Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্যাপক হারে কমেছে দেশে ই-কমার্সে কেনাকাটা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 1 October 2021
নকল ই-কমার্স সাইট বানিয়ে ১০ হাজার মানুষকে ঠকিয়ে ২৫ কোটি টাকা আদায়!
Share on FacebookShare on Twitter

দালাল ডট কম, অথবা ই-অরেঞ্জ থেকে ধামাকা ডট কম, কিংবা সিরাজগঞ্জ ডক কম থেকে আলাদিনের প্রদীপ নতুবা রিং আইডি থেকে কিউকুম। ই–কমার্স ও সোশ্যাল মিডিয়া তথা সামাজিক মাধ্যম ব্যবহার করে পণ্য বিক্রয়কারী এসব প্রতিষ্ঠান দ্বারা লাখ লাখ মানুষ প্রতারিত হয়েছেন। আর এই প্রতারণার নেতিবাচক প্রভাব পড়েছে পুরো খাতে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত জুলাই থেকে কার্ডের মাধ্যমে ই-কমার্স, অর্থাৎ অনলাইনে লেনদেন কমছে। সেই তুলনায় মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) ব্যবহারের মাধ্যমে মার্চেন্ট লেনদেন অনেক বেশি হচ্ছে। এর বড় একটি অংশ ই–কমার্স লেনদেন।

ব্যাংকাররা বলছেন, গ্রাহকেরা কয়েকভাবে ই-কমার্সে লেনদেন করে থাকেন। এগুলোর মধ্যে বড় মাধ্যম বিকাশ, রকেট ও নগদের মতো সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। এরপর পাশাপাশি বিভিন্ন ব্যাংকের ইস্যু করা ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করেন গ্রাহকেরা। ইন্টারনেট ব্যাংকিং সেবা ব্যবহার করেও আজকাল কেনাকাটা করা যায়। এ ছাড়া পণ্য গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার পর কিছু নগদ টাকায় লেনদেন সম্পন্ন হয়।

করোনাভাইরাসের কারণে দোকান ও মার্কেট বন্ধ থাকায় অনেক প্রতিষ্ঠান অনলাইনে পণ্য বিক্রি বাড়িয়ে দেয়। অন্যদিকে ভোক্তারাও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে অনলাইন কেনাকাটা শুরু করেন। এই সুযোগে বহু বিক্রেতা প্রতিষ্ঠান বড় ছাড় দিয়ে পণ্য বিক্রির ঘোষণা দেয়। তবে এদের অনেকেই টাকা নেওয়ার পরও ভোক্তাদের পণ্য দিতে বিলম্ব করে। আবার কেউ কেউ গ্রাহকের টাকা নিয়ে পালিয়ে যায়। এ ধরনের প্রতারণার ঘটনায় গ্রাহকেরা অনলাইনে কেনাকাটায় অনেকটা বিমুখ হয়ে পড়েছেন। সব মিলিয়ে পুরো ই–কমার্স খাতে অস্থিরতা ছড়িয়ে পড়ে। গ্রাহকের টাকার সুরক্ষায় ইতিমধ্যে স্ক্রু সেবা চালু হলেও খাতটি এখনো আস্থাহীনতায় ভুগছে।

গত ২৫ এপ্রিল থেকে আবার দোকানপাট ও মার্কেটগুলো খোলার কারণেও অনলাইনে কেনাকাটা কমেছে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে ৭ লাখের বেশি লেনদেন হয়েছিল, টাকার অঙ্কে যা ৩৯৮ কোটি টাকা। মে মাসে প্রায় কাছাকাছি লেনদেনে ৪৮৩ কোটি টাকা খরচ করেন গ্রাহকেরা। আর জুন মাসে লেনদেন আরও বেড়ে ৫২১ কোটি টাকায় ওঠে। কিন্তু জুলাইয়ে কেনাকাটা ৩৩৮ কোটি টাকায় নামে।

ডেবিট কার্ডের মাধ্যমে গত এপ্রিলে ৪৪০ কোটি টাকা, মে মাসে ৬০৮ কোটি টাকা ও জুনে ৬৫৯ কোটি টাকার লেনদেন হয়। তবে জুলাইয়ে লেনদেন অর্ধেক কমে হয় ৩০৮ কোটি টাকা। ব্যাংক কর্মকর্তারা বলছেন, আগস্ট ও সেপ্টেম্বরে লেনদেন আরও অনেক কমেছে। এদিকে মোবাইল ব্যাংকিংয়ে মার্চেন্ট পেমেন্ট এখন বেশি হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-কমার্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনা আতঙ্ক: ফেসবুকের হেডকোয়ার্টার বন্ধের ঘোষণা
নির্বাচিত

করোনা আতঙ্ক: ফেসবুকের হেডকোয়ার্টার বন্ধের ঘোষণা

আমরা নারী, আমরা সর্বজয়া
ই-কমার্স

আমরা নারী, আমরা সর্বজয়া

কার্ভড ডিসপ্লের ফোন আনল মটোরোলা
নির্বাচিত

কার্ভড ডিসপ্লের ফোন আনল মটোরোলা

দেশে ওয়াশিং মেশিন উৎপাদন শুরু করলো সিঙ্গার
নির্বাচিত

দেশে ওয়াশিং মেশিন উৎপাদন শুরু করলো সিঙ্গার

ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ অনলাইন কুইজ প্রতিযোগিতা শুরু
নির্বাচিত

ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ অনলাইন কুইজ প্রতিযোগিতা শুরু

বাজারে আসছে নয়েজফিট অ্যাক্টিভ স্মার্টওয়াচ
নির্বাচিত

বাজারে আসছে নয়েজফিট অ্যাক্টিভ স্মার্টওয়াচ

Load More

ট্রেন্ডিং টপিক

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 October 2021

ব্যাপক হারে কমেছে দেশে ই-কমার্সে কেনাকাটা

Techzoom.TV |
TechzoomTV