Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্যাকেট পার্সেল নিতে পারবে না কুরিয়ার, আসছে আইন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 2 August 2022
কুরিয়ার সার্ভিসের কার্যক্রম জবাবদিহির আওতায় আসছে
Share on FacebookShare on Twitter

বন্ধ প্যাকেট বা পার্সেল গ্রহণ করা যাবে না— এমন বিধান রেখে ‘মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’ নামে একটি আইন করতে যাচ্ছে সরকার। ইতোমধ্যে আইনটির চূড়ান্ত খসড়া প্রকাশ করেছে সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। তবে খসড়া এই আইনটি নিয়ে আপত্তি তুলেছে কুরিয়ার সার্ভিসেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সিএসএবি)।

সংগঠনটি বলছে, খসড়া তৈরির সময় তাদের মতামত নেওয়া হয়নি। আইনটির প্রায় প্রতিটি ধারায় আপত্তি রয়েছে তাদের। আইনটির বেশকিছু ধারা অগণতান্ত্রিক বলেও মনে করছে তারা। দেশের ব্যবসায়ীদের বেশ কিছু সংগঠনও আইনটির খসড়া নিয়ে আপত্তি জানিয়েছে। বন্ধ প্যাকেট বা পার্সেল গ্রহণ করা যাবে না— এমন বিধানের মধ্য দিয়ে সাধারণ মানুষের ব্যাক্তিগত গোপনীয়তাকে ক্ষুণ্ন করা হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

কুরিয়ার সার্ভিসেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সিএসএবি)’র তথ্যমতে, দেশে বর্তমানে ১৫৩টি কুরিয়ার সার্ভিস রয়েছে। এর মধ্যে লাইসেন্সপ্রাপ্ত কুরিয়ার ৭৮টি ও লাইসেন্সবিহীন ৭৫টি। সবগুলো প্রতিষ্ঠানই কুরিয়ার সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্য। বর্তমানে অনলাইন কেনাবেচায় ই-কুরিয়ার সার্ভিস ব্যবহৃত হয়ে আসছে। কুরিয়ার সার্ভিস আইন হলেও নতুন এই আইনে ই-কুরিয়ারের বিষয়টি অন্তভুর্ক্ত হয়নি।

খসড়া আইনে যা রয়েছে

আইনে বলা হয়েছে, এই আইনের উদ্দেশ্য পূরণে মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হবে। এই কর্তৃপক্ষের একজন চেয়ারম্যান থাকবেন, যিনি যুগ্ম-সচিব পদমর্যাদার হবেন। প্রতিষ্ঠানটি মেইলিং অপারেট ও কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানগুলোকে অনুমতি দেবে। গ্রাহকের অভিযোগ নিষ্পত্তি এবং অধিকারও সংরক্ষণ করবে প্রতিষ্ঠানটি।

খসড়া আইনে বলা হয়েছে, কোনো মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান নিষিদ্ধ দ্রব্য, অস্ত্র, মাদকদ্রব্য ইত্যাদি পরিবহন করতে পারবে না। কোনো মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান ছাড়া বা মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ব্যবহার করে ব্যবসা পরিচালনা করলে ন্যূনতম ৫০হাজার টাকা ও সর্বোচ্চ ১০ লাখ টাকা অর্থদণ্ড বা অনূর্ধ্ব তিন মাস কারাদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবে। সেবার মূল্য তালিকা এসব প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়সহ সকল শাখা কার্যালয়ে সহজে দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে। অন্যথায় অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা অনূর্ধ্ব এক মাসের কারাদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবে। এছাড়া নির্ধারিত মূল্যের অধিক দাম রাখলে ২০ হাজার টাকা অর্থদণ্ড বা অনূর্ধ্ব এক মাসের কারাদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবে।

এই আইনের অধীনে লাইসেন্স ব্যবহার করে কোনো পার্সেল বা প্যাকেটের ভেতর কোনো ধরনের নগদ অর্থ বা বৈদেশিক মুদ্রা গ্রহণ বা পরিবহন করা যাবে না। যদি কোনো প্রতিষ্ঠান এই শর্ত ভঙ্গ করে তাহলে ন্যূনতম ৫০হাজার টাকা ও সর্বোচ্চ ১০ লাখ টাকা অর্থদণ্ড বা অনূর্ধ্ব তিন মাস কারাদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবে। নির্ধারিত সময়ে সরকারের অনুকূলে প্রাপ্য সার্ভিস চার্জ জমা না দিলে ন্যূনতম ২০ হাজার টাকা ও সর্বোচ্চ ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা অনূর্ধ্ব এক মাস কারাদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবে। এছাড়া সার্ভিস চার্জ ফাঁকি দিলে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে এই আইনে।

আইনে আরও বলা হয়েছে, কোনো মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান যদি বুকিংকালে বন্ধ প্যাকেট বা পার্সেল গ্রহণ করে সেক্ষত্রে ন্যূনতম ২০ হাজার টাকা ও সর্বোচ্চ ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা অনূর্ধ্ব দুই মাসের কারাদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা ই-অরেঞ্জ! ভুক্তভোগীদের বিক্ষোভ
ই-কমার্স

একটি গ্রাম থেকেই ১৫ কোটি টাকা হাতিয়েছে ই-অরেঞ্জ

ইভ্যালি সাইক্লোনে টেকনো ক্যামন ১৭ ও ১৭পি
ই-কমার্স

ইভ্যালি সাইক্লোনে টেকনো ক্যামন ১৭ ও ১৭পি

মাইঅর্গানিক-ইঅরেঞ্জে কেনাকাটায় বাংলালিংক গ্রাহকদের ছাড়
ই-কমার্স

মাইঅর্গানিক-ইঅরেঞ্জে কেনাকাটায় বাংলালিংক গ্রাহকদের ছাড়

আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে দারাজের বিশেষ আয়োজন
ই-কমার্স

আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে দারাজের বিশেষ আয়োজন

জামদানী শাড়িকে ই-কমার্সের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দিতে চাইঃ কাকলী
ই-কমার্স

জামদানী শাড়িকে ই-কমার্সের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দিতে চাইঃ কাকলী

দারাজের ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ
ই-কমার্স

দারাজের ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন
নির্বাচিত

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?
প্রযুক্তি সংবাদ

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস
ই-কমার্স

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২জি নেটওয়ার্ক বন্ধের আগে নিশ্চিত হোক ৪জি সেবার মান, সাশ্রয়ী ফোন ও গ্রাহকের প্রস্তুতি
টেলিকম

২জি নেটওয়ার্ক বন্ধের আগে নিশ্চিত হোক ৪জি সেবার মান, সাশ্রয়ী ফোন ও গ্রাহকের প্রস্তুতি

বাংলাদেশে মোবাইল যোগাযোগব্যবস্থাকে আধুনিক প্রযুক্তিনির্ভর করতে ২জি থেকে...

ডিএলএল সাইডলোডিংয়ের মাধ্যমে তথ্য চুরির নতুন ফাঁদ

ডিএলএল সাইডলোডিংয়ের মাধ্যমে তথ্য চুরির নতুন ফাঁদ

সরকারের জন্য আত্মঘাতী হতে পারে সাইবার সুরক্ষা আইন সংশোধন

সরকারের জন্য আত্মঘাতী হতে পারে সাইবার সুরক্ষা আইন সংশোধন

ফেরারি নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

ফেরারি নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 August 2022

প্যাকেট পার্সেল নিতে পারবে না কুরিয়ার, আসছে আইন

Techzoom.TV |
TechzoomTV