Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পুরনো ল্যাপটপ-ডেস্কটপ নিয়ে নতুন দিচ্ছে ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
পুরনো ল্যাপটপ-ডেস্কটপ নিয়ে নতুন দিচ্ছে ওয়ালটন
Share on FacebookShare on Twitter

পুরনো ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারের বদলে নতুন ল্যাপটপ-ডেস্কটপ দিচ্ছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড ওয়ালটন। যে কোনো ব্র্যান্ডের সচল বা অচল ল্যাপটপ-ডেস্কটপ জমা দিয়ে সর্বোচ্চ ২২ শতাংশ ছাড়ে কেনা যাচ্ছে ওয়ালটনের নতুন ল্যাপটপ-ডেস্কটপ। যার মূল্য ৩ মাসে পরিশোধ করার সুযোগ থাকছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য রয়েছে জিরো ইন্টারেস্টে ১২ মাসের ইএমআই সুবিধা।

জানা গেছে, ‘ওয়ালটন ল্যাপটপ এক্সচেঞ্জ অফার’-এর মূল প্রতিপাদ্য ‘নতুন সময়ের নয়া প্রযুক্তি, নবপ্রজন্মের সবুজ পৃথিবী’। প্রধানত দুটি উদ্দেশ্যে এমন উদ্যোগ নিয়েছে ওয়ালটন। সাশ্রয়ী মূল্যে শিক্ষার্থীদের হাতে বাংলাদেশে তৈরি বিশ্বমানের ডিজিটাল ডিভাইস তুলে দেয়া এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ই-বর্জ্য’র ক্ষতি থেকে পরিবেশ রক্ষার মাধ্যমে বাংলাদেশকে সবুজে সুশোভিত রাখা।

এ উপলক্ষ্যে সোমবার (৭ সেপ্টেম্বর ২০২০) বিকেলে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত হয় লঞ্চিং প্রোগ্রামের। অনলাইনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আরো ছিলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর এস এম মঞ্জুরুল আলম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা নিলু, এক্সিকিউটিভ ডিরেক্টর এমদাদুল হক সরকার, এস এম জাহিদ হাসান, মো. হুমায়ূন কবীর, উদয় হাকিম, মো. রায়হান ও আমিন খান, ওয়ালটন কম্পিউটার বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী লিয়াকত আলী, হেড অব আইটি গালিব বিন কিবরিয়াসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ালটনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলম।

এতে জানানো হয়, ‘ল্যাপটপ এক্সচেঞ্জ অফার’-এর আওতায় দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, ডিস্ট্রিবিউটর শোরুম, আইটি ডিলার এবং মোবাইল ডিলার শোরুমে যে কোনো পুরনো সচল ল্যাপটপ বা ডেক্সটপ জমা দিলে নতুন ল্যাপটপ বা ডেক্সটপ কেনায় ২২ শতাংশ ডিসকাউন্ট পাবেন ক্রেতারা। আর পুরনো অচল ল্যাপটপ বা ডেক্সটপ জমা দিলে মিলবে ১৫ শতাংশ ডিসকাউন্ট। ডিসকাউন্টের পর পরিশোধযোগ্য মূল্যের ৩০ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে নতুন পণ্যটি নেয়া যাবে। বাকি মূল্য কোনো ইন্টারেস্ট ছাড়াই তিন মাসের সহজ কিস্তিতে পরিশোধ করা যাবে।

অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক বলেন, আইটি খাত থেকে ১ বিলিয়ন ডলারের সমপরিমাণ এক্সপোর্ট হচ্ছে। ২০২৫ সালের মধ্যে এ খাত থেকে আরো ৫ বিলিয়ন ডলার এক্সপোর্ট লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। লক্ষ্য অর্জনে বেসরকারি খাতে যে সমস্ত কোম্পানি কাজ করছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ওয়ালটন গ্রুপ। ওয়ালটন দেশকে প্রযুক্তিপণ্যে স্বয়ংসম্পূর্ণ করতে অক্লান্ত পরিশ্রম করছে। ওয়ালটনের জন্য আমরা গর্বিত।

তিনি আরো বলেন, মাত্র আড়াই থেকে তিন দশকের মধ্যে ওয়ালটন একটি বিশ্বমানের কোম্পানিতে রূপান্তরিত হয়েছে। ২০১৫ সালের মধ্যেই বিশ্বের অন্যতম সেরা রেফ্রিজারেটর উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন আবির্ভূত হয়েছে। সততা, দায়িত্বশীলতা এবং দেশপ্রেম এই তিনটি বিষয়ের কারণে ওয়ালটন খুব অল্পসময়ের মধ্যে স্থানীয় কোম্পানি থেকে বিশ্বের নামকরা ব্র্যান্ডে পরিণত হয়েছে। আমার বিশ্বাস ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে ওয়ালটন অবদান রাখবে।

প্রতিমন্ত্রী বলেন, শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবের জন্য আমরা ১৩ হাজার ওয়ালটন ল্যাপটপ কিনেছিলাম। আড়াই বছর ধরে সেগুলো চমৎকার সার্ভিস দিচ্ছে। গুণগত মানের দিক থেকে ওয়ালটনের কাছ থেকে আমরা টেকসই ল্যাপটপ পেয়েছি। এছাড়া ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ল্যাপটপ’ প্রজেক্টের জন্য আমরা আরো ২ হাজার ওয়ালটন ল্যাপটপ কিনেছি, ভালো সার্ভিস পাচ্ছি।

সবাইকে দেশে তৈরি পণ্য ব্যবহারের আহ্বান জানিয়ে প্রযুক্তি প্রতিমন্ত্রী আরো বলেন, গত ছয় মাস ধরে আমি ওয়ালটনের একটি ল্যাপটপ ব্যবহার করছি। ওয়ালটন বিশ্বমানের ল্যাপটপ তৈরি করছে। ওয়ালটন ল্যাপটপের মান বিশ্বের কোনো ল্যাপটপের চেয়ে কম না। আমরা যদি নিজেদের তৈরি পণ্য নিজেরা ব্যবহার করি, তবে আমাদের দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। আমরা আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ গড়তে পারবো। আমাদের বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। লাখ লাখ তরুণ তরুণীর কর্মস্থান হবে।

এস এম রেজাউল আলম বলেন, ই-বর্জ্য যাতে যত্র-তত্র পড়ে পরিবেশ নষ্ট না করে বা ক্ষতির কারণ না হয়, সেজন্য আমরা এ উদ্যোগ নিয়েছি। কারণ প্রতি বছর দেশে প্রায় ১০ লাখ ল্যাপটপ-কম্পিউটার বিক্রি হচ্ছে। এগুলো নষ্ট হয়ে গেলে মানুষ যেখানে সেখানে ফেলছে। যা পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এগুলো সংগ্রহ করে ই-বর্জ্য ব্যবস্থাপনার নিয়ম অনুযায়ী পরিশোধনের ব্যবস্থা নেয়ার উদ্দেশ্যে ক্রেতাদের এই সুযোগ দেয়া হয়েছে। ওয়ালটনের মূল লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ গড়ায় অবদান রাখার পাশাপাশি একটি ই-বর্জ্য দূষণমুক্ত দেশ হিসেবে বাংলাদেশকে সবুজে সুশোভিত রাখা।

তিনি আরো বলেন, করোনাভাইরাস দুর্যোগের মাঝে শিক্ষার্থীরা যাতে ঘরে বসেই তাদের শিক্ষা কার্যক্রম চালাতে পারেন এবং অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারেন, তাই তাদের হাতে ডিজিটাল ডিভাইস তুলে দেয়ার জন্য এ সুবিধা দেয়া হচ্ছে। ফ্রিলান্সারসহ বিভিন্ন স্বাধীন পেশাজীবিরা তাদের পুরনো ডিভাইসটি পাল্টে নতুন অত্যাধুনিক ডিভাইস নিতে পারবেন।

এস এম মঞ্জুরুল আলম বলেন, এর আগে এয়ার কন্ডিশনার এবং টেলিভিশন পণ্যে এক্সচেঞ্জ সুবিধা দেয়া হয়েছে। যা ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। এবার ল্যাপটপ-কম্পিউটার পণ্যে এই সুযোগ দেয়া হচ্ছে। আগামিতে ওয়ালটনের অন্যান্য পণ্যেও ক্রেতারা এ ধরনের সুবিধা পাবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটনল্যাপটপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

চমকপ্রদ ৬ সুবিধা অ্যানড্রয়েড ১৩ বেটায়, মুগ্ধ ব্যবহারকারীরা
নির্বাচিত

চমকপ্রদ ৬ সুবিধা অ্যানড্রয়েড ১৩ বেটায়, মুগ্ধ ব্যবহারকারীরা

নকিয়া ফোনের আকাশচুম্বী দাম
নির্বাচিত

নকিয়া ফোনের আকাশচুম্বী দাম

নতুন চমক নিয়ে আসছে নকিয়া
নির্বাচিত

নতুন চমক নিয়ে আসছে নকিয়া

ডট কম ডোমেইন সম্পর্কে যা যা জানা প্রয়োজন !
নির্বাচিত

ডট কম ডোমেইন সম্পর্কে যা যা জানা প্রয়োজন !

হঠাৎ কার্যক্রম বন্ধ করে দিলো পেপারফ্লাই, বেকার দুই হাজার কর্মী
ই-কমার্স

হঠাৎ কার্যক্রম বন্ধ করে দিলো পেপারফ্লাই, বেকার দুই হাজার কর্মী

এবার নেক্সজি এন১০ স্মার্টফোন বাজারে ছাড়লো ওয়ালটন
নির্বাচিত

এবার নেক্সজি এন১০ স্মার্টফোন বাজারে ছাড়লো ওয়ালটন

Load More

ট্রেন্ডিং টপিক

স্বপ্ন সুপারশপে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই
ই-কমার্স

স্বপ্ন সুপারশপে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল রূপান্তরের লক্ষ্য
নির্বাচিত

দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল রূপান্তরের লক্ষ্য

অপো রেনো ১৬ সিরিজ: এআই ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনের চমক
প্রযুক্তি সংবাদ

অপো রেনো ১৬ সিরিজ: এআই ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনের চমক

একসঙ্গে দুটি স্মার্টওয়াচ আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

একসঙ্গে দুটি স্মার্টওয়াচ আনছে স্যামসাং

সপ্তাহের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক
পাঁচমিশালি

চীনের বাজারে এনভিডিয়ার শক্তিশালী এইচ২০০ এআই চিপ সরবরাহ শুরু

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি...

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

বিক্রি কমে যাওয়ায় ফোনের ব্যবসা বন্ধ করতে চলছে ওয়ানপ্লাস

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার ছাড়ছে ওয়ানপ্লাস, বন্ধ হচ্ছে নতুন পণ্যের উন্মোচন

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ সেপ্টেম্বর ২০২০

পুরনো ল্যাপটপ-ডেস্কটপ নিয়ে নতুন দিচ্ছে ওয়ালটন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix