Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দারাজমল নিয়ে এলো ‘অথেন্টিসিটি গ্যারান্টি’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
দারাজমল নিয়ে এলো ‘অথেন্টিসিটি গ্যারান্টি’
Share on FacebookShare on Twitter

দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ, বছরের সবচেয়ে বড় সেল ১১.১১ উপলক্ষে দারাজমলের জন্য এনেছে এক নতুন অভিজ্ঞতা। নতুনভাবে সাজানো দারাজমলে ব্র্যান্ড ও অনুমোদিত সেলাররা এখন দিচ্ছে অথেনটিসিটি গ্যারান্টি— যেখানে ক্রেতারা পণ্যের মান নিয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন এবং পণ্য আসল না হলে তিন গুণ পর্যন্ত ক্যাশব্যাক* (শর্ত প্রযোজ্য) পাওয়ার সুযোগ পাবেন। এই উদ্যোগের মাধ্যমে দারাজমল নিশ্চিত করছে আরও নির্ভরযোগ্য ও নিশ্চিন্ত ব্র্যান্ড শপিং অভিজ্ঞতা।

দক্ষিণ এশিয়ার প্রথম এবং একমাত্র ভার্চুয়াল মল হিসেবে দারাজমল এই অঞ্চলের ১,৫০০-এর বেশি ব্র্যান্ড এবং লক্ষ লক্ষ গ্রাহকের আস্থা অর্জন করেছে। এতে ফ্যাশন, বিউটি, ইলেকট্রনিক্স, হোম অ্যান্ড লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরির দেশি-বিদেশি নানা ব্র্যান্ড রয়েছে; যার মধ্যে ওয়ালটন, ইউনিলিভার, আরএফএল হাউসওয়্যার, বাটা ইত্যাদির মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলো অন্যতম। নতুন দারাজমল ডিজাইনটি এখন আরও উজ্জ্বল বেগুনি রঙের প্যালেটকে তুলে ধরে, যা আসল পণ্য, উদ্ভাবন এবং একটি প্রাণবন্ত ব্র্যান্ড শপিং অভিজ্ঞতার প্রতি এর নতুন ফোকাসকে প্রতিফলিত করে।

দারাজ গ্রুপের চিফ কমার্শিয়াল অফিসার এবং দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর বেন ই বলেন, “দারাজের সামগ্রিক ব্যবসায়িক কৌশলে দারাজমল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে স্থানীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো দক্ষিণ এশিয়ায় তাদের প্রযুক্তিগত বা ব্যবসায়িক কৌশলের মাধ্যমে প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করছে। দারাজমলের মাধ্যমে আমরা ব্র্যান্ড ও গ্রাহকদের সংযোগের ধরন নতুনভাবে সংজ্ঞায়িত করছি—যেখানে ভরসা ও বিশ্বাসই হচ্ছে মূল ভিত্তি, যা এখনকার অনলাইন ক্রেতাদের জন্য সবচেয়ে মূল্যবান। আমাদের ‘অথেন্টিসিটি গ্যারান্টি’ এই আস্থাকে আরও শক্তিশালী করে।”

দারাজমল ক্রমাগতভাবে সেইসব গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করছে যারা নির্ভরযোগ্য ও অফিসিয়াল ব্র্যান্ড চ্যানেলের মাধ্যমে মানসম্মত পণ্য, ওয়ারেন্টি নিশ্চয়তা এবং কার্যকর আফটার-সেলস সাপোর্ট পেতে চান। একাধিক পেমেন্ট অপশন, এক্সক্লুসিভ কার্ড অফার, সুবিধাজনক ডোর-টু-ডোর ডেলিভারি, দ্রুত কাস্টমার সার্ভিস এবং প্রায়োরিটি রিটার্নের সুবিধা সহ দারাজমল একটি বিশ্বস্ত গন্তব্যে পরিণত হয়েছে, যা প্রতিটি কেনাকাটায় গুণমান এবং আস্থা নিশ্চিত করে।

এই ১১.১১ ক্যাম্পেইনে দারাজমল দক্ষিণ এশিয়ার গ্রাহকদের দিচ্ছে ১ কোটি ১৭ লক্ষেরও বেশি ব্র্যান্ডেড পণ্যে আকর্ষণীয় অফারসহ উচ্ছ্বাস ও নিশ্চয়তার এক অনন্য সংমিশ্রণ। তিনগুণ ক্যাশব্যাকসহ মানসম্মত পণ্যের গ্যারান্টির পাশাপাশি, ক্রেতারা পাচ্ছেন ফ্রি ডেলিভারি, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিল এবং প্রতিদিনের ব্র্যান্ড রাশ আওয়ারে ৬০% পর্যন্ত ফ্ল্যাশ ভাউচার সুবিধা। গ্রাহকরা দ্রুততম ২ দিনের মধ্যে ডেলিভারি এবং ঝামেলাহীন ১৪-দিনের রিটার্ন সুবিধা উপভোগ করতে পারবেন, যা কেনাকাটার অভিজ্ঞতাকে করবে চিন্তামুক্ত।

