Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-কমার্স খাতে জবাবদিহিতা বাড়াতে হবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 12 February 2022
ই-কমার্স: ইভ্যালি দিয়ে শুরু আলেশায় শেষ
Share on FacebookShare on Twitter

গোটা অর্থনীতিতে ভিন্নমাত্রা যোগ করেছে ই-কমার্স, আজ এ কথা বলা যায় অনায়াসেই। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতে কর্মসংস্থান হয়েছে হাজার হাজার মানুষের। নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে তরুণদের মধ্যে এই সেক্টরে উদ্যোক্তা হওয়ার প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। প্রতি বছরেই বাড়ছে উদ্যোক্তা, বাড়ছে কর্মসংস্থান। অনলাইনের প্রচার ও প্রসার যত বাড়ছে, ততই বাড়ছে ব্যবসার সুযোগ। তবে কয়েকটি প্রতিষ্ঠানের প্রতারণার কারণে তার দায়ভার সব ই-কমার্স খাতে পড়ছে।

ই-কমার্সের বদৌলতে পণ্যের বাজার এখন অনেক বেশি বিস্তৃত, অনেক প্রসারিত। কোনো কারণে যদি পণ্যের বাজার বড় হয় তাহলে সেই বাজারে নতুন নতুন উদ্যোক্তার আগমন ঘটবে, এটাই স্বাভাবিক। একদিকে বৃহৎ আকারের বাজার অন্যদিকে বিপুল সংখ্যক বিক্রেতার সমাগমের ফলে বাজারের আয়তন প্রতিনিয়ত প্রসারিত হবে, এটাই স্বাভাবিক।

ই-কমার্স বছরের ৩৬৫ দিন আর দিনের ২৪ ঘণ্টাই খোলা। যে কারণে ক্রেতারা এই সুযোগটি পুরোপুরি গ্রহণের ব্যাপারে তুমুলভাবে আগ্রহী হয়ে উঠেছে। ই-কমার্স একটি স্মার্ট ব্যবসা সন্দেহ নেই। এখানে উন্নত গ্রাহক সেবা, গ্রাহকসন্তুষ্টি সম্পর্কে ভালো ধারণা না থাকলে ব্যবসায় সফলতা পাওয়া সম্ভব নয়। ইতিমধ্যে অনেকে ই-কমার্স ব্যবসায় জড়িত হলেও অধিকাংশই শেষ পর্যন্ত টিকে থাকতে পারছে না। অনেকেই বুঝে না বুঝেই এর সঙ্গে যুক্ত হচ্ছেন। কারণ, ব্যবসা ভালোভাবে না বুঝে শুরু করলে শেষ পর্যন্ত টিকে থাকে না বা টিকে থাকতে পারে না। এ ক্ষেত্রেও তাই ঘটেছে। এক কথায় বলা যায়, কেবল যোগ্যরাই শেষ পর্যন্ত টিকে থাকবে। ই-কমার্সের বিস্তৃতির জন্য সরকারকে আরো সচেষ্ট হতে হবে। কারণ, সরকারিভাবে ব্যবসা-বাণিজ্য আর্থিক লেনদেনে ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারকে উত্সাহিত করা হচ্ছে।

ই-কমার্স খাতের জন্য করোনা মহামারি একটা বড় সুযোগ হিসেবে হাজির হয়। কিন্তু অতিলোভ ও নীতির অভাবে সেই সুযোগের সদ্ব্যবহার করা যায়নি। ই-কমার্স ও এ খাতের উদ্যোক্তাদের এখন নানা সমালোচনার মধ্য দিয়ে যেতে হচ্ছে। অনলাইনে পণ্য বিক্রির পদ্ধতি ও ধরন নিয়ে যে সমালোচনা চলছে, তা এক সময়ের আলোচিত এমএলএম কেলেঙ্কারির কথাই মনে করিয়ে দিচ্ছে। বড় অঙ্কের ক্যাশব্যাক, অফারের নামে ক্রেতাকে সময়মতো পণ্য না দেওয়া ও বিক্রেতা প্রতিষ্ঠানের অর্থ না দেওয়াসহ বিভিন্ন অভিযোগে সবচেয়ে বেশি আলোচনায় ছিল ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। ইভ্যালি পুরো ই-কমার্স খাতকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে। শুধু ইভ্যালিই নয়, অন্তত ২০টি প্রতিষ্ঠান গ্রাহকদের সঙ্গে বড় ধরনের প্রতারণা করেছে। বিভিন্ন প্রতিষ্ঠান গ্রাহকদের অর্থ ফেরতের চেক দিয়েছে। কিন্তু ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেক ‘বাউন্স’ হচ্ছে। ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একে একে সম্পর্ক ছিন্ন করছে পণ্য সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠান।

ই-কমার্সের নামে ইভ্যালি, ই-অরেঞ্জ, ধামাকার মতো কোনো প্রতিষ্ঠান ভবিষ্যতে যাতে কোনো ধরনের অনিয়ম করতে না পারে, সেদিকে নজর বাড়ানো হবে। নিয়ম-নীতি ও দেশের প্রচলিত আইনের মধ্য দিয়ে বাড়ানো হবে ই-কমার্স খাতের সম্প্রসারণ। গ্রাহক প্রতারিত হতে পারেন—এ ধরনের কোনো প্রতিষ্ঠান আর ই-কমার্সের নিবন্ধন পাবে না। বর্তমানে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সদস্য দেড় হাজারের বেশি। বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের তালিকায়ও আছে এক হাজার প্রতিষ্ঠানের নাম।

গবেষণা সংস্থা লাইটক্যাসল পার্টনার্সের পূর্বাভাস অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশের ই-কমার্সের বাজার দাঁড়াবে ৩০০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২৫ হাজার কোটি টাকার মতো। অথচ ৫ বছর আগেও, অর্থাৎ ২০১৬ সালে দেশে এ খাতের বাজার ছিল ৫৬০ কোটি টাকার। এ খাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকভিত্তিক প্রতিষ্ঠান রয়েছে ৫০ হাজারের বেশি। গত কয়েক বছরে সব মিলিয়ে ই-কমার্স খাতে কর্মসংস্থান হয়েছে ১ লাখ ৫০ হাজার মানুষের। বেশ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণামূলক আচরণের এজন্য এ খাত বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। যার নেতিবাচক প্রভাব দেশের অর্থনীতির অন্যান্য ক্ষেত্রেও পড়বে। এই অবস্থায় বিদ্যমান আইন ও বিধিবিধান সংশোধন করা এবং প্রতারক ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

ই-কমার্স খাতে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে ডিজিটাল বিজনেস আইডেনটিফিকেশন নম্বর (ডিবিআইডি) চালু করা হয়েছে। এর ফলে সহজে নজরদারির মধ্যে আসবে বহুল বিতর্কিত এই খাত। ই-কমার্স খাতে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। এজন্য যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর থেকে একটি নিবন্ধন নিতে হবে এ খাতের উদ্যোক্তাদের। যে কোনো সময় যে কোনো উদ্যোক্তা ব্যবসা পরিচালনার জন্য এ প্রক্রিয়ার মধ্যে সংযুক্ত হতে পারবেন। এটা আপাতত ডিজিটাল প্ল্যাটফরম ব্যবহার করে যারা ব্যবসা করতেন তাদের এক ধরনের স্বীকৃতি হিসেবে এই সনদ দেওয়া হচ্ছে।

এই সনদ দিতে গিয়ে হয়তো অনেক ভুলত্রুটি দেখা দেবে। ধীরে ধীরে আমাদের সেগুলোর সমাধান করতে হবে। এটা পাইলটিং ভিত্তিতে শুরু হয়েছে। যারা এই নিবন্ধনের আওতায় আসবে না, ভবিষ্যতে সরকার তাদের দায়দায়িত্ব নেবে না। ডিবিআইডি দিয়ে শুরুর পর পর্যায়ক্রমে ই-কমার্স খাতের জন্য আরো বিভিন্ন পদ্ধতি চালু করা হবে।

ই-ক্যাবের তালিকাভুক্ত ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৬০৯টি। ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা গেলে ই-কমার্স ব্যবসায় প্রতারণা দূর হবে। ভোক্তারা সুরক্ষিত হবে, প্রতারণায় জড়িত প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করা যাবে এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-কমার্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

টেকনো পভা স্লিম ৫জি
প্রযুক্তি সংবাদ

বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন আনছে টেকনো

ফেসবুকে আবারও ফিরছে ‘পোক’
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে আবারও ফিরছে ‘পোক’

জনপ্রিয় হচ্ছে মটোরোলার অত্যধুনিক প্রযুক্তির ইয়ার ভার্ভবাডস
প্রযুক্তি সংবাদ

জনপ্রিয় হচ্ছে মটোরোলার অত্যধুনিক প্রযুক্তির ইয়ার ভার্ভবাডস

বিনিয়োগের আদর্শ গন্তব্য হয়ে উঠেছে বাংলাদেশ: প্রতিমন্ত্রী পলক
প্রযুক্তি সংবাদ

বিনিয়োগের আদর্শ গন্তব্য হয়ে উঠেছে বাংলাদেশ: প্রতিমন্ত্রী পলক

ই-কমার্সের আর্থিক কেলেঙ্কারিতে জড়িতদের খুঁজতে হাইকোর্টের নির্দেশ
ই-কমার্স

ই-কমার্সের আর্থিক কেলেঙ্কারিতে জড়িতদের খুঁজতে হাইকোর্টের নির্দেশ

মগবাজার-মৌচাক ফ্লাইওভারে ছুরিকাঘাতে পাঠাও-চালক খুন
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠা করতে যাচ্ছে পাঠাও

Load More

ট্রেন্ডিং টপিক

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?
প্রযুক্তি সংবাদ

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

এআই, চিপ ও সৌরপ্রযুক্তিসহ ৪০ প্রযুক্তির রপ্তানিতে বিধিনিষেধ দিতে চায় চীন
প্রযুক্তি সংবাদ

এআই, চিপ ও সৌরপ্রযুক্তিসহ ৪০ প্রযুক্তির রপ্তানিতে বিধিনিষেধ দিতে চায় চীন

এআই প্রযুক্তি ও নিরাপত্তা নিয়ে দ্বন্দ্ব বাড়ছে যুক্তরাষ্ট্র ও চীনের
প্রযুক্তি সংবাদ

এআইয়ের সরবরাহ শৃঙ্খলে মুনাফার বড় অংশ যাচ্ছে গুটিকয়েক প্রতিষ্ঠানের হাতে

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে উন্মোচিত শাওমি টিভি এস প্রো ও এক্স মিনি এলইডি ২০২৬ সিরিজ
নির্বাচিত

১৪৪ হার্টজ ও ৪কে ডিসপ্লের নতুন টিভি আনল শাওমি, দাম কত?

গ্লোবাল টেক জায়ান্ট শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে শাওমি টিভি...

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 February 2022

ই-কমার্স খাতে জবাবদিহিতা বাড়াতে হবে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix