Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঈদের বাজারে ৪০ হাজার টাকার কমে যেসব স্মার্টফোনে মিলছে ভালো ফিচার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৩ মে ২০২৬
যে কারণে বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি কমতে পারে
Share on FacebookShare on Twitter

ঈদের আর মাত্র কয়েক দিন বাকি। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় জমে উঠেছে ঈদের কেনাকাটা। নতুন পোশাকের পাশাপাশি অনেকেই এখন নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনাও করছেন। বিশেষ করে তরুণদের মধ্যে ৫জি ফোন, ভালো ক্যামেরা, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও দ্রুত চার্জিং সুবিধাযুক্ত স্মার্টফোনের চাহিদা বেড়েছে।

বর্তমানে দেশের বাজারে ৩০ থেকে ৪০ হাজার টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের বেশ কিছু স্মার্টফোন পাওয়া যাচ্ছে, যেগুলোতে রয়েছে শক্তিশালী প্রসেসর, উন্নত ডিসপ্লে, বড় ব্যাটারি ও আধুনিক ক্যামেরা সুবিধা। ঢাকার যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা শপিং মলের খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব ফোনের তথ্য জানা গেছে।

ইনফিনিক্স নোট এজ ৫জি
৫জি প্রযুক্তির এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ প্রসেসর। ৬.৭৮ ইঞ্চির এলটিপিএস অ্যামোলেড ডিসপ্লে ও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকায় ফোনটি দেখতে যেমন আকর্ষণীয়, ব্যবহারেও তেমন স্বাচ্ছন্দ্য দেয়।

ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৮ জিবি র‍্যামসহ ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণে পাওয়া যাচ্ছে ফোনটি। দাম যথাক্রমে ৩০ হাজার ৯৯৯ টাকা ও ৩৪ হাজার ৯৯৯ টাকা।

রিয়েলমি ১৪টি ৫জি
মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসরে চলা এই ফোনে রয়েছে ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ভিডিও ও গেমিং অভিজ্ঞতাকে আরও মসৃণ করে।

৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের বড় ব্যাটারির সঙ্গে রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং। এছাড়া আইপি৬৯ রেটিং থাকায় ফোনটি পানি ও ধুলাবালু প্রতিরোধে সক্ষম। দাম ৩১ হাজার ৯৯৯ টাকা।

ভিভো ভি৬০ লাইট ৪জি
স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরে চলা এই ফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। ক্যামেরা সেটআপেও রয়েছে চমক। পেছনে ৫০ ও ৮ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা এবং সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

ফোনটিতে ৯০ ওয়াট সুপার ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় খুব অল্প সময়েই ব্যাটারি চার্জ করা যায়। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও আইপি৬৫ রেটিংও রয়েছে। দাম ৩২ হাজার ৪৫০ টাকা।

টেকনো ক্যামন ৫০
টেকনোর এই ফোনে রয়েছে ৬ ন্যানোমিটারের হেলিও জি২০০ আলটিমেট প্রসেসর। ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের পাশাপাশি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

পেছনে ৫০ ও ৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এছাড়া ৪৫ ওয়াট সুপার চার্জিং সুবিধা ও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ফোনটিতে। দাম ৩৩ হাজার ৪৯৯ টাকা।

অনার ৪০০ লাইট
মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ আল্ট্রা প্রসেসরে চলা এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ৩ হাজার ৫০০ নিটস।

পেছনে ১০৮ ও ৫ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা এবং সামনে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ৫ হাজার ২৩০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সঙ্গে ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা দেওয়া হয়েছে। দাম ৩৪ হাজার ২০০ টাকা।

শাওমি রেডমি নোট ১৫ ৫জি
৫জি প্রযুক্তির এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ প্রসেসর। ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের পাশাপাশি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

ক্যামেরা বিভাগে রয়েছে ১০৮ ও ৮ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৫ হাজার ৫২০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সঙ্গে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে। দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা।

অপো এ৬এস প্রো
মিডিয়াটেক হেলিও জি১০০ ম্যাক্স প্রসেসরে চলা এই ফোনের অন্যতম আকর্ষণ ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়া পেছনে রয়েছে ৫০ ও ২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা।

