Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শক্তিশালী হেলিও জি৮০ চিপসেটের রিয়েলমি সিক্স আই ও বাডস এয়ার নিও লঞ্চ করলো রিয়েলমি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 21 June 2020
শক্তিশালী হেলিও জি৮০ চিপসেটের রিয়েলমি সিক্স আই ও বাডস এয়ার নিও লঞ্চ করলো রিয়েলমি
Share on FacebookShare on Twitter

টেক-ট্রেন্ডসেটার স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আজ ২১ জুন, ২০২০ তারিখে একটি অনলাইন লঞ্চের মাধ্যমে ব্র্যান্ডের সিক্স সিরিজের নতুন সংযোজন রিয়েলমি সিক্স আই এবং কোম্পানির এআইওটি অডিও ডিভাইস রিয়েলমি বাডস এয়ার নিও বাজারে এনেছে।

রিয়েলমি সিক্স আই-তে রয়েছে মিডিয়াটেকের শক্তিশালী হেলিও জি৮০ চিপসেট, ৪৮ মেগাপিক্সেলের এআই কোয়াড ক্যামেরা, ১৮ ওয়াটের কুইক চার্জ এবং ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। রিয়েলমি বাডস এয়ার নিও-এ শক্তিশালী স্টেরিও সাউন্ড আপনার অডিও অভিজ্ঞতাকে আরো পরিপূর্ণ করবে। ২২ জুন থেকে অনলাইনে এবং ২৩ জুন থেকে সকল স্মার্টফোন স্টোরে মাত্র ১৬,৯৯০ টাকায় রিয়েলমি সিক্স আই পাওয়া যাবে। পাশাপাশি, রিয়েলমির ট্রেন্ডসেটার প্রতিযোগিতায় অংশ নিয়ে আপনি জিতে নিতে পারেন রিয়েলমি সিক্স আই!

লঞ্চ উপলক্ষে রিয়েলমি বাংলাদেশের ব্র্যান্ডিং ডিরেক্টর নিয়ন শি বলেন, “বাংলাদেশে প্রথম শক্তিশালী জি৮০ চিপসেটের স্মার্টফোন রিয়েলমি সিক্স আই এর পাশাপাশি আমাদের প্রথম অডিও স্মার্ট এআইওটি ডিভাইস বাডস এয়ার নিও আনতে পেরে আমরা আনন্দিত। ট্রেন্ডসেটিং লাইফস্টাইলের পপুলাইজার হিসেবে আমাদের মূল লক্ষ্য তরুণদের সৃজনশীলতা তুলে ধরার জন্য তাদের জন্য কাজ করা এবং তাদের পছন্দের তালিকায় শীর্ষস্থানে পৌঁছানোর জন্য নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাওয়া।”

রিয়েলমি সিক্স আই – আনলিশ দা পাওয়ার
বাংলাদেশের প্রথম স্মার্টফোন হিসেবে রিয়েলমি সিক্স আই-তে মিডিয়াটেকের হেলিও জি৮০ চিপসেট ব্যবহার করা হয়েছে। অক্টা-কোর প্রসেসরে ২.০ গিগাহার্টজ গতিতে কাজ করার পাশাপাশি মালি-জি৫২ জিপিইউ দিবে ৯৫০ মেগাহার্টজের বুস্ট – যা গেমিং-এ দেবে অনন্য পারফরম্যান্স।

এআই কোয়াড ক্যামেরা সেটআপে আছে ৪৮ মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের ১১৯° আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, ২ মেগাপিক্সেলের সাদা-কালো পোর্ট্রেট লেন্স এবং ৪ সেমি ম্যাক্রো লেন্স। ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিবে চমৎকার সব সেলফি। রিয়েলমি সিক্স আই-তে আছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি। পাশাপাশি থাকছে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট যা ১৮ ওয়াটের কুইক এবং রিভার্স চার্জিং এর সুবিধা। ৪ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট রমে মিল্ক হোয়াইট এবং গ্রীন টি – এই দুই রঙে সিক্স আই পাওয়া যাচ্ছে।

রিয়েলমি বাডস এয়ার নিও – তরুণদের জন্য টেক-ট্রেন্ডি ওয়্যারলেস ইয়ারবাডস
রিয়েলমি বাডস এয়ার নিও-তে ব্যবহার করা হয়েছে আর ওয়ান অডিও চিপসেট, যা আপনার ফোনের সাথে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল সংযোগ নিশ্চিত করবে। মাত্র ১১৯.২ মিলিসেকেন্ডের সুপার লো ল্যাটেন্সিতে গেমিং বা সিনেমা দেখার সময় ভিডিও এবং অডিও মাঝে নিখুঁত মেলবন্ধন তৈরি করবে। চমকপ্রদ অডিও অভিজ্ঞতার জন্য ১৩ মিলিমিটারের বড় উন্নত মানের পলিইউরেথেন ও টাইটানিয়ামের বেস বুস্ট ড্রাইভার ব্যবহার করা হয়েছে। একবার চার্জে টানা ৩ ঘন্টা গান শোনা আর চার্জিং কেসের ব্যবহারে গান শোনার সময় বেড়ে দাঁড়াবে ১৭ ঘন্টায়। রিয়েলমি বাডস এয়ার নিও খুব শিগগিরই সারা দেশব্যাপী পাওয়া যাবে। এ বছর মে মাসে রিয়েলমি ১ মিলিয়ন স্মার্ট অডিও এআইওটি পণ্যের বিক্রয়ের রেকর্ড করে, যার ভেতর রিয়েলমি বাডস এয়ার নিও ও রিয়েলমি বাডস অয়্যারলেসও ছিলো। এছাড়া পার্সোনাল, সোশ্যাল এবং ট্রাভেল – তিনটি ক্ষেত্রেই তরুণ ভোক্তাদের টেক-ট্রেন্ডসেটার লাইফস্টাইলের জন্য নানান এআইওটি সামগ্রীও এনে “বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান এআইওটি ব্র্যান্ড” হিসেবে নিজেদের প্রমাণ করতে চায় রিয়েলমি।

২২ জুন থেকে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ই-কমার্স সাইট দারাজে ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে রিয়েলমি সিক্স আই। ফ্ল্যাশ সেল শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিট থেকে, যেখানে স্মার্টফোনটির মূল্য হবে 15,990 টাকা। এছাড়া রিয়েলমি একটি টেক ট্রেন্ডসেটিং কন্টেস্টেরও আয়োজন করেছে। গুগলে ‘realme 6i’ সার্চ করে এর সবচেয়ে পছন্দের ফিচারটির স্ক্রিনশট নিয়ে, স্ক্রিনশটটি নিজের ফেসবুক ওয়াল এবং রিয়েলমি বাংলাদেশ অফিশিয়াল ফেসবুক কমিউনিটিতে হ্যাশট্যাগ হিসেবে #UnleashthePower ব্যবহার করে পোস্ট করতে হবে। শেয়ার করা পোস্টে সবচেয়ে বেশি লাইক ও শেয়ারের ভিত্তিতে একটি লাকি ড্র অনুষ্ঠিত হবে, বিজয়ী জিতবেন রিয়েলমি সিক্স আই!

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনায় উই গ্রুপে দেশী পণ্য বিক্রিতে উপকৃত হচ্ছে বহু পরিবার
ই-কমার্স

করোনায় উই গ্রুপে দেশী পণ্য বিক্রিতে উপকৃত হচ্ছে বহু পরিবার

পুরনো গাড়ি কেনার আগে যেসব খুঁটিয়ে দেখবেন
অটোমোবাইল

পুরনো গাড়ি কেনার আগে যেসব খুঁটিয়ে দেখবেন

বৈধভাবেই হ্যাকারদের সামনে লাখ লাখ ডলার আয়ের সুযোগ!
নির্বাচিত

বৈধভাবেই হ্যাকারদের সামনে লাখ লাখ ডলার আয়ের সুযোগ!

আপত্তিকর ভিডিও আপলোডের শীর্ষে টিকটক
নির্বাচিত

আপত্তিকর ভিডিও আপলোডের শীর্ষে টিকটক

 স্বল্প মূল্যে লেনোভো মোবাইল দিচ্ছে লেনোভো কে ১৩ নোট
নির্বাচিত

 স্বল্প মূল্যে লেনোভো মোবাইল দিচ্ছে লেনোভো কে ১৩ নোট

ফ্রিল্যান্সারদের জন্য সুবিধা বাড়ালো বাংলাদেশ ব্যাংক
নির্বাচিত

ফ্রিল্যান্সারদের জন্য সুবিধা বাড়ালো বাংলাদেশ ব্যাংক

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার
অটোমোবাইল

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 June 2020

শক্তিশালী হেলিও জি৮০ চিপসেটের রিয়েলমি সিক্স আই ও বাডস এয়ার নিও লঞ্চ করলো রিয়েলমি

Techzoom.TV |
TechzoomTV