Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পূর্বের বিক্রির রেকর্ড ভাঙতে আসছে ইভ্যালি বিগ ব্যাং ৩

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 27 February 2024
পূর্বের বিক্রির রেকর্ড ভাঙতে আসছে ইভ্যালি বিগ ব্যাং ৩
Share on FacebookShare on Twitter

গ্রাহকের সাড়া জাগানো আয়োজন নিয়ে দেশের ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি আবারও ‘বিগ ব্যাং-৩’ অফার নিয়ে আসছে। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে এই জানিয়েছে ইভ্যালি। আগামি ১ মার্চ ইভ্যালির সবচেয়ে বড় আয়োজন। প্রতিষ্ঠানটি পূর্বের সকল বিক্রির রেকর্ড ভাঙতে চাই বিগ ব্যাং-৩ মাধ্যমে ।

ইভ্যালির ‘বিগ ব্যাং ৩’ অফারের সঙ্গে সম্পৃক্ত হয়েছে স্যামসাং, মিনিস্টার, যমুনা, ইউনিলিভার, টিকে গ্রুপ, সেনা, তীর, নোকিয়ার মত দেশ সেরা প্রতিষ্ঠান। বিশেষ করে রমজান উপলক্ষে খেজুর এবং নিত্য প্রয়োজনীয় পন্য ও ফ্যাশন আইটেমে থাকবে স্পেশাল ডিসকাউন্ট।

গ্রাহক যে কোনো পণ্য অর্ডার দেয়ার ৭২ ঘণ্টার মধ্যে ইকুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন। এখানে সকল পণ্য সিওডিতে (ক্যাশ অন ডেলিভারি) পাওয়া যাবে। গ্রাহক আগে পণ্য বুঝে পাবে এরপর টাকা পেমেন্ট দেবে। ফলে গ্রাহক ঝামেলামুক্ত হয়ে তার কাঙ্ক্ষিত সেরা পণ্যটি দ্রুত পেয়ে যাবে। মূলত ইভ্যালিতে যেসব অর্ডার আসবে সেগুলো দেখে মার্চেন্ট সরাসরি ইকুরিয়ারের মাধ্যমে গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দেবে। ইকুরিয়ার পণ্যের টাকা পেয়ে সেগুলো মার্চেন্টকে পেমেন্ট দেবে। ইভ্যালি শুধুমাত্র তার লভ্যাংশ মার্চেন্ট থেকে পেয়ে যাবে।

ইভ্যালি নতুন করে ‘বিগ ব্যাগ’ ক্যাম্পেইনের মাধ্যমে যাত্রা শুরুর প্রথম দিনেই বাজিমাত করে। প্রথম ক্যাম্পেইনেই মাত্র ২০ ঘণ্টায় ৮০ হাজারের বেশি ইনভয়েসে ২ লাখের বেশি পণ্য বিক্রয়ের অর্ডার পায় প্রতিষ্ঠানটি। প্রথম ক্যাম্পেইনেই পরে দ্বিতীয় ক্যাম্পেইন থেকেও বেশ সাড়া পাই ইভ্যালি ।

ব্যবসা পরিচালনার পাশাপাশি গেটওয়েতে আটকে থাকা টাকা ফেরত দিতে শুরু করছে ইভ্যালি । এক মাসের আয়ের টাকার লাভের অংশ থেকে ১৫০ জনের পাওনা টাকা ফেরত দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটি । এছাড়া আগামী মে মাস থেকে চেকসহ পুরাতন সকল দেনার টাকা পরিশোধ করা শুরু করবে। অর্ডারের ক্রমানুযায়ী সকল গ্রাহকের মূল টাকা ধাপে ধাপে পরিশোধ করা হবে। অনেক ঝড় ঝাপটার পরে নতুন করে আবার পুরাতন সার্ভারে ফিরেছে ইভ্যালি। এর ফলে সব তথ্য পুনরুদ্ধার করতে সক্ষম হবে প্রতিষ্ঠানটি।

