Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্বপ্ন’র নিত্যপণ্য পৌঁছে দেবে পাঠাও ‘টং’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 31 March 2020
স্বপ্ন’র নিত্যপণ্য পৌঁছে দেবে পাঠাও ‘টং’
Share on FacebookShare on Twitter

মুদিপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় যাবতীয় পণ্য মুহূর্তের মধ্যে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিতে পাঠাও সম্প্রতি তার ডেলিভারি সেবা ‘টং’ পুনরায় চালু করেছে।

নিজেদের বাজার আরও সম্প্রসারিত করতে দেশের সবচেয়ে বড় খুচরাপণ্যের সুপারশপ চেইন ‘স্বপ্ন’র অংশীদার হয়েছে প্রতিষ্ঠানটি।

ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লাজুড়ে পরিচালিত স্বপ্নের ১৩২টি আউটলেট রয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের কাছে কাঙ্ক্ষিত পণ্য ও সেবা পৌঁছে দেবে পাঠাও টং।

করোনা সংক্রমণের মুখে বাংলাদেশে সরকারের নির্দেশনা মেনে স্বেচ্ছ্বায় গৃহে অবস্থানকারী গ্রাহকদের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্যসমূহ নির্বিঘ্নে পৌঁছে দেওয়াই প্রয়োজনীয় জিনিসপত্রের অন-ডিমান্ড ডিজিটাল প্লাটফর্ম পাঠাও টং-এর মূল লক্ষ্য।

দেশের সবচেয়ে বড় সুপারশপ চেইন স্বপ্নের সাথে অংশীদারিত্বের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন মুদিপণ্য যেমন— প্যাকেটকৃত খাদ্য, পানীয়, ডেইরি পণ্য, হিমশীতল খাদ্যসামগ্রী, মাছ-মাংস, সবজির পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় পণ্য ও সেবা সারা দেশের ক্রেতা ও গ্রাহকের কাছে তাৎক্ষণিকভাবে পৌঁছে দেবে পাঠাও।

পাঠাও টঙের মাধ্যমে অর্ডার দিয়ে ৪০ মিনিটেরও কম সময়ের মধ্যে নিজ ঘরের দরজার সামনে সহজেই নিত্য প্রয়োজনীয় এসব পণ্য পেতে পারেন পাঠাওয়ের টং অ্যাপ ব্যবহারকারীরা।

ঢাকায় অবস্থিত স্বপ্নের ২৩টি আউটলেট এবং চট্টগ্রামের দুটি আউটলেট বর্তমানে পাঠাওয়ের সাথে সম্পৃক্ত রয়েছে। পাঠাও অ্যাপের ফুড টালিতে ক্লিক করলেই টং দেখা যাবে। এই টং-এর মাধ্যমে স্বপ্নে ঢুকে প্রয়োজনীয় পণ্যসামগ্রী অর্ডার করতে পারবেন গ্রাহকরা।

করোনা সংকটের এই সময়ে ডেলিভারি প্রতিনিধি ও ফুডম্যানরা গ্রাহকের স্বাস্থ্য সুরক্ষায় প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।

পাঠাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হুসাইন এম ইলিয়াস বলেন, উদ্যোগটি গ্রহণ করতে পেরে আমরা খুবই আনন্দিত। কারণ এর মাধ্যমে গ্রাহকরা নিশ্চিতভাবেই আরও ভালো সেবাপ্রাপ্তির অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। পাশাপাশি একাধিক উপায়ে এটি তাদের বিকল্প সুযোগ গ্রহণের ক্ষেত্রটিও বিস্তৃত করবে। সংকটকালীন এই সময়ে ডেলিভারি প্রতিনিধিদের সাহায্য করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: পাঠাও

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোন ১২-এ উন্নত ক্যামেরা লেন্স: কুয়ো
নির্বাচিত

নতুন সব আইফোনে থাকবে টাচযুক্ত ওলেড পর্দা!

ফোন নম্বর লুকিয়ে কল করবেন যেভাবে
কিভাবে করবেন

ফোন নম্বর লুকিয়ে কল করবেন যেভাবে

বিক্রির জন্য উন্মুক্ত ৫৩ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য
নির্বাচিত

দেশে এক বছরে ফেসবুক ব্যবহারকারী বেড়েছে পৌনে ২ কোটি

মোবাইল ডেটা ফ্রি!
টেলিকম

মোবাইল ডেটা ফ্রি!

দেশের তরুণদের অনলাইন নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে ‘সাবধানে অনলাইনে’ ক্যাম্পেইন
নির্বাচিত

দেশের তরুণদের অনলাইন নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে ‘সাবধানে অনলাইনে’ ক্যাম্পেইন

ফাইভ জি ফোন আনল ভিভো
নির্বাচিত

ফাইভ জি ফোন আনল ভিভো

Load More

ট্রেন্ডিং টপিক

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট
প্রযুক্তি সংবাদ

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি
প্রযুক্তি সংবাদ

হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য
প্রযুক্তি সংবাদ

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
নির্বাচিত

সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

ডিজিটাল পেমেন্ট, টেলিযোগাযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ই-কমার্স ও...

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 March 2020

স্বপ্ন’র নিত্যপণ্য পৌঁছে দেবে পাঠাও ‘টং’

Techzoom.TV |
TechzoomTV