Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বজুড়ে হারিয়ে যাচ্ছে সাশ্রয়ী দামের ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 14 July 2026
বিশ্বজুড়ে হারিয়ে যাচ্ছে সাশ্রয়ী দামের ফোন
Share on FacebookShare on Twitter

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের চড়া মূল্যস্ফীতির বাজারে সাধারণ মানুষের জন্য আরও একটি বড় দুঃসংবাদ নিয়ে এলো প্রযুক্তি বিশ্ব। চলতি ২০২৬ বছর এবং আগামী ২০২৭ সালে বিশ্ববাজারে ক্রেতাদের নাগালের মধ্যে থাকা সাশ্রয়ী দামের স্মার্টফোনের সরবরাহ মারাত্মকভাবে কমে যেতে পারে। আন্তর্জাতিক প্রযুক্তি বাজার গবেষণা প্রতিষ্ঠান ‘ওমডিয়া’ (Omdia)-এর সাম্প্রতিক এক পূর্বাভাসে এই আশঙ্কাজনক তথ্য জানানো হয়েছে। খবর সিনেট (CNET)।

মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) অবকাঠামো নির্মাণ এবং মেমোরি চিপের (RAM) উৎপাদন খরচ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার কারণেই বিশ্বজুড়ে এই বাজেট ফোনের সংকট তৈরি হয়েছে।

ওমডিয়ার ত্রৈমাসিক ‘স্মার্টফোন প্রযুক্তি ট্রেন্ডস’ প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববাজারে ৪০০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫০ হাজার টাকা)-এর নিচের লো বা মিড-রেঞ্জের ফোনের সরবরাহ আগামী বছর অন্তত ২২ শতাংশ কমে যেতে পারে। এর ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা।

প্রতিবেদনে বলা হয়, ৪০০ ডলার বা তার চেয়ে কম দামের সাশ্রয়ী ফোনগুলোতে যে মেমোরি চিপ ব্যবহার করা হয়, তার উৎপাদন খরচ আগের তুলনায় প্রায় দ্বিগুণ বা ডাবল হয়ে গেছে।

ওমডিয়ার জ্যেষ্ঠ বিশ্লেষক জাকের লি জানান, মেমোরির এই বাড়তি খরচ সামাল দিতে কিছু স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি ডিভাইসের স্ক্রিন, ক্যামেরা সেন্সর ও রেডিও ফ্রিকোয়েন্সি মডিউলের মতো অন্যান্য যন্ত্রাংশের খরচ কমানোর আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু মেমোরির দাম যেভাবে আকাশচুম্বী হচ্ছে, তাতে অন্যান্য যন্ত্রাংশের কোয়ালিটি কমিয়েও ফোনের দাম আর সস্তা রাখা সম্ভব হচ্ছে না।

মেমোরি সংকটের কারণে শাওমি, অপো, ভিভো এবং অনরের মতো জনপ্রিয় চীনা ফোন নির্মাতারা ইতিমধ্যেই তাদের অনেক ডিভাইসের দাম বাড়াতে বাধ্য হচ্ছে। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, অতিরিক্ত দাম বাড়ার কারণে সাধারণ ক্রেতারা এসব ফোন কেনা কমিয়ে দেবেন। আর চাহিদা এভাবে কমে গেলে কোম্পানিগুলো একপর্যায়ে কম দামি ফোন তৈরি সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে চ্যাটজিপিটি বা ক্লডের মতো বড় বড় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবকাঠামো তৈরির কারণে বর্তমানে মেমোরির তীব্র বৈশ্বিক সংকট দেখা দিয়েছে। এই এআই সিস্টেম ও ডেটা সেন্টারগুলো সচল রাখতে বিশ্বব্যাপী বিপুল পরিমাণ উচ্চক্ষমতাসম্পন্ন র‍্যামের (RAM) প্রয়োজন হচ্ছে, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে সাধারণ মোবাইল ফোনের বাজারে।

ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশনের (IDC) গ্লোবাল ক্লায়েন্ট ডিভাইসের ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিসকো জেরোনিমো জানান, কিছু বড় ফোন বিক্রেতা ব্র্যান্ড বাজেট ফোনের বাজার পুরোপুরি ছেড়ে দেওয়ার কথা গুরুত্বের সাথে ভাবছেন। কারণ কম দামি ফোনে মেমোরির খরচই যদি দ্বিগুণ হয়ে যায়, তবে প্রফিট মার্জিন না থাকায় এই সেগমেন্টে ব্যবসা করে লাভ করা আর সম্ভব নয়।

বাজেট বা সাশ্রয়ী ফোনের বাজারে ধস নামলেও দামি বা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনে এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। ক্রেতাদের একাংশ চড়া দামেও আইফোন ১৭ প্রো ম্যাক্স কিংবা স্যামসাং গ্যালাক্সি এস২৬ আল্ট্রার মতো ১ হাজার ডলারের বেশি মূল্যের প্রিমিয়াম ফোনগুলো আগের মতোই স্বাভাবিক হারে কিনছেন।

ওমডিয়ার মতে, চলতি বছরেই ৪০০ ডলারের বেশি দামি ফোনের বাজার প্রায় ৫ দশমিক ৭ শতাংশ সম্প্রসারণ হবে।

সামগ্রিকভাবে মেমোরি চিপের এই তীব্র সংকটের কারণে ওমডিয়া ধারণা করছে, গত বছরের তুলনায় চলতি বছর বিশ্বব্যাপী স্মার্টফোনের সামগ্রিক বাজার প্রায় ১২ শতাংশ সংকুচিত হবে। তবে ক্রেতাদের জন্য আশার কথা হলো, ২০২৭ সালের শেষ দিকে কিংবা ২০২৮ সালের শুরুতে বৈশ্বিক র‍্যাম সংকটের একটি স্থায়ী সমাধান হতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সাশ্রয়ী দামের ফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বব্যাপী বাড়ছে ফিচার ফোনের ব্যবহার
প্রযুক্তি সংবাদ

বিশ্বব্যাপী বাড়ছে ফিচার ফোনের ব্যবহার

স্ত্রীর জন্য ‘ঘুমের বাক্স’ বানিয়েছেন জাকারবার্গ!
প্রযুক্তি সংবাদ

স্ত্রীর জন্য ‘ঘুমের বাক্স’ বানিয়েছেন জাকারবার্গ!

সোনার বাংলা প্রতিষ্ঠায় কাজ করাই হবে বঙ্গবন্ধুর প্রতি যথার্থ সম্মান প্রদর্শন
প্রযুক্তি সংবাদ

সোনার বাংলা প্রতিষ্ঠায় কাজ করাই হবে বঙ্গবন্ধুর প্রতি যথার্থ সম্মান প্রদর্শন

সবচেয়ে দ্রুতগতির সুপারকম্পিউটার বানাচ্ছে মেটা
প্রযুক্তি সংবাদ

ফেসবুক প্রোটেক্ট চালু না করলে লক হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট

বাংলাদেশেও বিক্রি বাড়ছে ভিভো ফোনের
নির্বাচিত

বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় ভিভো

৭৩০০ এমএএইচ ব্যাটারির দানব ফোন আনল Vivo
নির্বাচিত

৭৩০০ এমএএইচ ব্যাটারির দানব ফোন আনল Vivo

Load More

ট্রেন্ডিং টপিক

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল
বিবিধ

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী
সোশ্যাল মিডিয়া

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী

ক্যাপিটাল মার্কেট গ্রোথ ডায়ালগ: পাথওয়ে টু লিস্টিং
অর্থ ও বাণিজ্য

ক্যাপিটাল মার্কেট গ্রোথ ডায়ালগ: পাথওয়ে টু লিস্টিং

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 July 2026

বিশ্বজুড়ে হারিয়ে যাচ্ছে সাশ্রয়ী দামের ফোন

Techzoom.TV |
TechzoomTV