Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোনের পথ দেখিয়ে হারিয়ে যাওয়া এক ব্র্যান্ড

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 23 August 2026
ব্ল্যাকবেরি ফোন বিক্রি বন্ধ করছে টিসিএল
Share on FacebookShare on Twitter

একসময় স্মার্টফোন বলতেই অনেকের কাছে ব্ল্যাকবেরির নামটাই ছিল পরিচিত। ব্যবসায়ী, করপোরেট কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হাতে নিয়মিত দেখা যেত এই ফোন। দ্রুত ই-মেইল আদান-প্রদান, নিরাপত্তা এবং নির্ভরযোগ্য যোগাযোগব্যবস্থার কারণে করপোরেট দুনিয়াতেও এর ব্যাপক চাহিদা ছিল।

একপর্যায়ে বিশ্বজুড়ে ব্ল্যাকবেরির গ্রাহকসংখ্যা ৪ কোটি ১০ লাখ ছাড়িয়ে যায়। কিন্তু প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে না পারায় অল্প সময়ের মধ্যেই দৃশ্যপট বদলে যায়। টাচস্ক্রিন স্মার্টফোনের উত্থান, অ্যাপল আইফোনের জনপ্রিয়তা এবং পরে অ্যান্ড্রয়েডের দ্রুত বিস্তারের কাছে ক্রমেই পিছিয়ে পড়ে ব্ল্যাকবেরি।

ব্ল্যাকবেরির যাত্রা অবশ্য শুরু হয়েছিল ভিন্ন নামে। প্রতিষ্ঠানটির নাম ছিল ‘রিসার্চ ইন মোশন’ (RIM)। ব্যবসায়িক যোগাযোগকে কেন্দ্র করে ১৯৯৮ সালে বাজারে আনা হয় ‘ইন্টারঅ্যাক্টিভ পেজার ৯৫০’। ছোট পর্দা ও বোতামযুক্ত কিবোর্ড ছিল এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।

এরপর ১৯৯৯ সালে আসে ‘৮৫০ পেজার’। এতে মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভারের মাধ্যমে ‘পুশ ই-মেইল’ সুবিধা যুক্ত করা হয়। ২০০০ সালে আরআইএম বাজারে আনে ‘ব্ল্যাকবেরি ৯৫৭’। এরপর ব্যবসায়িক ও সরকারি প্রতিষ্ঠানে ডিভাইসটির ব্যবহার বাড়তে থাকায় কোম্পানিটির আয়ও দ্রুত বৃদ্ধি পায়।

সোনালি সময়

২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত সময়কে ব্ল্যাকবেরির সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে ধরা হয়। আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের পাশাপাশি প্রতিষ্ঠানটি নতুন নতুন ডিভাইস নিয়ে আসে। শুরুতে করপোরেট গ্রাহকদের লক্ষ্য করে ফোন তৈরি করলেও পরে সাধারণ ব্যবহারকারীদের কাছেও জনপ্রিয়তা বাড়াতে থাকে।

ব্ল্যাকবেরি পার্ল, কার্ভ ও বোল্ড সিরিজের ফোনগুলো ব্যাপক সাড়া পায়। একপর্যায়ে ব্র্যান্ডটি শুধু একটি ফোন নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে সীমাবদ্ধ থাকেনি; অনেক ব্যবহারকারীর কাছে ব্ল্যাকবেরি হয়ে ওঠে সামাজিক মর্যাদা ও পেশাগত পরিচয়ের প্রতীক।

কিন্তু ২০০৭ সালে অ্যাপল আইফোন বাজারে আনার পর স্মার্টফোনের বাজারে বড় ধরনের পরিবর্তন শুরু হয়। টাচস্ক্রিন, অ্যাপভিত্তিক ব্যবহার এবং নতুন ধরনের মোবাইল অভিজ্ঞতা দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।

শুরুতে আইফোনকে খুব একটা গুরুত্ব দেয়নি ব্ল্যাকবেরি। প্রতিষ্ঠানটির ধারণা ছিল, অ্যাপলের নতুন ডিভাইসটি মূলত তরুণ ব্যবহারকারীদের লক্ষ্য করে তৈরি। পরে সেই ধারণা ভুল প্রমাণিত হয়। ব্যবসায়ী ও করপোরেট ব্যবহারকারীদের মধ্যেও আইফোনের জনপ্রিয়তা বাড়তে থাকে। একই সময়ে অ্যান্ড্রয়েডভিত্তিক বিভিন্ন স্মার্টফোনও বাজারে শক্ত অবস্থান তৈরি করে।

টাচস্ক্রিনে দেরিতে প্রবেশ

প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিতে ২০০৮ সালে প্রথম টাচস্ক্রিন ফোন ‘স্টোর্ম’ বাজারে আনে ব্ল্যাকবেরি। শুরুতে বিক্রি ভালো হলেও পরে ডিভাইসটির ব্যবহার অভিজ্ঞতা নিয়ে গ্রাহকদের অভিযোগ বাড়তে থাকে।