বর্তমানে ইভ্যালির ব্যবসার প্রক্রিয়া খুবই স্বচ্ছ জানিয়ে ইভ্যালির সিইও মো. রাসেল বলেন, এখানে কোনো ধরনের প্রতারণার আর সুযোগ নেই। আমাদের এখন অর্ডার প্রসেসটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। অর্থাৎ পণ্য হাতে পেয়ে আপনি টাকা দেবেন। এখানে কোনো অর্থ পণ্য পাওয়ার আগে আমাদের কাছে আসার সুযোগ নেই।

ইভ্যালির আগের ক্যাম্পেইনের তুলনায় এবার বেশ কিছু পার্থক্য রয়েছে। আগে ব্যাপক বিজ্ঞাপন প্রচার করা হলেও এবার এক টাকাও বিজ্ঞাপনে ব্যয় করা হয়নি। আগে বেশিরভাগ পণ্যই লোকসানে বিক্রি করা হতো। তবে এবার প্রায় সব পণ্যে খুব সামান্য পরিমাণ লাভ রাখা হয়েছে। এই লাভের অর্থ দিয়ে কোম্পানির মাসিক ব্যয় মেটানো সম্ভব হবে। এজন্য ইভ্যালিকে নতুন করে কোনো দেনায় পড়তে হবে না। বরং লাভের পরিমাণ একটু বাড়লেই আগের ঋণ শোধ শুরু করতে পারবেন বলে জানিয়েছেন মোহাম্মদ রাসেল।

অন্যদিকে আগে গ্রাহকরা পণ্য পাওয়ার আগেই সরাসরি ইভ্যালিকে টাকা পরিশোধ করত। কিন্তু এবার ক্যাশ অন ডেলিভারি হওয়ায় গ্রাহকের কোনো ঝুঁকি নেই। এ ছাড়া গ্রাহকের পরিশোধ করা পণ্যের মূল্য এখন থেকে সরাসরি বিক্রেতার কাছে পৌঁছে যাচ্ছে। ফলে বিক্রেতার কোনো বাকি পড়ার ঝুঁকি নেই।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইভ্যালিইভ্যালি বিগ ব্যাং ৩

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফাইভজিতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় সম্ভাবনা দেখছে হুয়াওয়ে
নির্বাচিত

হুয়াওয়ের কাছ থেকে যন্ত্রাংশ নেবে যুক্তরাজ্য

ফেসবুক আনল নতুন ফিচার
নির্বাচিত

ফেসবুক আনল নতুন ফিচার

কম দামে পিক্সেল ফোন আনছে গুগল
নির্বাচিত

কম দামে পিক্সেল ফোন আনছে গুগল

মেতে উঠুন ‘ভাইবার কিউপিডে’
নির্বাচিত

মেতে উঠুন ‘ভাইবার কিউপিডে’

নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে নতুন আইফোনে
নির্বাচিত

নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে নতুন আইফোনে

অসাধারণ ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স দিবে অপো এফ১৭ প্রো
নির্বাচিত

অসাধারণ ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স দিবে অপো এফ১৭ প্রো

Load More

ট্রেন্ডিং টপিক

হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে
নির্বাচিত

হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে

হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় এআই দিয়ে বদলে ফেলুন ব্যাকগ্রাউন্ড
নির্বাচিত

ফোন নম্বর গোপন রাখার নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

এবার পার্কিং বাজারে উবার
প্রযুক্তি সংবাদ

এবার পার্কিং বাজারে উবার

১০০০০ এমএএইচ+ ব্যাটারিসহ সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ
প্রযুক্তি সংবাদ

একই নামে স্মার্টফোন, ব্যাটারি কমবেশি কেন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

মাইক্রোসফটের কারিগরি বিভ্রাটের সমাধান হওয়ায় বাংলাদেশসহ বিভিন্ন দেশে...

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 February 2024

পূর্বের বিক্রির রেকর্ড ভাঙতে আসছে ইভ্যালি বিগ ব্যাং ৩

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix