Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-কমার্স সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার পরামর্শ মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 6 September 2021
দেশে ২ হাজার ৫০০ ই-কমার্স সাইট রয়েছে
Share on FacebookShare on Twitter

দেশে ই-কমার্সের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধকারীদের কোনো প্রকার ছাড় না দিয়ে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিৎ বলে মনে করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। পাশাপাশি দ্রুততার সঙ্গে অপরাধীদের বিচারের আওতায় এনে তাদের অপরাধ দমন করা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (৪ সেপ্টেম্বর) এক ওয়েবিনারে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে কিছু ই-কমার্স খাতে সন্দেহজনক লেনদেন করা গ্রাহকদের অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করা এবং সে সকল তথ্য আইন প্রয়োগকারী সংস্থাকে দেওয়ার প্রেক্ষাপটে এসব কথা বলেন মন্ত্রী।

ওয়েবিনারে অংশ নেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান, অর্থনৈতিক অপরাধ এবং মানব পাচার ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের (সিটিটিসি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. তৌহিদুল ইসলাম, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশর সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহেদ তমাল এবং নগদ-এর চিফ অপারেটিং অফিসার আশীষ চক্রবর্তী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘নগদ’-এর চিফ পাবলিক অ্যাফেয়ার্স অফিসার সোলায়মান সুখন।

‘ই-কমার্স: বর্তমান পরিস্থিতি ও সম্ভাবনা’ শীর্ষক ওই ওয়েবিনারে মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, “মানুষ যেমন অপরাধের জন্য টেকনোলজি ব্যবহার করে, তেমনি টেকনোলজি দিয়ে অপরাধীদের দমন করতে হবে। ডিজিটাল অপরাধীকে দমনের জন্য ডিজিটাল প্রযুক্তি দরকার যেমনটা ‘নগদ’ করছে।’ ‘ডিজিটাল অপরাধীদেরকে এখনই শাস্তি না দিতে পারলে ভবিষ্যতে তারা দশ গুণ বড় হয়ে সংখ্যাটা দশ গুণ বাড়িয়ে দেবে।”

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, “আমরা এমন একটি ডিজিটাল সোসাইটি চাই, যেটা সম্পূর্ণভাবে অপরাধ মুক্ত থাকবে।” তিনি বলেন, “নগদ ডাক বিভাগেরই একটি সেবা। সুতরাং সরকারের দিক থেকে বলতে পারি, আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সহায়তা করা হবে, যাতে তারা সহজেই অপরাধীদেরকে খুঁজে বের করতে পারে।”

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) আবু হেনা মোহা. রাজী হাসান বলেন, “মানি লন্ডারিং আইনে ৪ থেকে ১২ বছরের শাস্তি এবং যে অর্থ প্রতারণা করছে তার দ্বিগুণ জরিমানা করার নিয়ম রয়েছে। এই আইনের আওতায় যেকোনো প্রতিষ্ঠান তাদের তথ্য দিতে বাধ্য। এ ছাড়া একজন ব্যক্তি কোথায় এবং কোন প্রতিষ্ঠানে টাকা ট্রান্সফার করেছে, সে বিষয়ে তথ্য দিতে বাধ্য। প্রতিষ্ঠানগুলোকে স্বপ্রণোদিত হয়েও তথ্য দিতে হয়। অস্বাভাবিক লেনদেনের রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে পাঠাই।”

আলোচনায় অংশ নিয়ে ‘নগদ’-এর চিফ অপারেটিং অফিসার আশীষ চক্রবর্তী বলেন, “লেনদেনে আমরা সন্দেহভাজন অ্যাকাউন্টের কেবল তালিকা শেয়ার করতে পারি, যেখানে আইনশৃঙ্খলা বাহিনী বাকি কাজটা করে থাকে। তবে সন্দেহভাজনের মধ্যে কিছু অ্যাকাউন্ট হয়তো রয়েছে যারা অপরাধের সঙ্গে যুক্ত না-ও হতে পারেন, আমরা আপাতত সেই অ্যাকাউন্টগুলোও বন্ধ করেছি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কি করবে, তারা সিদ্ধান্ত নেবেন।”

