Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আলিবাবাকে আবারও ‘শীর্ষে’ নিতে মাঠে ফিরলেন জ্যাক মা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 16 September 2025
প্রতিষেধক বানাতে ১ কোটি ৪৫ লাখ ডলার দিচ্ছেন জ্যাক মা
Share on FacebookShare on Twitter

চীনের প্রযুক্তি খাতে বছরের পর বছর কঠোর দমন–পীড়নের সময় আলিবাবার ভেতরে একটাই স্লোগান ঘুরত, ‘মাগা : মেক আলিবাবা গ্রেট অ্যাগেইন’। এখন সেই স্বপ্ন পূরণে আলিবাবা ফিরিয়ে আনছে তাদের সবচেয়ে বড় অস্ত্র— তাদের প্রতিষ্ঠাতা জ্যাক মাকে।

২০২০ সালের শেষদিকে অ্যান্ট গ্রুপের আইপিও আটকে দেওয়া আর অ্যান্টিট্রাস্ট তদন্ত শুরু হওয়ার পর জনসমক্ষে প্রায় অদৃশ্য হয়ে গিয়েছিলেন তিনি। দীর্ঘ চার বছর পর আবার সরাসরি কম্পানির ক্যাম্পাসে দেখা মিলছে চীনের সবচেয়ে পরিচিত উদ্যোক্তার।

আলিবাবার প্রতিদ্বন্দ্বী জেডি ডটকম ও মেইতুয়ানের বিরুদ্ধে নতুন যুদ্ধ ঘোষণার নেপথ্যে আছেন তিনিই। জেডি’র হঠাৎ বাজারে প্রবেশ ঠেকাতে প্রায় ৫০ বিলিয়ন ইউয়ান (৯ বিলিয়ন সিঙ্গাপুর ডলার) ভর্তুকি দেওয়ার সিদ্ধান্তও এসেছে তার প্রভাবে।

কম্পানির দৈনন্দিন কাজেও তিনি আগের চেয়ে অনেক বেশি যুক্ত হচ্ছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রকল্পে প্রতিদিন আপডেট নিচ্ছেন, এমনকি এক কর্মকর্তাকে এক দিনে তিনবার মেসেজও করেছেন বলে জানা গেছে।

২০২০ সালে চীনা ঋণদাতাদের ‘পাওন শপ’ বা ‘বন্ধকী দোকান’ বলে সমালোচনা করার পর থেকেই তিনি রাষ্ট্রীয় রোষে পড়েন। অল্প সময়ের মধ্যেই দেশজুড়ে প্রযুক্তি ধনকুবেরদের ওপর কঠোর নিয়ন্ত্রণ নেমে আসে, আলিবাবা হারায় প্রায় ৭০০ বিলিয়ন ডলারের বাজারমূল্য।

এরপর থেকেই টোকিও ও হংকংয়ে সময় কাটালেও তার অনুপস্থিতি আলিবাবার ভেতরে মনোবল ভেঙে দিয়েছিল। তাই ২০২৩ সালে অ্যান্ট গ্রুপে ফিরে প্রথম ভাষণ দেওয়ার সময় অনেক কর্মী আবেগে কেঁদে ফেলেন।

একইভাবে এ বছরের এপ্রিল মাসে আলিবাবার ক্লাউড বিভাগে গিয়ে তিনি কর্মীদের উদ্দেশে বলেন, ‘প্রযুক্তি মানে শুধু মহাকাশ জয় নয়, প্রযুক্তি আমাদের ভেতরের আলো জ্বালিয়ে রাখারও নাম।’

আজকের চীনা ই-কমার্সে আর একচেটিয়া বাজার নেই আলিবাবার। খাবার ডেলিভারি ব্যবসায় এখন ৪৩ শতাংশ বাজার আলিবাবার নিয়ন্ত্রণে, যেখানে প্রতিদ্বন্দ্বী মেইতুয়ান এগিয়ে ৪৭ শতাংশ নিয়ে। এই প্রতিযোগিতায় দাম কমানো আর ভর্তুকির কৌশল আবারও কর্তৃপক্ষের নজরে পড়তে পারে।

তবু মার আস্থা রয়ে গেছে কম্পানির মূল প্ল্যাটফর্ম তাওবাও–এর ওপর।

শেয়ার পুনরুদ্ধারের সাম্প্রতিক সাফল্য তাকে আবারও বড় লড়াইয়ে নামতে উসকে দিয়েছে।

আলিবাবার চেয়ারম্যান জো সাই, সিইও এডি উ এবং নতুন প্রজন্মের তারকা জিয়াং ফান এখন তার ঘনিষ্ঠ সহযোগী। এআই ও ক্লাউড অবকাঠামোয় আগামী তিন বছরে ৩৮০ বিলিয়ন ইউয়ান বিনিয়োগের ঘোষণা এসেছে তাদের কাছ থেকেই।

তবে অফিসিয়াল কোনো পদে ফেরার সম্ভাবনা নেই জ্যাক মা। ক্যাম্পাসে ঘুরে বেড়ানো জ্যাক মা কেবল একটি কর্মী ব্যাজ গলায় ঝুলিয়ে জানান দিচ্ছেন— তিনি ফিরেছেন।

চীনা উদ্যোক্তা চেন ওয়েইসিংয়ের ভাষায়, ‘জ্যাক মা ভাবছেন, এখনই সময় সন্ন্যাস ভেঙে আবার মঞ্চে নামার। যেন এক গংফু উপন্যাসের কাল্পনিক নায়ক, যিনি তার শেষ যুদ্ধে নামতে প্রস্তুত।’

এর আগে ১৯৯৯ সালে ৮০ জন বিনিয়োগকারীর কাছ থেকে ৮০ হাজার মার্কিন ডলার সংগ্রহ করে যাত্রা শুরু করেন অনলাইন মার্কেটপ্লেস আলিবাবার। যার বাজার মূলধন এখন ৮০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: জ্যাক মা

এই বিভাগ থেকে আরও পড়ুন

আজ সংবাদ সম্মেলনে আসছে ইভ্যালি
ই-কমার্স

২৮ অক্টোবর থেকে চালু হচ্ছে ইভ্যালি

নারী পুরো বিশ্ব ধারন করে বুকে
ই-কমার্স

নারী পুরো বিশ্ব ধারন করে বুকে

অনলাইনে চাহিদার শীর্ষে গ্রোসারি পণ্য
ই-কমার্স

অনলাইনে চাহিদার শীর্ষে গ্রোসারি পণ্য

দক্ষিণ এশিয়ার গ্রাহকদের সেরা অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে চলে এলো ‘আস্ক দারাজ’
ই-কমার্স

দক্ষিণ এশিয়ার গ্রাহকদের সেরা অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে চলে এলো ‘আস্ক দারাজ’

অনেক কঠিন সময় আসবে কিন্তু হাল ছাড়া যাবে না কখনই: দৃষ্টি
ই-কমার্স

অনেক কঠিন সময় আসবে কিন্তু হাল ছাড়া যাবে না কখনই: দৃষ্টি

ই-ক্যাব সংস্কার ও নির্বাচন স্থগিতের দাবি
ই-কমার্স

ই-ক্যাব সংস্কার ও নির্বাচন স্থগিতের দাবি

Load More

ট্রেন্ডিং টপিক

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 September 2025

আলিবাবাকে আবারও ‘শীর্ষে’ নিতে মাঠে ফিরলেন জ্যাক মা

Techzoom.TV |
TechzoomTV