Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে দারাজে ডিসকাউন্টে আকর্ষণীয় পণ্য

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 26 August 2020
৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে দারাজে ডিসকাউন্টে আকর্ষণীয় পণ্য
Share on FacebookShare on Twitter

আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন ও দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ লিমিটেড সাফল্যের সাথে পার করল ৬টি বছর। আর এ উপলক্ষ্যে #ThankYouBangladesh স্লোগান নিয়ে আয়োজিত হচ্ছে দারাজের “সিক্সথ অ্যানিভার্সারি ক্যাম্পেইন”। দেশজুড়ে বর্ষপূর্তি উদযাপন করতে এবং আজ অবধি দারাজের (daraz.com.bd) সাথে থাকা সমস্ত গ্রাহকদের ধন্যবাদ জানাতেই বিশেষ এই ক্যাম্পেইনের আয়োজন, যা চলবে ৩০ আগস্ট থেকে ৭ই সেপ্টেম্বর পর্যন্ত। উৎসব মুখর এই ইভেন্টটির কো-স্পন্সর হিসেবে থাকছে রিয়েলমি বাংলাদেশ, ভিশন ইলেক্ট্রনিক্স, ডাবর বাংলাদেশ, স্টুডিও এক্স ও অ্যাপেক্স ।

গ্রাহকদের জন্যে দারাজ সিক্সথ অ্যানিভার্সারি ক্যাম্পেইনে থাকছে বিশাল ডিসকাউন্টে অসংখ্য পণ্য, ডাবল টাকা ভাউচার, ৬ টাকা ডিল, ব্র্যান্ড ৫০% ডিস্কাউন্ট ভাউচার, মিস্ট্রি বক্স, মিশন এম আই সিক্স, শেয়ার অ্যান্ড উইন কন্টেস্ট, ডি এফ জি ক্ল্যাশ রয়্যাল টুর্নামেন্ট ও ডেইলি ফ্ল্যাশ সেল সহ আরো অসংখ্য সব আকর্ষণীয় অফার।

২৬শে আগস্ট, বিকাল ৫ টায় দারাজ এবং প্রথম আলোর অফিশিয়াল ফেইসবুক পেইজে একটি ডিজিটাল প্রেস কনফারেন্সের মাধ্যেমে এই ক্যাম্পেইনটির উদ্বোধন ঘোষণা করা হয়। এই ডিজিটাল প্রেস কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের (daraz.com.bd) ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে ছিলেন জনাব ফুয়াদ আরেফিন- চিফ কমার্শিয়াল অফিসার ও চিফ অপারেটিং অফিসার জনাব খন্দকার তাসফিন আলম। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

ইভেন্টে ফ্যাশন প্রোডাক্টস, ইলেক্ট্রনিক অ্যাক্সেসরিজ, হোম অ্যান্ড লিভিং, হেলথ অ্যান্ড বিউটি এবং বেবি ও টয়েজ-এর মত ক্যাটাগোরির পণ্যগুলো পাওয়া যাবে মাত্র ৬ টাকায় ফ্ল্যাশ সেল চলাকালীন সময়ে। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে দারাজ ফার্স্ট গেইমস (ডিএফজি) আয়োজিত ইউথবেসড জনপ্রিয় ‘ক্ল্যাশ রয়্যাল’ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। টুর্নামেন্টে অংশগ্রহনকারী ৩২ জন বিজয়ীর জন্য থাকছে মোট ৩ লাখ টাকার প্রাইজ পুল, যেখানে প্রথম বিজয়ীর জন্য পুরষ্কার হিসেবে থাকছে এক লক্ষ টাকার ভাউচার, দ্বিতীয় বিজয়ীর জন্য থাকছে ৫০ হাজার, তৃতীয় ও চতুর্থ বিজয়ীর জন্য থাকছে ২৫ হাজার এবং পঞ্চম থেকে অষ্টম বিজয়ীর জন্য থাকছে ১০ হাজার টাকার সমমূল্যের ভাউচার। ক্ল্যাশ রয়্যাল টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহীদের রেজিস্ট্রেশন চলবে ২০ থেকে ২৭ আগস্ট পর্যন্ত।

ক্রেতাদের কেনাকাটার সুবিধার কথা মাথায় রেখে ৩০ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত দারাজ (daraz.com.bd) অফার করছে তাদের পেমেন্ট পার্টনার- ব্র্যাক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও সাউথ-ইস্ট ব্যাংকের মাধ্যমে ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক অফার। এছাড়াও বিকাশ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করলে থাকছে সর্বোচ্চ ১৫% ইন্সট্যান্ট ক্যাশব্যাক সুবিধা।

এই উপলক্ষ্যে দারাজ বাংলাদেশ লিমিটেডের (daraz.com.bd) ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “দারাজ গত ৬ বছর ধরে নিষ্ঠার সাথে ক্রেতাদের সেবা প্রদান করে যাচ্ছে। দারাজের সাথে যেসব ক্রেতা-বিক্রেতা এতোদিন ধরে রয়েছেন তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাদের সকল পার্টনার, সেলার ও গ্রাহকদের সীমাহীন উৎসাহ উদ্দীপনা, অগাধ ভালবাসা ও সহায়তার মাধ্যমে আমরা এই বিশাল সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছি। আশা করছি আপনাদের সাথে নিয়ে আমরা সামনের দিনগুলোতে আরও ভাল সেবা প্রদানে সক্ষম হব। থ্যাঙ্ক ইউ বাংলাদেশ!”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: দারাজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইভ্যালিকে সহযোগিতা করতে ভবন মালিককে নির্দেশ
ই-কমার্স

ইভ্যালির ফান্ড থেকে টাকা প্রদানের তথ্য চেয়েছেন হাইকোর্ট

ইভ্যালির গ্রাহকদের প্রায় ১৩ কোটি টাকা ফেরত দিয়েছে নগদ
ই-কমার্স

ইভ্যালির গ্রাহকদের প্রায় ১৩ কোটি টাকা ফেরত দিয়েছে নগদ

দেশীয় স্টার্টআপের ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ পেল শপআপ
ই-কমার্স

দেশীয় স্টার্টআপের ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ পেল শপআপ

আইসিটি প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নবনিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাত
প্রযুক্তি সংবাদ

আইসিটি প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নবনিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাত

বিশ্বের প্রথম ‘রোবট ফোন’ নিয়ে এলো অনর
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ‘রোবট ফোন’ নিয়ে এলো অনর

৩রা জানুয়ারী উদ্বোধন হতে যাচ্ছে প্রথম ই-টিকেটিং ই-লার্নিং কোর্স
ই-কমার্স

৩রা জানুয়ারী উদ্বোধন হতে যাচ্ছে প্রথম ই-টিকেটিং ই-লার্নিং কোর্স

Load More

ট্রেন্ডিং টপিক

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য
নির্বাচিত

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

২০২৫ সালের অক্টোবরে ঢাকার যমুনা ফিউচার পার্কে Dazzle-এর...

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

প্লে স্টোরেও ভুয়া অ্যাপ

গুগল প্লে স্টোরে আসল-নকল অ্যাপ চিনবেন যেভাবে

হুয়াওয়ের সম্ভাব্য নতুন স্টারলাইট স্মার্টফোন ব্র্যান্ড

নতুন স্মার্টফোন ব্র্যান্ড আনছে হুয়াওয়ে, লক্ষ্য রেডমি-রিয়েলমির বাজার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 August 2020

৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে দারাজে ডিসকাউন্টে আকর্ষণীয় পণ্য

Techzoom.TV |
TechzoomTV