তিনি বলেন, “আমরা আশাবাদী বিএফআইইউ ও আইনশৃঙ্খলা বাহিনী যে সিদ্ধান্ত নেবেন, সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অপরাধ যারা করেছেন, তারাই এখন দেখছি ‘নগদ’-কে নিয়ে নানান রকম প্রোপাগান্ডা ছড়াচ্ছেন।”

ই-কমার্সে প্রতারকদের শাস্তির বিষয়ে সিটিটিসি-এর কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, “২০১৮ সালে ই-কমার্সের যে নীতিমালা হয়, সেখানে পুলিশকে ইনভলভ করা না হলেও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ২২ ও ২৩ ধারা ও প্যানেল অ্যাক্ট অনুসারে পুলিশ এখানে ব্যবস্থা নিতে পারে। আর ভোক্তারাও থানায় অভিযোগ করতে পারেন, যেখানে অপরাধীকে ২ থেকে ৭ বছর পর্যন্ত শাস্তির আওতায় আনা যায়।”

তিনি বলেন, “যে ই-কমার্সগুলো প্রতারণা করছে, তাদের ক্ষেত্রে অ্যাকশন নিতে হবে এবং অসাধু ই-কমার্স ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান নেওয়ার এখনই প্রকৃত সময়।”

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশর সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল বলেন, “যে ই-কমার্সগুলো প্রতারণা করছে, তাদের ক্ষেত্রে অ্যাকশন নিতে হবে এবং অসাধু ই-কমার্স ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান নেওয়ার এখনই প্রকৃত সময়।”

সম্প্রতি ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে সন্দেহজনক লেনদেনের লক্ষণ পরিলক্ষিত হয়। নগদ কৃত্তিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে বেশ কিছু সন্দেহভাজন লেনদেন সনাক্ত করে সেসব অ্যাকাউন্টের তথ্য একাধিক নিয়ন্ত্রণ সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে। পাশাপাশি সাময়িকভাবে অ্যাকাউন্টগুলোর লেনদেন স্থগিত করা হয়েছে। বিষয়টি নিয়ে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে আনুষ্ঠানিক অভিযোগ করা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ছোট উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ দিতে ‘স্টার্ট-আপ ফান্ড’ গঠন
নির্বাচিত

ছোট উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ দিতে ‘স্টার্ট-আপ ফান্ড’ গঠন

জাতীয় রপ্তানি ট্রফি পেল ওয়ালটন
নির্বাচিত

জাতীয় রপ্তানি ট্রফি পেল ওয়ালটন

রিয়েলমি সি২০: কম বাজেটের সেরা ফোন
নির্বাচিত

রিয়েলমি সি২০: কম বাজেটের সেরা ফোন

আপনার অজান্তেই মোবাইলের স্ক্রিন রেকর্ড করে এই অ্যাপ
কিভাবে করবেন

যে সাতটি অ্যাপ থাকলে ফাঁস হয়ে যাবে আপনার ফেসবুক পাসওয়ার্ড

টিভিএস তৈরি করলো বিএমডব্লিউর ই-বাইক
অটোমোবাইল

টিভিএস তৈরি করলো বিএমডব্লিউর ই-বাইক

আইফোন এয়ারকে টেক্কা দিতে মটোরোলার আনল সুপার স্লিম স্মার্টফোন
নির্বাচিত

আইফোন এয়ারকে টেক্কা দিতে মটোরোলার আনল সুপার স্লিম স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন
প্রযুক্তি সংবাদ

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

২০২৭ সালে সম্ভাব্য নতুন এ১৯ চিপ, ওএলইডি ডিসপ্লে ও ভ্যাপার চেম্বার কুলিং প্রযুক্তিসহ অ্যাপলের আইপ্যাড লাইনআপ
প্রযুক্তি বাজার

২০২৭ সালের প্রথমার্ধে তিন নতুন আইপ্যাড আনতে পারে অ্যাপল

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
অর্থ ও বাণিজ্য

অগাস্টে দেশে তৈরি ২২ লাখ ফোন, বৈধভাবে আমদানি হয়নি একটিও

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4
প্রযুক্তি সংবাদ

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নতুন ফ্ল্যাগশিপ অপারেটিং সিস্টেম HyperOS 4-এর বৈশ্বিক আপডেট...

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 September 2021

ই-কমার্স সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার পরামর্শ মন্ত্রীর

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix