Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পাওনাদারের ভয়ে ঘর ছাড়া, ধার করে আলেশা মার্টে বিনিয়োগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 6 April 2022
পাওনাদারের ভয়ে ঘর ছাড়া, ধার করে আলেশা মার্টে বিনিয়োগ
Share on FacebookShare on Twitter

বেশি লাভের আশায় ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট থেকে মোটরসাইকেল কিনতে ২২ লাখ টাকা বিনিয়োগ করে এখন সর্বস্বান্ত রাজধানীর খিলগাঁও এলাকার বাসিন্দা শামীম। পরিচিতজনদের থেকে বন্ড সই দিয়ে ধারে আনা টাকা ফেরত দিতে না পেরে পাওনাদারদের মামলার ভয়ে গত ৯ মাস ধরে তিনি ঘর ছাড়া।

জাতীয় প্রেস ক্লাবের সামনে আলেশা মার্টের প্রতারণার বিরুদ্ধে ভুক্তভোগী গ্রাহকরা মানববন্ধন করে।

মানববন্ধন শেষে ভুক্তভোগী শামীম জানান, অল্প দামে মোটরসাইকেল কিনে অধিক দামে বিক্রির আশায় ২০২১ সালের শুরুর দিকে পরিবার এবং পরিচিতজনদের থেকে ধারদেনা করে এক মাসের মধ্যে ৩২ লাখ টাকার বাইক অর্ডার দেই। কিন্তু আমার বাইক ডেলিভারি দেওয়ার সময় আসলে দেশে ই-কমার্স ব্যবসায় অস্থিরতা শুরু হয়। আমার বাইক আর তারা দেয়নি। এখন পর্যন্ত আমি বাইক বা টাকা কোনটাই পাইনি।

এক সঙ্গে এতোগুলো টাকার বাইক অর্ডার দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, প্রথমে আমি দুইটা বাইকের অর্ডার দিলে সেগুলো ঠিকমতো ডেলিভারি পাই। পরে লোভে পড়ে আমি আমার পরিচিত লোকদের বোঝাই। তারা বিশ্বাস করে আমার থেকে বন্ড সই নিয়ে টাকা ধার দেয়। আমারও বিশ্বাস ছিলো ৪৫ দিনের মধ্যে বাইক পাবো। কিন্তু এমন হবে সেটা বুঝতে পারিনি।

টাকাগুলো আলেশা মার্টকে কীভাবে দেওয়া হয়েছে জিজ্ঞাস করলে শামীম জানান, ‘ধাপে ধাপে দিয়েছি। ধারের টাকা যখন যত পেয়েছি, আলেশা মার্টের ওয়েবসাইটে গিয়ে বাইক অর্ডার করেছি। ভেবেছিলাম দ্রুত বাইক পেয়ে বিক্রি করে দিলে লাভের পাশাপাশি পাওনা টাকাও পরিশোধ করে দিতে পারবো।’

বর্তমান অবস্থার কথা জানতে চাইলে তিনি জানান, এখন এই বাড়ি, ওই বাড়ি থাকি। নিজের বাড়িতে যেতে পারি না, সবাই খোঁজে। মারার হুমকি দেয়, মামলার ভয় দেখায়। এখন আমি এই অবস্থা থেকে মুক্তি চাই।’

আরেক ভুক্তভোগী গ্রাহক আল-আমিন জানান, আলেশা মার্ট গত বছরের জুন মাসে একটি ক্যাম্পেইন শুরু করে যেখানে বাইকের উপর ৩৫% ছাড় দিয়ে ৪৫ দিনের মধ্যে ডেলিভারি দেওয়ার কথা বলে। আমি প্রায় ৭ লাখ টাকা বাইক কেনার জন্য দেই। অর্ডার দেওয়ার কিছুদিন পর দেশে ই-কমার্স প্লাটফর্ম নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়। আলেশা মার্টও ডেলিভারি দিতে দেরি করা শুরু করলো। পরে টাকা ফেরত দিতে চেক দেয় তারা। কিন্তু ব্যাংকগুলোতে গেলে তারা বলে এই অ্যাকাউন্টে কোনও টাকা নেই। এইভাবেই আমি ৯ মাস ঘুরছি।

মোহম্মদ শাহিন মিয়া বলেন, আমার দুই লাখ টাকার প্রোডাক্টের অর্ডার ছিল। এক লাখ ৫০ হাজার টাকার চেক ফেরত দিয়েছে। বাকিগুলোর কোনও খবর নেই। কিন্তু সেই চেকের মেয়াদও এখন শেষ হয়ে যাচ্ছে। তাদের অ্যাকাউন্টে টাকা না থাকায় চেকের বিপরীতে আমি কোনও টাকা তুলতে পারিনি।

মানববন্ধনে আসা অন্যান্য ভুক্তভোগীরা তাদের সমস্যার দ্রুত সমাধানের জন্য সরকারের কাছে দাবি জানায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আলেশা মার্টআলেশা মার্টের প্রতারণা

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফ্রিল্যান্সিং কোর্সে শতভাগ স্কলারশিপ দিচ্ছে ইশিখন
ই-কমার্স

ফ্রিল্যান্সিং কোর্সে শতভাগ স্কলারশিপ দিচ্ছে ইশিখন

‘এসক্রও’তে আটকে থাকা ২১৪ কোটি টাকা গ্রাহককে ফিরিয়ে দেয়া হবে: বাণিজ্যমন্ত্রী
ই-কমার্স

‘এসক্রও’তে আটকে থাকা ২১৪ কোটি টাকা গ্রাহককে ফিরিয়ে দেয়া হবে: বাণিজ্যমন্ত্রী

ময়মনসিংহের কাঁঠাল ও ই-কমার্সে এর সম্ভাবনা
ই-কমার্স

ময়মনসিংহের কাঁঠাল ও ই-কমার্সে এর সম্ভাবনা

৯ বছর বয়স থেকে দারাজে শপিং করে তনয়
ই-কমার্স

৯ বছর বয়স থেকে দারাজে শপিং করে তনয়

ইফুডে অর্ডারে বিদ্যানন্দের মাধ্যমে খাবার পাবে অসহায়-দরিদ্ররা
ই-কমার্স

ইফুডে অর্ডারে বিদ্যানন্দের মাধ্যমে খাবার পাবে অসহায়-দরিদ্ররা

অনলাইনে চাহিদার শীর্ষে গ্রোসারি পণ্য
ই-কমার্স

অনলাইনে চাহিদার শীর্ষে গ্রোসারি পণ্য

Load More

ট্রেন্ডিং টপিক

গেমিং খাতে ৩০ হাজার কর্মসংস্থান তৈরির লক্ষ্য দুবাইয়ের
প্রযুক্তি সংবাদ

গেমিং খাতে ৩০ হাজার কর্মসংস্থান তৈরির লক্ষ্য দুবাইয়ের

বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের আহ্বান
প্রযুক্তি সংবাদ

হাইটেক পার্কে হাজার কোটি বিনিয়োগ, মিলছে না প্রত্যাশিত ফল

চার রঙে আসছে ভিভোর ‘এক্স৫০০ প্রো ম্যাক্স’, ক্যামেরায় ২০০ মেগাপিক্সেল টেলিফটো
প্রযুক্তি সংবাদ

চার রঙে আসছে ভিভোর ‘এক্স৫০০ প্রো ম্যাক্স’, ক্যামেরায় ২০০ মেগাপিক্সেল টেলিফটো

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি
নির্বাচিত

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 April 2022

পাওনাদারের ভয়ে ঘর ছাড়া, ধার করে আলেশা মার্টে বিনিয়োগ

Techzoom.TV |
TechzoomTV