Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

“পুরান ঢাকার মীমের হোমমেইড ক্লিনার দেশিপণ্য হিসেবে সুনাম কুড়োচ্ছে”

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 29 March 2021
“পুরান ঢাকার মীমের হোমমেইড ক্লিনার দেশিপণ্য হিসেবে সুনাম কুড়োচ্ছে”
Share on FacebookShare on Twitter

ঘরে তৈরি জিনিসের প্রতি আমাদের কম বেশি আস্থা এবং আগ্রহ বেশি। বর্তমানে খাবার, পোশাক, গহনা সহ বিভিন্ন জিনিস ঘরে তৈরি হচ্ছে বিক্রির উদ্দেশ্যে এবং দেশিপণ্যের বাজারে সমাদৃত হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন ক্লিনার, হ্যান্ডওয়াশের মতো পণ্যও ঘরে তৈরি হচ্ছে, বিক্রি হচ্ছে এবং জনপ্রিয়তা পেতে শুরু করেছে। টেকজুম এমন কিছু পণ্য নিয়ে উদ্যোগ “মীমজ” এর স্বত্ত্বাধীকারীর সাক্ষাৎকার নিয়েছে। উদ্যোক্তা নুসরাত জাহান মীম পুরান ঢাকার বাসিন্দা। তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করেছেন ঢাকার ইডেন মহিলা কলেজ থেকে। গত ৫মাস ধরে তিনি “MeemZ” নিয়ে কাজ করছেন। আজ আমরা জানবো তার উদ্যোগের গল্প।

টেকজুমঃ মীমজ এর শুরু কিভাবে?

নুসরাত জাহান মীমঃ আসলে আমি কিছু একটা করবো সেটা মাথায় ছিলো,কিন্তু সেটা বাস্তবায়ন করা হয় উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই)’তে আসার পর। উইতে সকল নারী উদ্যোক্তাদের দেখেই মূলত আমিও আগ্রহী হয়ে উঠি। এরপরই আমি নিজে নিজেই একটা পেইজ খুলে ফেললাম,এবং তখনই মীমজ এর যাত্রা শুরু।

টেকজুমঃ আপনার পণ্য সম্পর্কে বিশদে বলুন এবং এই ধরনের পণ্য নিয়ে ই কমার্সে কাজ শুরু করলেন কেন?

নুসরাত জাহান মীমঃ আমার পণ্য হচ্ছে হারবাল হেয়ার অয়েল এবং হোমমেইড হ্যান্ড ওয়াশ, ডিশ ওয়াশ,ফ্লোর ক্লিনার এবং গ্লাস ক্লিনার।একবার আমি নিজের জন্যই একটা হেয়ার অয়েল বানালাম, এরপর বান্ধবীরাও চাইলো,তাদেরকেও দিলাম। তারা অনেক প্রশংসা করলো,আমাকে উৎসাহ দিলো এ নিয়ে কাজ করার জন্য।আমিও উৎসাহ পেয়ে পেইজ খুলে এটি নিয়ে কাজ শুরু করলাম,তবে সবার প্রথমে পেইজে ছিলো কিছু দেশি থ্রিপিস। কিন্তু আমি ভাবলাম, যেহেতু দেশি কাপড় সম্পর্কে আমার আরও জানা উচিত, পড়াশোনা করা উচিত, কাস্টমার চাহিদা জানা উচিত,তাই সেটি আপাতত বন্ধ করে রেখে তেলের পর নিয়ে এসেছি আমাদের বানানো হ্যান্ড ওয়াশ,ডিশ ওয়াশ,ফ্লোর ক্লিনার এবং গ্লাস ক্লিনার,যা সম্পূর্ণ দেশি পণ্য।

টেকজুমঃ এই ধরনের পণ্য নিয়ে ই কমার্সে কাজ শুরু করলেন কেন?

নুসরাত জাহান মীমঃ প্রথমত,বর্তমানে ই কমার্সে প্রচুর সম্ভাবনা রয়েছে। আমার ইচ্ছা এই সম্পর্কে বেশ ভালো ধারণা অর্জন করা। আর সেজন্য প্রচুর পড়াশোনাও করা প্রয়োজন।দ্বিতীয়ত, ই কমার্সে কম মূলধনে অনেক কাস্টমার পাওয়া যায়। একসাথে অনেকজনকে নিজের পণ্যের পরিচিতি করানো যায়। আর তাছাড়া আমার এসব প্রোডাক্ট নিয়ে এ দিকে অনেক আগ্রহ দেখতে পাচ্ছি।

টেকজুমঃ যারা হোমমেইড ক্লিনিং প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান?

নুসরাত জাহান মীমঃ শুধু হোমমেইড ক্লিনিং প্রোডাক্টই না,আপনি যে পণ্য নিয়েই কাজ করতে চান না কেন,আপনাকে সেই সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখতে হবে। সেগুলো নিয়ে প্রচুর পড়াশোনা করতে হবে। রাজিব স্যারের একটি কথা আমি সবসময়ই মাথায় রাখি, সেটি হলো আপনি যেই কাজ নিয়ে এগিয়ে যেতে চান,সেটা নিয়ে প্রতিদিন কমপক্ষে যদি এক ঘন্টা পড়াশোনা করেন তাহলে আপনি অন্যদের চেয়ে সবচেয়ে এগিয়ে থাকবেন। আমি সেটাই করার চেষ্টা করছি।

টেকজুমঃ দেশি পন্য হিসেবে আপনার পণ্যের ভবিষ্যৎ কেমন দেখেন?

নুসরাত জাহান মীমঃ বর্তমানে দেশি পণ্যের প্রতি মানুষের প্রচন্ড আগ্রহ এবং আস্থা দুটোই বেড়েছে এবং আরও বাড়ছে। আমার কাস্টমারদের মধ্যে ৯০% ই ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ (ডিএসবি) গ্রুপের কাস্টমার। তারা সবাই অসম্ভব ভালো এবং আমার পণ্যের প্রতি শতভাগ স্যাটিসফাইড। তাই এসব কারণেই আমি আমার পণ্যের ভবিষ্যৎ নিয়ে ভীষণ আশাবাদী ইনশাআল্লাহ।

টেকজুমঃ আপনার অনুপ্রেরণা কে বা কারা?

নুসরাত জাহান মীমঃ আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা হচ্ছেন শ্রদ্ধেয় রাজিব আহমেদ স্যার। তার প্রতিটা পোস্ট আমি পড়ি,কোনটাই মিস দেই না,কারণ তার প্রতিটা কথাই আমার জন্য ভীষণ অনুপ্রেরণাদায়ক। শুধু অনুপ্রেরণাই নয়,তার পোস্ট পড়ে পড়ে আমি অনেক কিছু শিখেছি,কাজে লাগিয়ে সুফলও পাচ্ছি অনেক। এরপর অনুপ্রেরণা দেয় আমার কাস্টমাররা। তারা আমাকে অনেক বেশি সাপোর্ট এবং অনুপ্রেরণা দেন সবসময় আলহামদুলিল্লাহ। এরপর অনুপ্রেরণা আমার পরিবারের সদস্যরা। পরিবারের কেউ সাপোর্ট না করলে আমি এখানে আসতেই পারতাম না।

টেকজুমঃ আগামী দিনে পরিকল্পনা কি?

নুসরাত জাহান মীমঃ আমার মতে আমি যেটা নিয়েই কাজ করতে চাই না কেন,সবার আগে আমাকে বেসিক স্কিল অর্জন করা উচিত। না হয় এই প্রতিযোগিতামূলক সময়ে আমার টিকে থাকা দূরুহ হয়ে পড়বে। আর সেজন্যই আমি ডিএসবিতে থেকে পড়ছি,জানছি,লিখছি। আগামী অন্তত এক বছর আমার ডিএসবিতেই নিয়মিত থাকার ইচ্ছা। কারণ শিক্ষাই হচ্ছে আমার উদ্যোগের জন্য সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট,যে ইনভেস্টমেন্ট এ কোন লস নাই,শুধু লাভ আর লাভ।

টেকজুমঃ চমৎকার। ধন্যবাদ মীম। আপনার জন্য শুভকামনা রইলো টেকজুমের তরফ থেকে।

নুসরাত জাহান মীমঃ ধন্যবাদ টেকজুমকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সরকারের সঙ্গে আলোচনায় বসতে চান ইভ্যালির মার্চেন্ট ও ভোক্তারা
ই-কমার্স

সরকারের সঙ্গে আলোচনায় বসতে চান ইভ্যালির মার্চেন্ট ও ভোক্তারা

ধামাকাশপিং ডটকমে চলছে অনলাইন বইমেলা
ই-কমার্স

ধামাকাশপিং ডটকমে চলছে অনলাইন বইমেলা

গ্রাহকদেরই লোভী বললেন পলাতক ‘আনন্দের বাজার’–এর এমডি
ই-কমার্স

গ্রাহকদেরই লোভী বললেন পলাতক ‘আনন্দের বাজার’–এর এমডি

ই-কমার্স ছড়িয়ে পড়ছে শহর ছাড়িয়ে গ্রামে
ই-কমার্স

অনলাইন ব্যবসায় সাফল্য পেতে অনুসরণ করতে পারেন এই দশটি ধাপ

নিবন্ধন ছাড়া ফেসবুকেও পণ্য বিক্রি করা যাবে না
ই-কমার্স

নিবন্ধন ছাড়া ফেসবুকেও পণ্য বিক্রি করা যাবে না

তাহসানের ৫ শব্দের স্ট্যাটাসে তোলপাড় ফেসবুক
ই-কমার্স

ইভ্যালি ইস্যুতে হাইকোর্টে তাহসানের জামিন আবেদন

Load More

ট্রেন্ডিং টপিক

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের
অর্থ ও বাণিজ্য

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
প্রযুক্তি বাজার

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 March 2021

"পুরান ঢাকার মীমের হোমমেইড ক্লিনার দেশিপণ্য হিসেবে সুনাম কুড়োচ্ছে"

Techzoom.TV |
TechzoomTV