Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঈদ উপলক্ষে বিক্রয় ও মিনিস্টার-এর ব্যতিক্রমধর্মী ‘বিরাট হাট’ কন্টেস্ট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 14 July 2020
ঈদ উপলক্ষে বিক্রয় ও মিনিস্টার-এর ব্যতিক্রমধর্মী ‘বিরাট হাট’ কন্টেস্ট
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস ও অনলাইনে গবাদি পশু কেনা-বেচার জনপ্রিয় মাধ্যম বিক্রয় ডট কম এবং মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড এবারের ঈদ-উল-আযহা উপলক্ষে চতুর্থবারের মতো নিয়ে এলো কোরবানি ক্যাম্পেইন- “বিক্রয় বিরাট হাট পাওয়ার্ড বাই মিনিস্টার”। আজ ১৪ জুলাই ২০২০, মঙ্গলবার একটি ওয়েবিনার সেশনের মাধ্যমে বিক্রয় ও মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের মাঝে সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ক্যাম্পেইনটি চলবে ঈদের আগের রাত পর্যন্ত।

প্রতিবছরের মতো এবারের ঈদ-উল-আযহায় বিক্রয় তার সম্মানিত গ্রাহকদের জন্য নিয়ে এসেছে চমৎকার সব গবাদি পশুর সমাহার। ইতোমধ্যে বিক্রয়-এর সাইটে ১,০০০ এরও বেশি কোরবানির পশুর বিজ্ঞাপন পোস্ট করা হয়েছে। এ বছর বিক্রয়-মিনিস্টার আয়োজন করেছে ব্যতিক্রমধর্মী কন্টেস্টের। প্রতিযোগীরা এই অনলাইন কন্টেস্টে অংশ নিয়ে পাবেন মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড-এর পক্ষ থেকে সর্বমোট ৬ লক্ষ টাকার মূল্যমানের আকর্ষণীয় হোম অ্যান্ড ইলেক্ট্রনিক্স অ্যাপ্লায়েন্স পণ্য জিতে নেওয়ার অনন্য সুযোগ।

অংশগ্রহণকারীদের বিক্রয়-এর প্রচারিত কোরবানি স্পেশাল গানের সাথে একটি ভিডিও তৈরি করতে হবে এবং ক্যাপশন হিসাবে #BiratHaat2020 ব্যবহার করে এটি ফেসবুক, টিকটক, অথবা ইউটিউব – এর মধ্য থেকে সবগুলো বা যেকোনো একটি প্ল্যাটফর্মে শেয়ার করতে হবে। ভিডিওটি একই হ্যাশট্যাগ সাবজেক্ট হিসেবে দিয়ে বিক্রয় ব্লগ সাইটেও প্রেরণ করতে পারবেন। সর্বাধিক ভিউ এবং লাইকের ভিত্তিতে ২২ জন ভাগ্যবান বিজয়ী পাবেন মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড-এর পক্ষ থেকে রেফ্রিজারেটর, স্মার্ট এলইডি টিভি সহ আরও আকর্ষণীয় পুরস্কার।

বিক্রয় ডট কম-এর কো-ম্যানেজিং ডিরেক্টর ঈশিতা শারমিন বলেন, “অনলাইনে কোরবানির পশু বেচাকেনার অগ্রদূত হচ্ছে বিক্রয়। বিগত ছয় বছর ধরে ঈদ-উল-আযহা উপলক্ষে বিক্রয় কোরবানি পশুর পসরা নিয়ে আসছে। এ বছর সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনা করে আমরা গ্রাহকদের জন্য আরও বেশি সংখ্যক কোরবানির পশু নিয়ে আসার কথা ভাবছি। প্রতিবছরই আমরা ডিজিটাল হাটের দিকে ঝুঁকতে থাকা ক্রেতার সংখ্যা উত্তরোত্তর বাড়তে দেখেছি। এই বছর তো ডিজিটাল হাট একরকম প্রয়োজনই হয়ে দাঁড়িয়েছে। সেই অনুযায়ী আমরা আমাদের সেবার মান উন্নত করতে সচেষ্ট। গ্রাহক ছাড়াও আমাদের প্ল্যাটফর্ম থেকে হাজার হাজার বিক্রেতা উপকৃত হয়ে থাকে। আর ঈদের আনন্দকে দ্বিগুণ করতে এবার একটু ভিন্নধর্মী বিরাট হাট (#BiratHaat2020) কন্টেস্টের আয়োজন করেছি আমরা। আশা করছি আগের বছরগুলোর মতো এবারও আমরা গ্রাহকদের কাছ থেকে প্রচুর সাড়া পাবো”।

বিক্রয় ডট কম-এর কো-ম্যানেজিং ডিরেক্টর নাজ হুসাইন বলেন, “কোরবানির পশু কেনার ক্ষেত্রে সময় এবং শ্রম বাঁচানোর সাথে এই বছর যুক্ত হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করা। এ অবস্থায় অনেকেই যখন কোরবানি কীভাবে দিবেন এই সংশয়ে ভুগছেন তখন বিক্রয়-এর ডিজিটাল হাট অনেকেরই সাহায্যে আসবে বলে আমার বিশ্বাস। গত বছর বিক্রয়-এর সাইটে মেম্বারশিপ সার্ভিস নিবন্ধনের মাধ্যমে প্রায় ১০০ জন গবাদি পশুর খামার ব্যবসায়ী কোরবানির পশু বিক্রয় করেন। এ বছর আশা করছি প্রায় ১৬০-১৭০ জন খামার ব্যবসায়ী আমাদের মেম্বারশিপ সার্ভিস গ্রহণ করবেন। এছাড়া বিরাট হাট (#BiratHaat2020) আয়োজনেও প্রতিবারের মতোই গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশা করছি”।

মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড-এর হেড অব ব্র্যান্ড এন্ড কমিউনিকেশনস কে এম জি কিবরিয়া বলেন, “আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে গত বছরগুলোয় বিরাট হাট (#BiratHaat2020) ক্যাম্পেইনের সফলতার ধারাবাহিকতায় এ বছর আবারো আমরা কন্টেস্টটি নিয়ে এসেছি। ঈদ উপলক্ষে গ্রাহকদের মুখে হাসি ফোটানোর এই সুযোগটি আমরা হাতছাড়া করতে চাইনি। বিরাট হাট-এর মাধ্যমে ক্রেতারা কোনো ঝামেলা ছাড়াই নিরাপদ কোরবানির পশু ক্রয়ের সুযোগ পাচ্ছেন। একই সাথে ঈদের খুশিকে আরও বাড়িয়ে তুলতে সৌভাগ্যবান ক্রেতাদের জন্য থাকছে মিনিস্টার-এর সৌজন্যে দারুণ সব পণ্য জিতে নেওয়ার সুযোগ। আশা করছি মহামারির সময় গ্রাহকরা এইসকল পণ্য উপহার হিসেবে পেয়ে উপকৃত হবেন”।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মিনিস্টার হাই-টেক

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসছে মটোরোলা মোটো জি ১০০
নির্বাচিত

সব ডিভাইসে গরিলা গ্লাস ব্যবহার করবে মটোরোলা

‘নেক্সজি’ সিরিজের স্মার্টফোন নিয়ে এলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

‘নেক্সজি’ সিরিজের স্মার্টফোন নিয়ে এলো ওয়ালটন

লাইকির সঙ্গে প্রথমবারের মতো রবি’র চুক্তি
প্রযুক্তি সংবাদ

লাইকির সঙ্গে প্রথমবারের মতো রবি’র চুক্তি

নিষেধাজ্ঞা উঠলেও গুগলে ‘না’ হুয়াওয়ের
নির্বাচিত

নিষেধাজ্ঞা উঠলেও গুগলে ‘না’ হুয়াওয়ের

গ্রামকে শহরে রূপান্তর করার জন্য বাড়ি বাড়ি ইন্টারনেট পৌঁছাতে হবে
প্রযুক্তি সংবাদ

গ্রামকে শহরে রূপান্তর করার জন্য বাড়ি বাড়ি ইন্টারনেট পৌঁছাতে হবে

গ্রাহককে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানে বদ্ধপরিকর বিটিআরসি
নির্বাচিত

গ্রাহককে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানে বদ্ধপরিকর বিটিআরসি

Load More

ট্রেন্ডিং টপিক

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডার রাইডারদের কম পারিশ্রমিক...

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 July 2020

ঈদ উপলক্ষে বিক্রয় ও মিনিস্টার-এর ব্যতিক্রমধর্মী ‘বিরাট হাট’ কন্টেস্ট

Techzoom.TV |
TechzoomTV