Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে এলো স্যামসাংয়ের চার নতুন প্রিমিয়াম মনিটর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 24 August 2026
বাংলাদেশে এলো স্যামসাংয়ের চার নতুন প্রিমিয়াম মনিটর
Share on FacebookShare on Twitter

গেমিং, কনটেন্ট তৈরি ও পেশাদার কাজের জন্য বাংলাদেশের বাজারে চারটি নতুন প্রিমিয়াম মনিটর এনেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। নতুন এই লাইনআপে রয়েছে উচ্চ রিফ্রেশ রেটের গেমিং মনিটর, কিউডি-ওএলইডি প্রযুক্তির ডিসপ্লে এবং কম বিদ্যুৎ খরচের ‘কালার ই-পেপার’ মনিটর।

স্যামসাংয়ের নতুন মনিটরগুলোর মধ্যে রয়েছে ৫৭ ইঞ্চির Odyssey Neo G9, ২৭ ইঞ্চির Odyssey OLED G6, ৪৯ ইঞ্চির Odyssey G9 এবং Color E-Paper Monitor।

Samsung 57-inch Odyssey Neo G9

নতুন লাইনআপের সবচেয়ে বড় মডেল Odyssey Neo G9। ৫৭ ইঞ্চির এই মনিটরে রয়েছে ৭৬৮০x২১৬০ পিক্সেলের ডুয়াল ৪কে রেজল্যুশন এবং ১০০০আর কার্ভড ডিসপ্লে।

কোয়ান্টাম মিনি-এলইডি প্রযুক্তির প্যানেলটি VESA DisplayHDR 1000 সমর্থন করে। এতে রয়েছে ২৪০ হার্টজ রিফ্রেশ রেট ও ১ মিলিসেকেন্ড GtG রেসপন্স টাইম। বড় পর্দার কারণে গেমিংয়ের পাশাপাশি একসঙ্গে একাধিক কাজ করার জন্যও এটি উপযোগী।

বাংলাদেশের বাজারে মনিটরটির দাম প্রায় ৩ লাখ ১০ হাজার থেকে ৩ লাখ ১২ হাজার টাকা বলে জানা গেছে।

500Hz QD-OLED গেমিং মনিটর

ই-স্পোর্টস ও দ্রুতগতির গেমিংয়ের কথা মাথায় রেখে আনা হয়েছে ২৭ ইঞ্চির Odyssey OLED G6 QHD (G60SF)। এতে রয়েছে ২৫৬০x১৪৪০ পিক্সেলের QD-OLED প্যানেল এবং ৫০০ হার্টজ রিফ্রেশ রেট।

স্যামসাংয়ের দাবি অনুযায়ী, এটি দ্রুতগতির গেমিংয়ের জন্য তৈরি উচ্চ রিফ্রেশ রেটের মনিটরগুলোর অন্যতম। এর রেসপন্স টাইম ০.০৩ মিলিসেকেন্ড। পাশাপাশি ৯৯ শতাংশ DCI-P3 কালার গ্যামাট ও গ্লেয়ার-ফ্রি প্রযুক্তি থাকায় গেমিংয়ের পাশাপাশি গ্রাফিকস ও কনটেন্ট তৈরিতেও এটি ব্যবহার করা যাবে।

বাংলাদেশে মডেলটির দাম প্রায় ১ লাখ ৫২ হাজার টাকা।

৪৯ ইঞ্চির Odyssey G9

নতুন লাইনআপে রয়েছে ৪৯ ইঞ্চির Odyssey G9 OLED মনিটরও। এতে ৫১২০x১৪৪০ পিক্সেলের Dual QHD রেজল্যুশন, ৩২:৯ অ্যাসপেক্ট রেশিও এবং কার্ভড OLED প্যানেল ব্যবহার করা হয়েছে।

২৪০ হার্টজ রিফ্রেশ রেট ও ০.০৩ মিলিসেকেন্ড রেসপন্স টাইমের এই মনিটরটি একই সঙ্গে গেমিং, ভিডিও এডিটিং, স্ট্রিমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য তৈরি। এর প্রশস্ত পর্দা দুটি আলাদা মনিটরের বিকল্প হিসেবেও ব্যবহার করা যেতে পারে।

কম বিদ্যুৎ খরচের Color E-Paper

নতুন সিরিজের আরেকটি ব্যতিক্রমী পণ্য Samsung Color E-Paper Monitor। প্রচলিত মনিটরের তুলনায় কম বিদ্যুৎ খরচের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই ডিসপ্লে প্রযুক্তি।

দীর্ঘ সময় ডকুমেন্ট পড়া, কোডিং, ডিজিটাল সাইনেজ এবং করপোরেট পরিবেশে ব্যবহারের জন্য এটি বিশেষভাবে উপযোগী। কম বিদ্যুৎ ব্যবহারের কারণে পরিবেশবান্ধব ডিসপ্লে সমাধান হিসেবেও এটিকে তুলে ধরছে স্যামসাং।

স্যামসাংয়ের নতুন এই চার মনিটর বাংলাদেশের গেমার, কনটেন্ট ক্রিয়েটর, ডিজাইনার ও পেশাজীবীদের জন্য উচ্চমানের ডিসপ্লে ব্যবহারের সুযোগ আরও বাড়াবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০১৯ সালের সেরা ১০ মিউজিক ভিডিও
প্রযুক্তি বাজার

ইউটিউব চ্যানেল নিবন্ধনের কথা ভাবছে সরকার

পোকো আনছে নতুন ২ ফোন, জানুন দাম ও ফিচার
নির্বাচিত

পোকো আনছে নতুন ২ ফোন, জানুন দাম ও ফিচার

আসছে গুগল পিক্সেলের নতুন ফোল্ডেবল ফোন
নির্বাচিত

আসছে গুগল পিক্সেলের নতুন ফোল্ডেবল ফোন

দেশের স্মার্টফোনের বাজারে ঝড় তুলতে আসছে অপো রেনো ১২ সিরিজ
নির্বাচিত

দেশের স্মার্টফোনের বাজারে ঝড় তুলতে আসছে অপো রেনো ১২ সিরিজ

আইফোন ১২-এর দাম বেড়ে যেতে পারে
প্রযুক্তি বাজার

আইফোন ১২-এর দাম বেড়ে যেতে পারে

আইফোন স্ক্যান পরিকল্পনা এখনই প্রয়োগ করবে না অ্যাপল
প্রযুক্তি বাজার

আইফোন স্ক্যান পরিকল্পনা এখনই প্রয়োগ করবে না অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ
প্রযুক্তি সংবাদ

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ

ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শনে মুগ্ধ সমাজকল্যাণমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শনে মুগ্ধ সমাজকল্যাণমন্ত্রী

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো
প্রযুক্তি সংবাদ

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন
প্রযুক্তি সংবাদ

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

একের পর এক টিজারের পর ভারতের বাজারে নতুন...

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

এআই প্রযুক্তি সমৃদ্ধ ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া এখন আরও সহজ

ওয়াশিং মেশিন ব্যবহারে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 August 2026

বাংলাদেশে এলো স্যামসাংয়ের চার নতুন প্রিমিয়াম মনিটর

Techzoom.TV |
TechzoomTV