৬.৫৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের পাশাপাশি ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ারের বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে ফোনটিতে। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও পানিরোধক সুবিধাও রয়েছে। দাম ৩৭ হাজার ১৯৯ টাকা।

স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি
স্যামসাংয়ের এই ৫জি ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। ৫ ন্যানোমিটারের এক্সিনোস ১২৮০ প্রসেসরে চলা ফোনটির পেছনে ৫০, ৮ ও ২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে।

সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ ফোনটির দাম ৩৮ হাজার ৪৫০ টাকা।

বিশেষজ্ঞদের মতে, ঈদ উপলক্ষে স্মার্টফোন কেনার আগে শুধু ক্যামেরা বা ডিজাইন নয়, বরং প্রসেসর, সফটওয়্যার আপডেট, ব্যাটারি ব্যাকআপ ও বিক্রয়োত্তর সেবার বিষয়েও গুরুত্ব দেওয়া উচিত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অনার ৪০০ লাইটঅপো এ৬এস প্রোইনফিনিক্স নোট এজ ৫জিটেকনো ক্যামন ৫০ভিভো ভি৬০ লাইট ৪জিরিয়েলমি ১৪টি ৫জিশাওমি রেডমি নোট ১৫ ৫জি

এই বিভাগ থেকে আরও পড়ুন

গাজীপুরে মিনিস্টারের নতুন শো-রুমের উদ্বোধন
প্রযুক্তি বাজার

গাজীপুরে মিনিস্টারের নতুন শো-রুমের উদ্বোধন

‘মেরামতযোগ্য’ ফোন আনছে নকিয়া
নির্বাচিত

‘মেরামতযোগ্য’ ফোন আনছে নকিয়া

ডিজিটাল দক্ষতা ছাড়া টিকে থাকা কঠিন হবে: মোস্তাফা জব্বার
নির্বাচিত

ডিজিটাল দক্ষতা ছাড়া টিকে থাকা কঠিন হবে: মোস্তাফা জব্বার

ইয়ারফোন, টিভি সহ একাধিক ডিভাইস দিয়ে আইওটি বাজার দখলের যুদ্ধে অপো
নির্বাচিত

ইয়ারফোন, টিভি সহ একাধিক ডিভাইস দিয়ে আইওটি বাজার দখলের যুদ্ধে অপো

আইফোনের ব্যাটারি বদলানোর সময় হয়েছে? কীভাবে জানবেন?
নির্বাচিত

আইফোনের ব্যাটারি বদলানোর সময় হয়েছে? কীভাবে জানবেন?

বাংলাদেশে অপোর ১০ বছর পূর্তি উদযাপন
নির্বাচিত

বাংলাদেশে অপোর ১০ বছর পূর্তি উদযাপন

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

এআই দুনিয়ায় নতুন প্রতিযোগিতা, ওপেন-সোর্সে চীনের চ্যালেঞ্জ
প্রযুক্তি সংবাদ

এআই দুনিয়ায় নতুন প্রতিযোগিতা, ওপেন-সোর্সে চীনের চ্যালেঞ্জ

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং
প্রযুক্তি বাজার

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

ইরানের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে হ্যাকারদের হামলা, ৯০ মিলিয়ন ডলার চুরি!
প্রযুক্তি সংবাদ

এক এআই প্রতিষ্ঠানের সিস্টেম হ্যাক করল ওপেনএআই 

৩ মিনিট চার্জেই ঘণ্টাখানেক গান শোনা যাবে ইয়ারবাডে
প্রযুক্তি বাজার

৩ মিনিট চার্জেই ঘণ্টাখানেক গান শোনা যাবে ইয়ারবাডে

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
পাঁচমিশালি

বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর...

অচেনা কলের ঝামেলা এড়াতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

অচেনা কলের ঝামেলা এড়াতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

বৈদ্যুতিক মিটারের গোপন সংকেত: কোন রঙের আলো কী ইঙ্গিত দেয়?

বৈদ্যুতিক মিটারের গোপন সংকেত: কোন রঙের আলো কী ইঙ্গিত দেয়?

বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে

বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ মে ২০২৬

ঈদের বাজারে ৪০ হাজার টাকার কমে যেসব স্মার্টফোনে মিলছে ভালো ফিচার

Techzoom.TV |
TechzoomTV