অথচ ওই সময়ের কিছু আগেও কোম্পানিটির অবস্থান ছিল অত্যন্ত শক্তিশালী। ২০০৯ সালে ফরচুনের দ্রুততম বর্ধনশীল ১০০ কোম্পানির তালিকায় প্রথম স্থান পায় আরআইএম। ২০১০ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজারে কোম্পানিটির হিস্যা ছিল ৪৩ শতাংশ। একই সময়ে বিশ্বজুড়ে ব্ল্যাকবেরি ব্যবহারকারীর সংখ্যা ৪ কোটি ১০ লাখের বেশি ছিল।

এরপর পরিস্থিতি দ্রুত পাল্টাতে থাকে। অ্যান্ড্রয়েড ও আইওএসের জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিতে ব্যর্থ হওয়ায় বাজারে ব্ল্যাকবেরির অংশ কমতে শুরু করে। ২০১২ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজারে ব্ল্যাকবেরির হিস্যা নেমে আসে ৭ দশমিক ৩ শতাংশে। বিপরীতে অ্যান্ড্রয়েডের হিস্যা ছিল ৫৩ দশমিক ৭ শতাংশ এবং আইওএসের ৩৫ শতাংশ।

শেয়ারবাজারেও ধাক্কা

বাজার হারানোর প্রভাব পড়ে কোম্পানিটির শেয়ারদরেও। ২০০৮ সালের মাঝামাঝি সময়ে ব্ল্যাকবেরির শেয়ারদর সর্বোচ্চ ১৪৭ ডলারে উঠেছিল। কিন্তু ২০১১ সালে সেটি প্রায় ৮০ শতাংশ কমে যায়।

২০১৪ সালের প্রথম প্রান্তিকে ৮ কোটি ৪০ লাখ ডলার লোকসানের তথ্য প্রকাশের পর একদিনেই কোম্পানিটির শেয়ারদর প্রায় ৩০ শতাংশ কমে যায়।

ঘুরে দাঁড়ানোর জন্য পরবর্তী সময়ে একাধিক উদ্যোগ নেয় ব্ল্যাকবেরি। নতুন সফটওয়্যার, টাচস্ক্রিন ডিভাইস এবং বিভিন্ন কৌশলের মাধ্যমে বাজারে ফেরার চেষ্টা করলেও সেগুলো প্রত্যাশিত সাফল্য এনে দিতে পারেনি।

শেষ পর্যন্ত স্মার্টফোনের বাজারে একসময় নেতৃত্ব দেওয়া প্রতিষ্ঠানটি সেই ব্যবসা থেকেই সরে যায়। প্রযুক্তি বাজারের দ্রুত পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে না পারলে একটি সফল ব্র্যান্ডও কত দ্রুত পিছিয়ে পড়তে পারে—ব্ল্যাকবেরির উত্থান ও পতনের ইতিহাস তারই একটি উল্লেখযোগ্য উদাহরণ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ব্ল্যাকবেরি

এই বিভাগ থেকে আরও পড়ুন

শক্তিশালী ব্যাটারির ফোন আনল মটোরোলা
নির্বাচিত

শক্তিশালী ব্যাটারির ফোন আনল মটোরোলা

ফোনে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়
নির্বাচিত

ফোনে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

অ্যান্ড্রয়েডেও চ্যাটজিপিটি আনছে ওপেনএআই
নির্বাচিত

অ্যান্ড্রয়েডেও চ্যাটজিপিটি আনছে ওপেনএআই

ফেসবুক-টিকটকে ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়ে অসন্তুষ্ট মার্কিনরা
নির্বাচিত

ফেসবুক-টিকটকে ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়ে অসন্তুষ্ট মার্কিনরা

মোবাইল বিস্ফোরণে নারী নিহত
নির্বাচিত

মোবাইল বিস্ফোরণে নারী নিহত

স্থানীয় গবেষণায় গিগাবাইটের এআই টপ অ্যাটম
নির্বাচিত

স্থানীয় গবেষণায় গিগাবাইটের এআই টপ অ্যাটম

Load More

ট্রেন্ডিং টপিক

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে
নির্বাচিত

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে

অ্যাপ ছাড়া ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিও কিভাবে ডাউনলোড করবেন
প্রযুক্তি সংবাদ

ইউটিউব-ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ, রাশ টানা হবে: চিফ হুইপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

স্মার্টফোনের ক্যামেরা যত উন্নতই হোক, ছবি তোলার পর...

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 August 2026

স্মার্টফোনের পথ দেখিয়ে হারিয়ে যাওয়া এক ব্র্যান্ড

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix