Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভিডিওতে গল্প বলুন, ব্যবসা বাড়ান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 17 March 2021
ভিডিওতে গল্প বলুন, ব্যবসা বাড়ান
Share on FacebookShare on Twitter

কখনো কি ভেবেছেন, গল্প বলে ব্যবসা বাড়ানো যায়? আরে, হ্যাঁ, গল্প তো খুবই দরকার। কারণ, গল্প না করলে মানুষ আপনার ব্যবসা সম্পর্কে জানবে কীভাবে? তবে এই গল্প যেই-সেই গল্প নয়; এই গল্প হচ্ছে ভিডিও গল্প। ঠিক বিজ্ঞাপনচিত্র নয়, নিজেকে এবং নিজের কাজকে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা।

গুগল তাদের এক জরিপে দেখেছে, প্রতি ১০ জনের ৬ জন এখন টেলিভিশন না দেখে অনলাইনে ভিডিও দেখে। ওদিকে বিপণন বিশেষজ্ঞ ওয়েবসাইট ইনসিভিয়া জানাচ্ছে, প্রতিবছর মানুষের মুঠোফোনে ভিডিও দেখার প্রবণতা শতভাগ বৃদ্ধি পাচ্ছে।

চলুন জানা যাক কীভাবে ভিডিওতে গল্প বানানো যায়:

১. একটা ছবি নাকি হাজার শব্দের কথা বলে দেয়, তাহলে ভিডিওতে তো আরও অনেক কথা বলা যায়। এখন প্রশ্ন হচ্ছে, গল্পটা কেমন হবে? গল্পটা সহজবোধ্য, সাদামাটা হলেই ভালো হয়। ভিডিও যদি অপ্রাসঙ্গিক আর দুর্বোধ্য হয়, তাহলে ভিডিও গল্প দিয়েও পৌঁছানো যাবে না ক্রেতার কাছে।

২. ভিডিওর জন্য অবশ্যই আপনি বিশেষজ্ঞের কাছে যেতে পারেন, তবে কত দিন সেটা সম্ভব? বারবার বিশেষজ্ঞের কাছে যাওয়া একটা খরচের বিষয়ও বটে। তার চেয়ে নিজেই স্মার্টফোনে কাজটা করে ফেলা যায়। ধরুন, আপনার ছোট একটা রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্ট নিয়ে বিশাল কোনো ডকুমেন্টারি না দিয়ে মেনুতে যোগ করা নতুন খাবারের একটা রিভিউ তৈরি করুন। অথবা খাবারটা পরিবেশনের কাজটাকে ভিডিও করুন। দেখবেন অনেক সাড়া পাওয়া যায়।

৩. ভিডিও করার সময় ছবি যেন না কাঁপে। ছবি কাঁপলে দর্শক ভিডিও সম্পর্কে সঠিকভাবে বুঝতে পারবে না। এ ক্ষেত্রে ট্রাইপড ব্যবহার করা যেতে পারে। আবার শব্দ এবং ভিডিওর ফ্রেমিং বিষয়েও সচেতন থাকুন। ভিডিও যদি লাইভ হয়, কতক্ষণ চালাবেন এবং কী বলবেন, তা আগেই ঠিক করে নিন। অযথা লম্বা হলে দর্শক যেমন বিরক্ত হয়, তেমনি জরুরি বিষয়ও হারিয়ে যায়।

৪. এখন মুঠোফোনেই অনেক ভালো ভিডিও এডিটিং অ্যাপ পাওয়া যায়। পুরো বিষয়টাই চর্চা। এনড্রয়েডে ইনশট, কিনেমাস্টার, পাওয়ার ডিরেক্টর ইত্যাদি অ্যাপ দিয়ে সহজে এডিট করে ফেলতে পারেন। আইফোনে আইমুভি অ্যাপ ব্যবহার করে এডিট করা যায়। এমনকি গুগল ফোটো অ্যাপও ভিডিও এডিট করে ফেলা যায়।

৫. এরপরে সবচেয়ে জরুরি বিষয় তা হচ্ছে ভিডিওকে প্রকাশ করা। ব্যবসা যদি পুরোপুরি অফলাইনে হয়, তাও একটি ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রাম পাতা খুলে তাতে ভিডিও প্রকাশ করা যায়। এ ক্ষেত্রে জরুরি কাজ হচ্ছে ভিডিওর বিবরণ বাক্সে উদ্যোগের ঠিকানা, ফোন নম্বর যোগ করা। এভাবে ক্রেতা সহজেই ব্যবসা খুঁজে পাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

লিপস্টিকের মতো দেখতে ইয়ারবাড আনছে নাথিং
নির্বাচিত

লিপস্টিকের মতো দেখতে ইয়ারবাড আনছে নাথিং

বাংলাদেশ নিয়ে স্ট্যাটাস দিলেন মার্ক জাকারবার্গ (ভিডিও)
নির্বাচিত

জাকারবার্গের ভয়

বাজারে দামের ভিত্তিতে সেরা ফোনগুলোর তালিকা
নির্বাচিত

বাজারে দামের ভিত্তিতে সেরা ফোনগুলোর তালিকা

পরিত্যক্ত প্লাস্টিকে গুগল নেস্ট মিনি
নির্বাচিত

পরিত্যক্ত প্লাস্টিকে গুগল নেস্ট মিনি

করোনা ভাইরাসের তথ্য জানানোর প্রলোভনে স্ক্যাম
নির্বাচিত

করোনা ভাইরাসের তথ্য জানানোর প্রলোভনে স্ক্যাম

৬৪ মেগাপিক্সেল ক্যামেরার সাথে আসতে পারে ওয়ানপ্লাস ৮টি
নির্বাচিত

৬৪ মেগাপিক্সেল ক্যামেরার সাথে আসতে পারে ওয়ানপ্লাস ৮টি

Load More

ট্রেন্ডিং টপিক

Dazzle থেকে কেনা IPhone 18 Pro Max এর ক্যামেরার ভেতরে ধুলা থাকায় বিপাকে গ্রাহক
প্রযুক্তি সংবাদ

Dazzle থেকে কেনা IPhone 18 Pro Max এর ক্যামেরার ভেতরে ধুলা থাকায় বিপাকে গ্রাহক

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার
টেলিকম

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

চকরিয়ায় চোরাই ফোনের আইএমইআই পরিবর্তনের চক্রের দুই সদস্য গ্রেপ্তার
প্রযুক্তি সংবাদ

চকরিয়ায় চোরাই ফোনের আইএমইআই পরিবর্তনের চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট
প্রযুক্তি সংবাদ

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

নতুন ও অব্যবহৃত (ইনঅ্যাকটিভ) বলে বিক্রি করা আইফোনের...

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

এআই ডেস্কটপ আনল এমএসআই

এআই ডেস্কটপ আনল এমএসআই

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 March 2021

ভিডিওতে গল্প বলুন, ব্যবসা বাড়ান

Techzoom.TV |
TechzoomTV