর কোনো কাজ করবেনা। এটি দিয়ে আপাতত আপনি কোনো লেনদেন করতে পারবেন না। সেইসাথে এই মাস্টারকার্ডের মাধ্যমে আপনি পেওনিয়ারে যে অর্থ এনেছেন সেই অর্থও আপনি ব্যবহার করতে পারবেন না- যতদিন পর্যন্ত এই আইনি বিষয়টি সমাধান না হয়।

পেওনিয়ার একাউন্টে কি টাকা গ্রহণ বা রিসিভ করা যাবে?
হ্যাঁ। এখন আপনি আপনার পেওনিয়ার একাউন্টে নতুনভাবে অর্থ গ্রহণ করতে পারবেন। সেই নতুন ব্যালেন্স উত্তোলন করার জন্য পেওনিয়ারের সাথে নিজের ব্যাংক একাউন্ট যুক্ত করে সেই ব্যাংকে পেওনিয়ার থেকে নতুন ব্যালেন্সের টাকা তোলা যাবে।

বিভিন্ন অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যেমন আপওয়ার্ক, ফাইভার, ফ্রিল্যান্সার ডটকম, ৯৯ডিজাইনস ইত্যাদি পেওনিয়ারের প্রিপেইড মাস্টারকার্ড সেবার মাধ্যমে সদস্যদের অর্থ উত্তোলনের সেবা দিয়ে থাকে। এখন ওয়্যারকার্ড কাণ্ডের পর সবাইকেই নতুন করে ভাবতে হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বগুড়ার ই-কমার্স এবং এর সম্ভাবনা
ই-কমার্স

৩৮২ কোটি টাকা ফেরত পেয়েছেন ১৫ ই–কমার্সের গ্রাহকেরা

প্রান্তিক পর্যায়ে দ্বৈত করের চাপ থেকে মুক্তি পেল ই-কমার্স
ই-কমার্স

অনলাইনে পণ্য ক্রয়ের ক্ষেত্রে যে বিষয়ে লক্ষ রাখা জরুরি

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
ই-কমার্স

যশোরে বকেয়া বেতনের দাবিতে ‘চালডাল’ কল সেন্টারে বিক্ষোভ ও ভাঙচুর

কুড়িগ্রামে অনুষ্ঠিত হল দারাজ ফ্যান মিট
ই-কমার্স

কুড়িগ্রামে অনুষ্ঠিত হল দারাজ ফ্যান মিট

ওয়েভে ২০ হাজার কাবাব বিক্রি করলো উদ্যোক্তারা
ই-কমার্স

ওয়েভে ২০ হাজার কাবাব বিক্রি করলো উদ্যোক্তারা

নির্বাচন পেছাতে নানা ষড়যন্ত্র, যথাসময়ে নির্বাচন চান ই-ক্যাব সদস্যরা
ই-কমার্স

নির্বাচন পেছাতে নানা ষড়যন্ত্র, যথাসময়ে নির্বাচন চান ই-ক্যাব সদস্যরা

Load More

ট্রেন্ডিং টপিক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির
প্রযুক্তি সংবাদ

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 June 2020

পেওনিয়ার মাস্টারকার্ড সেবা সাময়িক বন্ধ হয়ে গেল

Techzoom.TV |
TechzoomTV