Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তৈরি পোশাক শিল্প খাতে অনন্য মাত্রা যুক্ত করল “মার্চেন্ট বে”

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 26 September 2020
তৈরি পোশাক শিল্প খাতে অনন্য মাত্রা যুক্ত করল “মার্চেন্ট বে”
Share on FacebookShare on Twitter

দেশের তৈরি পোশাক ও সম্পর্কিত খাতে নতুন এক অনলাইন প্ল্যাটফর্মের আবির্ভাব ঘটল। “মার্চেন্ট বে” নামের এই প্ল্যাটফর্মটি ২৬শে সেপ্টেম্বর, শনিবার এক ওয়েবিনারের মাধ্যমে উদ্বোধন করা হয়। উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ এর সভাপতি ড.রুবানা হক ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, এমপি এবং সায়েম গ্রুপের সভাপতি মো. মনির হোসেন এবং সায়েম গ্রুপের পরিচালক ও মার্চেন্ট বে’র ব্যবস্থাপনা পরিচালক আবরার হোসেন সায়েম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, “বর্তমান পরিস্থিতি ও যুগের চাহিদা অনুযায়ী ডিজিটাল সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্চেন্ট বের এমন উদ্যোগ গ্রহণ করায় আমি আনন্দিত। আমি আশা করি, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের দেশের ব্যবসায়ীরা বাইরের দেশের ক্রেতাদের সাথে খুব সহজে যোগাযোগের মাধ্যমে দেশের রপ্তানি খাতে আরও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারবেন। এছাড়াও আমি মার্চেন্ট বে কে সাধুবাদ জানাই যে উনারা কেবল সোর্সিং নয় বরং ব্যবস্থাপনা দক্ষতা বাড়ানোর ব্যপারটাও খেয়াল রেখেছেন।”

এসময় এফবিসিসিআই এর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, এমপি বলেন, “আমি মনে করি মার্চেন্ট বে ই-বিটুবি প্ল্যাটফর্মটি ফ্যাক্টরী ও বায়ার উভয়ের ক্ষেত্রেই সোর্সিং সহজ করবে এবং এটি উভয়ের জন্যই সাশ্রয়ী হবে। এছাড়া এর যে মনিটরিং সিস্টেম আছে তা ব্যবহার করে যে কোন ব্যবস্থাপক তার কারখানাকে আরও দক্ষতার সাথে পরিচালনা করতে পারবে বলে আমি আশাবাদী।“

এছাড়াও বিজিএমইএ এর সভাপতি ড.রুবানা হক তার বক্তব্যে বলেন, “এটি খুবই সময়োপযোগী একটি উদ্যোগ। আমি মনে করি এটি ব্যবহার করে ব্যবসায়ীরা দেশের বাইরের ক্রেতাদের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারবে। যেহেতু করোনার ফলে বায়ার বিহেভিয়ার পরিবর্তন হচ্ছে, সেহেতু এই বিটুবি প্ল্যাটফর্ম রেডিমেট গার্মেন্টস সেক্টরের সবারই কাজে দেবে বলে আমার বিশ্বাস।“

মার্চেন্ট বে একটি অনলাইন ভিত্তিক ই-বিটুবি প্ল্যাটফর্ম। ট্রেড ডিজিটাইজেশান, সোর্সিং ডিজিটাইজেশান, উৎপাদন মনিটরিং নিয়েই মার্চেন্ট বের কাজ। ফ্যাক্টরি ও বায়ার উভয়ের পক্ষেই সোর্সিং সহজ করে সাপ্লাই চেইনের ডিজিটাইজেশন নিশ্চিত করতে মার্চেন্ট বে প্রতিজ্ঞাবদ্ধ।

মার্চেন্ট বে প্রাথমিকভাবে দেশের তৈরি পোশাক উৎপাদনকারীদের ডিজিটাল প্রোফাইল নির্মাণ, ভেরিফিকেশন ও প্রোফাইলকে বিশ্বব্যাপী ক্রেতাদের কাছে পৌঁছে দিতে কাজ করবে। এছাড়াও ক্রেতাদের সঙ্গে সাপ্লায়ারদের দ্রুত সংযোগ স্থাপন করা, স্বচ্ছতার সঙ্গে আপডেট সরবরাহ, অর্ডার প্রসেসিং এবং উৎপাদন মনিটরিংও করবে মার্চেন্ট বে।

প্ল্যাটফর্মটি ব্যবহার করে তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে যা সোর্সিংকে আরও সাশ্রয়ী করবে এবং উৎপাদনের সক্ষমতা বাড়াবে।

এছাড়াও পোশাক শিল্পের এসএমই ও নতুন উদ্যোক্তাদের সাপ্লাই চেইনকে সচল ও নিরবচ্ছিন্ন রাখতে সহায়তা করবে মার্চেন্টবে। সেই সঙ্গে তারা যেন নতুন মার্কেটে নিজেদের উপস্থাপন করতে পারে এবং বিশ্বব্যাপী ক্রেতাদের কাছে নিজেদের তুলে ধরতে পারে সে বিষয়েও সহায়তা করবে। কারখানা ও ক্রেতার মধ্যে সম্পর্ক স্থাপন করা ছাড়াও মার্চেন্ট বে সাপ্লায়ার ভেরিফিকেশন ও উৎপাদন মনিটরিং সিস্টেম নির্মাণ করেছে। মার্চেন্ট বের উৎপাদন মনিটরিং সিস্টেম ব্যবহার করে একজন ব্যবস্থাপক তার কারখানাকে আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারবে।

এ ব্যাপারে সায়েম গ্রুপের সভাপতি মো. মনির হোসেন বলেন, “সময়ের প্রয়োজনীয়তা থেকেই মার্চেন্ট বে তার যাত্রা শুরু করেছে। আমার বিশ্বাস মার্চেন্ট বে বাংলাদেশের রপ্তানি বাজারকে আরও সমৃদ্ধ করতে সহায়তা করবে। আমি আশা করি সকলের সহযোগিতায় মার্চেন্ট বে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে।”

তৈরি পোশাক খাত বাংলাদেশের রপ্তানি আয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করে আসছে। ডিজিটাল বিপ্লবের এই সময়ে এই খাতটিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের প্রয়োজনীতা অপরিসীম। ডিজিটাল ট্রেড সলিউশনের মাধ্যমে এই খাতের দক্ষতা ও সক্ষমতা উন্নয়নে মার্চেন্ট বে কার্যকর ভূমিকা রাখবে। ইতিমধ্যে মার্চেন্ট বের কাছে এক হাজারেরও বেশী সাপ্লাইয়ার্সের ডাটাবেস রয়েছে যার মধ্যে ২২ টি শ্রেণিতে সর্বমোট ৫০০+ ধরণের পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। মার্চেন্ট বে বাংলাদেশের তৈরি পোশাক খাতের ডিজিটাইজেশান, বাজার বৃদ্ধি, বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি ও সক্ষমতা উন্নয়নে কাজ করছে যা বৈশ্বিকভাবে বাংলাদেশের তৈরি পোশাক খাতের সুনাম রক্ষায় বড় ভূমিকা রাখবে।

মার্চেন্ট বে ওয়েবসাইট লিংক – https://www.merchantbay.com

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পাসপোর্ট ছাড়াই ২২ হাজার ডলার ব্যবহারের সুযোগ পাবে ই-ক্যাব সদস্যরা
ই-কমার্স

পাসপোর্ট ছাড়াই ২২ হাজার ডলার ব্যবহারের সুযোগ পাবে ই-ক্যাব সদস্যরা

ইভ্যালি
ই-কমার্স

চলতি মাসে গেটওয়ের টাকা ফেরত দিতে শুরু করবে ইভ্যালি

বাগডুমে ৭৫% পর্যন্ত মূল্য ছাড়
ই-কমার্স

বাগডুমে ৭৫% পর্যন্ত মূল্য ছাড়

রকমারি ডটকমে পাওয়া যাচ্ছে `অদম্য শেখ হাসিনা’
ই-কমার্স

রকমারি ডটকমে পাওয়া যাচ্ছে `অদম্য শেখ হাসিনা’

ঈদের আনন্দ শেয়ার করুন আড়ং এর সাথে!
ই-কমার্স

ঈদের আনন্দ শেয়ার করুন আড়ং এর সাথে!

অনলাইনে পাওয়া যাচ্ছে মিনিস্টার পণ্য
ই-কমার্স

অনলাইনে পাওয়া যাচ্ছে মিনিস্টার পণ্য

Load More

ট্রেন্ডিং টপিক

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস
ই-কমার্স

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 September 2020

তৈরি পোশাক শিল্প খাতে অনন্য মাত্রা যুক্ত করল “মার্চেন্ট বে”

Techzoom.TV |
TechzoomTV