দারাজমলের মোবাইল ব্র্যান্ড হিসেবে দারাজের সাথে এই সফল অগ্রযাত্রা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রিয়েলমি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর অ্যালেন চেন বলেন, “দারাজের সাথে আমাদের এই পথচলাকে আরও এগিয়ে নিয়ে যেতে পেরে রিয়েলমি-তে আমরা সত্যিই রোমাঞ্চিত, বিশেষ করে দারাজের ৭.৭, ৯.৯ এবং ১০.১০ ক্যাম্পেইনের অভূতপূর্ব সাফল্যের পর, যা প্ল্যাটফর্মটিতে ‘নম্বর ১’ মোবাইল ব্র্যান্ড হিসেবে আমাদের অবস্থানকে সুপ্রতিষ্ঠিত করেছে। এই সাফল্য এসেছে দারাজের সাথে আমাদের একই অঙ্গীকারের প্রতিফলন হিসেবে, যার মাধ্যমে আমরা রিয়েলমি নোট ৬০এক্স, সি৭১ এবং রিয়েলমি ১৪ সিরিজের মতো আমাদের জনপ্রিয় ও অত্যাধুনিক প্রযুক্তি লক্ষ লক্ষ গ্রাহকের কাছে পৌঁছে দিয়ে তাদের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে পেরেছি। আসন্ন ১১.১১-তে, আমরা সেই প্রতিশ্রুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের সর্বাধুনিক রিয়েলমি সি৮৫ প্রো এবং সম্পূর্ণ নতুন রিয়েলমি ১৫ সিরিজের পাশাপাশি গ্রাহকদের অন্যতম পছন্দের নোট ৬০এক্স, নোট ৭০ ও সি৭১-এর মতো ডিভাইসগুলো থাকছে অভাবনীয় সব মূল্যে! দারাজের এই ১১.১১-তে রিয়েলমির অসাধারণ অফার জানতে নিয়মিত চোখ রাখুন।”

সাধারণ সেলারদের তুলনায় দারাজমল, ব্র্যান্ডের শক্তিশালী বিশ্বাসযোগ্যতা প্রদান করে, কারণ শুধুমাত্র ভেরিফায়েড ব্র্যান্ড এবং অথোরাইজড সেলাররাই দারাজমলে কার্যক্রম পরিচালনা করতে পারে। তারা বাংলাদেশ জুড়ে দারাজের ২ কোটির বেশি গ্রাহকের বিশাল পরিবার সরাসরি অ্যাক্সেস, প্ল্যাটফর্মের বার্ষিক ক্যাম্পেইন ক্যালেন্ডার, ‘সুপার ব্র্যান্ড ডে’-এর মতো এক্সক্লুসিভ সেলস ইভেন্ট এবং প্ল্যাটফর্মের সমন্বিত লজিস্টিক নেটওয়ার্ক থেকে উপকৃত হন।

এছাড়াও, দারাজমলের ভ্যালু-অ্যাডেড সার্ভিস স্যুইট ব্র্যান্ডগুলোর জন্য একটি সামগ্রিক প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে কাজ করে, যা ট্র্যাফিক বৃদ্ধি, কনভার্সন বাড়ানোর টুলস, প্রিসিশন মার্কেটিং, ইনফ্লুয়েন্সার রিচ এবং পেশাদার ব্র্যান্ড সাপোর্ট প্রদান করে—যা স্বাভাবিক ব্যবসায়িক সময়ের পাশাপাশি ১১.১১-এর মতো মেগা ক্যাম্পেইনেও ব্র্যান্ডগুলোকে এগিয়ে রাখে।
‘আর্লি বার্ড’ এবং ‘ফ্ল্যাশ সেল’ প্রোগ্রামের মাধ্যমে, ব্র্যান্ডগুলো নতুন পণ্য উন্মোচন এবং সীমিত সময়ের ডিলের জন্য তাৎক্ষণিক এক্সপোজার পায়, যা ২০০% পর্যন্ত বেশি ভিজিবিলিটি এবং দ্রুত পণ্য বিক্রিতে সহায়তা করে।

‘ফ্রি ডেলিভারি ভাউচার’ এবং ‘ভাউচার ম্যাক্স’-এর মতো কনভার্সন-ড্রাইভিং ফিচারগুলো কেনাকাটার প্রতিবন্ধকতা কমায়, গড় অর্ডার ভ্যালু বাড়ায় এবং পুনরায় কেনাকাটায় উৎসাহিত করে।

দারাজ মার্কেটিং সলিউশনস (ডিএমএস) এআই-চালিত টার্গেটিংয়ের মাধ্যমে কম খরচে কার্যকরভাবে ট্র্যাফিককে কনভার্সনে রূপান্তর করে, অন্যদিকে অ্যাফিলিয়েট প্রোগ্রাম ব্র্যান্ডগুলোকে ইনফ্লুয়েন্সার নেটওয়ার্কের মাধ্যমে আরও বিস্তৃত ও স্বতঃস্ফূর্ত প্রচারের সুযোগ করে দেয়।

এই টুলগুলোর পাশাপাশি, দারাজ বিজনেস সলিউশনস (ডিবিএস) সম্পূর্ণ ই-কমার্স ম্যানেজমেন্ট সেবা প্রদান করে, যা সেলারদের কার্যক্রম প্রসারিত করতে এবং দারাজমলে শীর্ষস্থানীয় ব্র্যান্ডে রূপান্তরিত হতে সহায়তা করে।

বেন আরও বলেন, “ব্র্যান্ডগুলোকে ভিজিবিলিটি, মার্কেটিং এবং ফুলফিলমেন্ট সাপোর্ট দিয়ে আমরা তাদের ডিজিটাল উপস্থিতিকে শক্তিশালী করছি এবং একই সাথে দক্ষিণ এশিয়ার গ্রাহকদের অনলাইনে কেনাকাটার একটি উন্নত ও নির্ভরযোগ্য উপায় প্রদান করছি।”

ক্রেতারা দারাজ অ্যাপ বা ওয়েবসাইটের হোমপেজে ডেডিকেটেড দারাজমল চ্যানেলের মাধ্যমে সহজেই দারাজমল খুঁজে পেতে পারেন। কেনাকাটার পুরো সময়জুড়ে “মল” ব্যাজযুক্ত পণ্যগুলো সহজেই চেনা যায়, যা গ্রাহকদের এই আশ্বাস দেয় যে প্রতিটি কেনাকাটা ভেরিফায়েড ব্র্যান্ড পার্টনার বা সেলারদের কাছ থেকে আসছে এবং এর সাথে রয়েছে আসল পণ্যের নিশ্চয়তা ও নির্ভরযোগ্য সেবা।

Tags: অথেন্টিসিটি গ্যারান্টিঅনলাইন মার্কেটপ্লেস দারাজদারাজদারাজ অফারদারাজমল

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইভ্যালিতে যুক্ত হলো ইয়ন ফুডস
ই-কমার্স

ইভ্যালিতে যুক্ত হলো ইয়ন ফুডস

সোনারগাঁও ও নেত্রকোনায় ৭টি নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ
অর্থ ও বাণিজ্য

সোনারগাঁও ও নেত্রকোনায় ৭টি নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ

৬৫ শতাংশ ছাড়ে চলছে বাগডুমের ‘সামার উইক’
ই-কমার্স

৬৫ শতাংশ ছাড়ে চলছে বাগডুমের ‘সামার উইক’

ইভ্যালির স্বতন্ত্র পরিচালক হলেন সাহাব উদ্দিন শিপন
ই-কমার্স

ইভ্যালির স্বতন্ত্র পরিচালক হলেন সাহাব উদ্দিন শিপন

পেমেন্ট গেটওয়ের ভোগান্তিতে ই-কমার্স প্ল্যাটফর্মগুলো
ই-কমার্স

গেটওয়েতে আটকে থাকা ই-কমার্সের ২১০ কোটি টাকা নিয়ে অনিশ্চয়তা

অনলাইনে ইলিশ বিক্রির নিবন্ধন পেয়েছেন ৭ ব্যবসায়ী
ই-কমার্স

অনলাইনে ইলিশ বিক্রির নিবন্ধন পেয়েছেন ৭ ব্যবসায়ী

Load More

ট্রেন্ডিং টপিক

আপনার ফেসুবক অ্যাকাউন্ট কেউ নজরদারি করছে কি না, বোঝার ৬ লক্ষণ
নির্বাচিত

আপনার ফেসুবক অ্যাকাউন্ট কেউ নজরদারি করছে কি না, বোঝার ৬ লক্ষণ

২০২৬ সালের সেরা ৫ স্মার্টওয়াচ
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ স্মার্টওয়াচ

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার
অর্থ ও বাণিজ্য

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

এআই অবকাঠামোয় ব্যাপক বিনিয়োগে কমছে টেক জায়ান্টদের নগদ প্রবাহ
প্রযুক্তি সংবাদ

এআই অবকাঠামোয় ব্যাপক বিনিয়োগে কমছে টেক জায়ান্টদের নগদ প্রবাহ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ

এনভিডিয়ার এইচ২০০ চিপ কেনার জন্য চীনের ১০টি প্রতিষ্ঠানকে...

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix