বাংলাদেশের বাজারে গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি স্মার্টফোনে সর্বোচ্চ ১৩ হাজার ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং। প্রতিষ্ঠানটির অনুমোদিত শোরুম থেকে নির্ধারিত শর্তে ফোন দুটি কিনলে এ সুবিধা পাওয়া যাবে।
স্যামসাংয়ের নতুন এ-সিরিজের এ দুই ফোনে রয়েছে প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচারের প্ল্যাটফর্ম ‘Awesome Intelligence’। এর আওতায় ভয়েস রেকর্ডারের ভয়েস ট্রান্সক্রিপশন, দ্রুত লেখা সংগ্রহে ‘এআই সিলেক্ট’, গুগলের ‘সার্কেল টু সার্চ’, ‘অবজেক্ট ইরেজার’ এবং কম আলোতে ছবি তোলার ‘নাইটোগ্রাফি’ সুবিধা রয়েছে।
গ্যালাক্সি এ৩৭ ৫জি ফোনে রয়েছে Exynos 1480 প্রসেসর ও ৬ দশমিক ৭ ইঞ্চির Super AMOLED ডিসপ্লে। ফোনটি ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ—দুই সংস্করণে পাওয়া যাচ্ছে।
অন্যদিকে, গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে ব্যবহার করা হয়েছে Exynos 1680 প্রসেসর। এতে রয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চির Super AMOLED Plus ডিসপ্লে। ফোনটির ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি এবং ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি—দুই সংস্করণ রয়েছে।
দুই মডেলেই IP68 রেটিংয়ের ধুলা ও পানি প্রতিরোধী নকশা এবং ৫,০০০ mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফলে দৈনন্দিন ব্যবহারে দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ পাওয়ার সুবিধা রয়েছে বলে জানিয়েছে স্যামসাং।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের অনুমোদিত স্যামসাং শোরুমগুলো থেকে ফোন দুটি কেনার ক্ষেত্রে নির্ধারিত শর্ত পূরণ করলে গ্রাহকেরা সর্বোচ্চ ১৩ হাজার ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা নিতে পারবেন।




















