Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্বপ্ন বাঁচাতে গ্রাহকদের পাশে চান ইভ্যালির এমডি রাসেল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 29 August 2020
স্বপ্ন বাঁচাতে গ্রাহকদের পাশে চান ইভ্যালির এমডি রাসেল
Share on FacebookShare on Twitter

প্রতিকূল মুহূর্তেও গ্রাহকদের সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন ইভ্যালির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল। শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি এ মন্তব্য করেন।

এ সময় রাসেল যতদিন পর্যন্ত ব্যাংক হিসেব সচল না হয় ততোদিন ক্যাশ অন ডেলিভারির (পণ্য পেয়ে মূল্য পরিশোধ) মাধ্যমে পণ্য বিক্রির ঘোষণা দেন।

এদিকে বেশ কিছুদিন ধরেই পণ্য ডেলিভারি না দিয়ে ক্যাশব্যাকের নামে গ্রাহকের টাকা আটকে রাখার অভিযোগ উঠছে ইভ্যালির বিরুদ্ধে। একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রচারের পর দেশজুড়ে ইভ্যালির কার্যক্রম নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

‘ইভ্যালি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠায় প্র‌তিষ্ঠান‌টি এবং এর চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলের ব্যাংক হিসাব জব্দ করা হয়।

মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১৯ অনুযায়ী আগামী ৩০ দিনের জন্য ইভ্যালির চেয়ারম্যান এবং এমডির ব্যাংক অ্যাকাউন্ট থেকে সকল লেনদেন স্থগিত করার নির্দেশনা জারি করা হয়েছে। এ সময়ে ইভ্যালির আর্থিক লেনদেন এবং অন্যান্য ই-বাণিজ্য কার্যক্রম তদন্ত করবে বাংলাদেশ ব্যাংক।

লাইভে রাসেল বলেন, ডিজাটাল বাংলাদেশে নতুন উদ্যোক্তা তৈরিতে কাজ করে যাচ্ছে ইভ্যালি। দেশিয় প্রতিষ্ঠান হিসেবে ইভ্যালির বেড়ে ওঠা দেশের হাজার হাজার তরুণকে উৎসাহ জোগাবে।

রাসেল ক্রেতাদের পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, আপনারা যারা এতোদিন ফ্রি পেমেন্ট এর ভয়ে বা অন্য কোনো বিষয়ে ভেবে পণ্য অর্ডার করেননি তাদের অনুরোধ থাকবে এবার পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করে হলেও আপনারা ইভ্যালি থেকে পণ্য কিনেন। আমরা যতোদিন না আগের অবস্থায় ফিরে যেতে পারি একটা লোকাল ই-কমার্স হিসেবে আমাদের পাশে দাঁড়ান।

‘আপনাদের ল্যাপটপ, মোবাইল, খাবার যাই দরকার হয় আমাদের থেকে অর্ডার করুন। আপনার পণ্য হাতে পেয়ে তারপর মূল্য পরিশোধ করবেন।’

সূত্রমতে ইভ্যালিতে বর্তমানে ৩৫ লাখ গ্রাহক নিবন্ধিত রয়েছেন। প্রতিমাসে প্রতিষ্ঠানটি ৩০০ কোটি টাকার লেনদেন করে। প্রতিষ্ঠার পর ২০ মাসে গ্রাহকের কাছে দেড় হাজার কোটি টাকার পণ্য বিক্রি করেছে ইভ্যালি।

বিপুল পরিমাণ গ্রাহককে একজায়গায় আনার জন্যই বিভিন্ন ধরনের ক্যাশব্যাক অফার দেয়া লাগতো উল্লেখ করে রাসেল বলেন, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ক্যাশব্যাক অফার দেয়ায় আমাদের কার্যক্রম নিয়ে অনেকে অনেক কথা বলছেন। কিন্তু তাদের ভাবা উচিত যে, আমরা লস দেয়ার জন্য ব্যবসা করছি না।

তিনি উদাহরণ দিয়ে বলেন, যদি বাজারের কোনো ১০০ টাকার পণ্য আমি ৩০ টাকায় কিনতে পারি এবং সেটা আমি ১০০ টাকায় বিক্রি করিও তারপরেও আমি আমার লাভের অংশ থেকে ক্যাশব্যাক অফার দিতে পারি। এমন কিছু ব্যবসায়িক বিষয় আমরা অবলম্বন করি যা সচারচার যেসব ব্যবসায়িক পদ্ধতি মার্কেটে চলমান তার চেয়ে কিছুটা ভিন্ন। কিন্তু তার মানে এই না যে, আমরা খারাপ কিছু করছি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইভ্যালি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ধামাকাশপিং এর চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করেছে ভুক্তভোগীরা
ই-কমার্স

টাকা যুক্তরাষ্ট্র পাঠিয়েছে ধামাকা, চলে গেছেন এমডি

সার্চ ইংলিশ এর মাধ্যমে ওমান প্রবাসির ভাগ্য পরিবর্তনের গল্প
ই-কমার্স

সার্চ ইংলিশ এর মাধ্যমে ওমান প্রবাসির ভাগ্য পরিবর্তনের গল্প

ফিওনা’র অনলাইন পার্টনার ইভ্যালি
ই-কমার্স

ফিওনা’র অনলাইন পার্টনার ইভ্যালি

দারাজ ‘লুডু লাখপতি’র প্রথম বিজয়ী তানিয়া তন্বী
ই-কমার্স

দারাজ ‘লুডু লাখপতি’র প্রথম বিজয়ী তানিয়া তন্বী

ইভ্যালি কার্যক্রম ও হটলাইন নম্বর চালু ছিল, চালু আছে
ই-কমার্স

ইভ্যালি চালু রাখতে হাজারের বেশি গ্রাহকের স্মারকলিপি

দারাজের ট্রাভেল প্যাকেজে স্মরণীয় থাকবে আপনার ভালোবাসা দিবস!
ই-কমার্স

দারাজের ট্রাভেল প্যাকেজে স্মরণীয় থাকবে আপনার ভালোবাসা দিবস!

Load More

ট্রেন্ডিং টপিক

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন
প্রযুক্তি বাজার

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল
বিবিধ

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট
টেলিকম

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ক্রসমার্কেট এআই নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

অ্যাডভান্সড সাইবার সিকিউরিটি প্রোটোকল, ফিনটেক সেফটি ফ্রেমওয়ার্ক এবং...

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 August 2020

স্বপ্ন বাঁচাতে গ্রাহকদের পাশে চান ইভ্যালির এমডি রাসেল

Techzoom.TV |
TechzoomTV