Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্রাহকের টাকা ফেরত দেবে ইভ্যালি, নভেম্বরে শুরু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 29 September 2022
ইভ্যালি হেরে যাই নাই, আবারও ঘুরে দাঁড়াবো: শামীমা নাসরিন
Share on FacebookShare on Twitter

অনেক চেষ্টার পরও পাসওয়ার্ড জানতে না পারায় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সার্ভার খুলতে পারেননি আদালত কর্তৃক গঠিত শামসুদ্দিন চৌধুরী মানিকের পর্ষদ। নতুন বোর্ড গঠনের এক সপ্তাহের মধ্যে সার্ভার চালুর ঘোষণা দেওয়া হয়। নতুন বোর্ডের সদস্যরা বলেছেন, শিগগিরই ইভ্যালির সার্ভার চালু হবে। এখন থেকে অনলাইনে পণ্য অর্ডার করতে পারবেন গ্রাহকরা। পাশাপাশি গ্রাহকদের আটকে থাকা টাকা আগামী ১ নভেম্বর থেকে রিফান্ড করা শুরু হবে।

ইভ্যালির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন পুনরায় দায়িত্ব নেওয়ার পর পরবর্তী কার্যক্রম নিয়ে এসব পদক্ষেপের কথা জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে একটি পোস্ট দেওয়ার পর ইভ্যালি সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক একজন এ তথ্য নিশ্চিত করেছেন।

শামসুদ্দিন চৌধুরী মানিকের পর্ষদ ইভ্যালির দায়িত্ব নেওয়ার পর অনেক চেষ্টার পরও ইভ্যালির সার্ভার খুলতে পারেননি তারা। কারাগারে থাকা ইভ্যালির সাবেক সিইও মোহাম্মদ রাসেলের কাছে পাসওয়ার্ড জানতে চাইলেও তিনি ‘ভুলে গেছেন’ বলে জানান। ফলে আদালত কর্তৃক দায়িত্বপ্রাপ্ত পর্ষদ কোনোভাবেই সার্ভারটি খুলতে পারেননি বলেই গ্রাহকদের পাওনা টাকার পরিমাণ এবং সম্পদের তথ্যও পুরোপুরি জানতে পারেনি অডিট ফার্ম।

ইভ্যালির বর্তমান পর্ষদ সূত্রে জানা গেছে, আগামী ১৫ অক্টোবরের মধ্যে ইভ্যালির সার্ভার চালু করা হবে। আগামী ১ নভেম্বরের মধ্যে জুন ২০২১ থেকে গ্রাহকের যে টাকা এসক্রোতে আছে সেগুলো রিফান্ড করা শুরু হবে। এর মধ্যে এসএসএল কমার্স ব্যাংক ডিপোজিট টাকাগুলো ১-৩০ নভেম্বরের মধ্যে রিফান্ড করা হবে।

সূত্র আরও জানায়, বিকাশ, রকেটসহ সব মোবাইল ব্যাংকিংয়ের টাকা ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যেই রিফান্ড করা হবে। তবে নগদ গেটওয়ের রিফান্ড পেতে একটু সময় লাগবে। নগদ ব্যাংকিংয়ের টাকা ফেরত পেতে ১৫ নভেম্বর থেকে ২০২৩ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত সময় লাগবে।

যেসব গ্রাহকরা পণ্যের জন্য ৩০ জানুয়ারি ২০২১ এর আগে অর্ডার করেছেন, তাদের টাকা রিফান্ড পেতে এখন থেকে আরও এক বছর সময় লাগবে। আর যাদের অর্ডার ৩০ জানুয়ারি ২০২১ থেকে ৬ জুন ২০২১ তাদের টাকা রিফান্ড হতে সময় লাগবে এখন থেকে আরও দেড় বছর। যেসব গ্রাহকদের কাছে ইভ্যালি থেকে দেওয়া রিফান্ডের চেক আছে এবং যেহেতু চেকের সময় ৬ মাস পেরিয়ে গেছে, এসব চেক’কে বলা হয় বাসি চেক। এ ধরনের চেকের বিপরীতে ব্যাংক কখনো টাকা দেয় না। তাই ইভ্যালি কর্তৃপক্ষ সেই চেকগুলোও ফেরত নেবে।

ইভ্যালির পোস্টে জানানো হয়েছে, সর্বোচ্চ ১৮ মাসের মধ্যে গ্রাহকদের সব বকেয়া দেনা পরিশোধ করবে ইভ্যালি। তাই তারা গ্রাহকদের ইভ্যালির প্রতি আস্থা রাখার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি নিয়মিত পণ্য অর্ডারেরও প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, এখন গ্রাহকদের টাকা কোথাও যাওয়ার কোনও স্কোপ নেই।

বর্তমান ইভ্যালির বিজনেস মডেল সম্পর্কে জানিয়েছেন, এবারের বিজনেস মডেল হবে COD (Cash on Delivery), অর্থাৎ পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ এবং PnP (Pick and Pay), মানে পণ্য পিকাপ পয়েন্ট থেকে সংগ্রহ করে মূল্য পরিশোধ। এই দুটো সিস্টেমই চলতেই থাকবে।

গত ২১ সেপ্টেম্বর আদালতের নির্দেশে গঠন করা সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের পরিচালনা বোর্ড ইভ্যালির দায়িত্ব ছেড়ে দেন। পরিবর্তে ইভ্যালির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিনকে প্রতিষ্ঠানটির দায়িত্ব দেওয়া হয়। তার নেতৃত্বেই নতুন পরিচালনা পর্ষদ গঠন হচ্ছে এবং ইভ্যালি পুনর্গঠনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ১০ আগস্ট ইভ্যালি পুনরায় চালু করতে আদালতের মাধ্যমে গঠিত বোর্ডের কাছে আবেদন করেন প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন। আবেদনে তিনি নিজেকে এবং তার মা ও বোনের স্বামীকে পরিচালনা বোর্ডে অন্তর্ভুক্ত করার অনুরোধ করেন। শামীমা নাসরিনের পক্ষে অ্যাডভোকেট আহসানুল করিম এ আবেদন করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইভ্যালি

এই বিভাগ থেকে আরও পড়ুন

চলতি মাসে আরও কিছু ই-কমার্সের টাকা ফেরত পাবেন গ্রাহকরা
ই-কমার্স

চলতি মাসে আরও কিছু ই-কমার্সের টাকা ফেরত পাবেন গ্রাহকরা

বেকারত্ব দূর করতে উদ্যোক্তা তৈরির আহ্বান
ই-কমার্স

বেকারত্ব দূর করতে উদ্যোক্তা তৈরির আহ্বান

দারাজ নিয়ে এলো ভ্যালেন্টাইন্স ডে ক্যাম্পেইন
ই-কমার্স

দারাজ নিয়ে এলো ভ্যালেন্টাইন্স ডে ক্যাম্পেইন

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলোকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে দারাজের নতুন উদ্যোগ
ই-কমার্স

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলোকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে দারাজের নতুন উদ্যোগ

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!
ই-কমার্স

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!

শরীয়তপুরের সম্ভাব্য জিআই পণ্য
ই-কমার্স

শরীয়তপুরের সম্ভাব্য জিআই পণ্য

Load More

ট্রেন্ডিং টপিক

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে এক্স সিরিজের নতুন দুটি স্মার্টফোন এনেছে...

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 September 2022

গ্রাহকের টাকা ফেরত দেবে ইভ্যালি, নভেম্বরে শুরু

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix