Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্যারা ফুটবলারদের জন্য ইভ্যালির জার্সি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 2 December 2020
প্যারা ফুটবলারদের জন্য ইভ্যালির জার্সি
Share on FacebookShare on Twitter

শারীরিক প্রতিবন্ধী প্যারা ফুটবলারদের জন্য জার্সি উপহার দিয়েছে ই-কমার্স ভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম ডট বিডি। বঙ্গবন্ধু প্যারা ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২০ এ অংশ নেওয়া প্রতিটি দলের খেলোয়াড় এবং কোচ এই জার্সি পাবেন।

বুধবার (২ ডিসেম্বর) রাজধানীর একটি কনভেনশন হলে আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়দের মাঝে এই জার্সি বিতরণ করা হয়। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খসরু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব জার্সি বিতরণ করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী(সিইও) মোহাম্মদ রাসেল উপস্থিত ছিলেন।

জার্সি প্রদানের আগে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খসরু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রতিবন্ধীদের সামনে নিয়ে এসেছে এবং সবসময় তাদের জন্য কাজ করে যাচ্ছেন। ৭৪টি প্রতিবন্ধী স্কুলকে এমপিও ভুক্ত করা হয়েছে। প্রতিবন্ধিরাও আজকে সমাজে অনেক কিছু দিয়ে যাচ্ছে। যুগের সাথে তাল মিলিয়ে তারাও এগিয়ে যাচ্ছে। এমনকি দেশ বিদেশে বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে রাষ্ট্রের জন্য সম্মানজনক পদক নিয়ে আসছে।

ইভ্যালির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের বড় বড় বহুজাতিক প্রতিষ্ঠানগুলো যদি এগিয়ে আসে, সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে প্রতিবন্ধিরা পিছিয়ে থাকবে না। ইভ্যালির প্রতি ধন্যবাদ যে তারা একটি দেশিয় প্রতিষ্ঠান হয়ে এগিয়ে এসেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, প্যারা ফুটবলারদের সাথে থাকতে পেরে ইভ্যালি গর্বিত। ইভ্যালি বিভিন্ন ধরনের ক্রীড়া অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে। সেই জায়গা থেকে প্যারা ফুটবলারকে আরও গুরুত্ব দিয়ে আমরা আপনাদের সাথে থাকতে চাই। বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের জন্য নানামুখী উন্নয়নমূলক কাজ করছে। সেই কাজের সাথে আমি ও ইভ্যালি অংশীদার হয়ে দেশের অগ্রযাত্রায় অংশ নিতে পেরে আমরা গর্বিত। আমি আপনাদের একজন বন্ধু হয়ে আপনাদের সাথে সবসময় থাকতে চাই।

অন্যদিকে ইভ্যালির প্রধান বিপনণ কর্মকর্তা আরিফ আর হোসেন বলেন, প্যারা ফুটবলের সামনে একটি চমৎকার ভবিষ্যত রয়েছে। আমরা যেমন এমন বড় আয়োজনে এগিয়ে এসেছি তেমনি অন্যরাও যদি এগিয়ে আসে এবং এমন আয়োজন আরও হয় তাহলে প্যারা ফুটবলারও উৎসাহ পাবে।
অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সহধর্মিণী এবং নেত্রকোনা জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা, ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আয়োজিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু প্যারা ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২০। এই প্রতিযোগিতায় অংশ নেওয়া ১০টি দলের প্রতিটি খেলোয়াড়, কোচ এবং অন্যান্য ম্যাচ অফিসিয়ালদের জার্সি স্পন্সর করছে ইভ্যালি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওষুধেই আয়ু বাড়বে ১৫০ বছর!
প্রযুক্তি সংবাদ

ওষুধেই আয়ু বাড়বে ১৫০ বছর!

বিশ্বজুড়ে গুগল-ইউটিউবে বড় ধরনের বিভ্রাট, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
নির্বাচিত

বিশ্বজুড়ে গুগল-ইউটিউবে বড় ধরনের বিভ্রাট, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

১৮৯ কোটি টাকা বিনিয়োগ পেল ওয়ালটন
নির্বাচিত

ওয়ালটন পুঁজিবাজারে আসলে বিনিয়োগকারীদের ভালো হবে: মির্জা আজিজ

তথ্যের জন্য ফি দিতে হবে গুগলকে
নির্বাচিত

তথ্যের জন্য ফি দিতে হবে গুগলকে

গ্রামীণ জনগোষ্ঠীর ডিজিটাল সেবায় জিপি-সৃজনী-ফেরাটম গ্রুপ
প্রযুক্তি সংবাদ

গ্রামীণ জনগোষ্ঠীর ডিজিটাল সেবায় জিপি-সৃজনী-ফেরাটম গ্রুপ

সেলেক্সট্রাতে নগদ অফার!
ই-কমার্স

সেলেক্সট্রাতে নগদ অফার!

Load More

ট্রেন্ডিং টপিক

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের
নির্বাচিত

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

ফোনের ক্যামেরার পাশে ছোট্ট ছিদ্রের আসল কাজ কী?
প্রযুক্তি সংবাদ

ফোনের ক্যামেরার পাশে ছোট্ট ছিদ্রের আসল কাজ কী?

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 December 2020

প্যারা ফুটবলারদের জন্য ইভ্যালির জার্সি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix