Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে কিউএলইডি টিভি আনল স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 20 September 2020
দেশে কিউএলইডি টিভি আনল স্যামসাং
Share on FacebookShare on Twitter

বিগত ১৪ বছর ধরে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এক নম্বর অবস্থান ধরে রাখা স্যামসাং তাদের ‘টি সিরিজের’ অধীনে বাংলাদেশে ২০২০ কিউএলইডি টিভি উন্মোচন করেছে। সম্পূর্ণ নতুন ‘টি সিরিজের’ টেলিভিশনগুলো বাংলাদেশে তিনটি ভিন্ন ক্যাটাগরিতে পাওয়া যাবে- কিউএলইডি টিভি, ইউএইচডি টিভি, স্মার্ট টিভি।

টিভি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার স্যাংওয়ান ইয়ুন, কনজ্যুমার ইলেকট্রনিকসের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর ও স্যামসাং বাংলাদেশ, ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড, ট্রান্সকম ডিজিটাল, র‌্যাংগস এবং ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। নতুন এ টিভিগুলো ক্রেতাদের চাহিদানুযায়ী টিভি দেখার দুর্দান্ত অভিজ্ঞতা দেবে।

আকার, রেজ্যুলেশন ও অন্যান্য প্রধান ফিচার সমৃদ্ধ স্যামসাং ‘টি সিরিজের’ টিভিগুলোতে ১২ টি মডেল রয়েছে। এ টিভিগুলোতে উদ্ভাবনী ফিচার রয়েছে। এর মধ্যে রয়েছে মজাদার কনটেন্ট উপভোগের জন্য কনটেন্ট গাইড, ব্যক্তিগত কম্পিউটার মোডসহ আরো নানান উদ্ভাবনী সুবিধা। পার্সোনাল কম্পিউটার মোডে ব্যবহারকারীরা টিভিকেই পূর্ণাঙ্গ কম্পিউটারে রূপান্তরে করতে পারবেন। এছাড়াও, এ সিরিজের টিভিগুলোতে রয়েছে এইচডিএমআই, লাইভ কাস্ট, ব্লুটুথ, বিক্সবি ভয়েস অ্যাসিসটেন্ট, হোম ক্লাউড এবং দর্শকদের সুবিধার জন্য আরো অনেকগুলো স্মার্ট ফিচার। বেজেলবিহীন ডিজাইনের টিভিগুলো বাসার নান্দনিকতায়ও চমৎকার ভূমিকা রাখবে।

ফোরকে পিকচার কোয়ালিটির জন্য এই টিভিগুলোতে আছে এইচডি (১,৩৬৬x৭৬৮), এফএইচডি (১৯২০x১০৮০), ক্রিস্টাল ইউএইচডি (৩৮৪০x২১৬০) রেজ্যুলেশনে ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে। এ সিরিজের টিভিগুলোর স্ক্রিনের আকার ৩২ ইঞ্চি থেকে ৭৫ ইঞ্চি পর্যন্ত, যেগুলোর মোশন রেট ৫০ থেকে ২৪০ পর্যন্ত। ২০ ওয়াট (২ চ্যানেল) ও ৪০ ওয়াটের (৪ চ্যানেল) সাউন্ড সিস্টেমে ‘টি সিরিজের’ টিভিগুলোতে চমৎকার সাউন্ড উপভোগের অভিজ্ঞতা দেবে।

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকসের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘টি সিরিজের সর্বাধুনিক টেলিভিশনগুলো শুধু দর্শকদের কনটেন্ট উপভোগের অভিজ্ঞতাকেই সমুন্নত করবে না, বরং শক্তিশালী নানান ফিচারে এটি আমাদের গ্রাহকদের জীবনকে আরও সুন্দর করে তুলবে। আমরা বিশ্বাস করি, অত্যাধুনিক প্রযুক্তি ও গ্রাহক-কেন্দ্রিক উদ্ভাবনের মাধ্যমে টি সিরিজের টিভিগুলো দর্শকদের টিভি দেখার দারুণ অভিজ্ঞতা প্রদান করবে।’

স্যামসাং টি সিরিজের টেলিভিশনগুলো স্যামসাং বাংলাদেশের অফিশিয়াল আউটলেট ও অনুমোদিত ডিলার শপ থেকে দুই বছরের ওয়্যারেন্টি সুবিধায় পাওয়া যাবে। গ্রাহকদের জন্য সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করে টেলিভিশন নিয়ে আসাই স্যামসাংয়ের লক্ষ্য। পাশাপাশি, বিনামূল্যে ডেলিভারি ও ইন্সটলেশন, ইন-হোম সার্ভিস, ২৪/৭ কল সেন্টার সুবিধা, ৪ বছর প্যানেল ওয়্যারেন্টি ও ৫ বছর সার্ভিস ওয়্যারেন্টিসহ সর্বোত্তম বিক্রয়োত্তর নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি সচেষ্ট।

ক্রেতারা স্যামসাং কল সেন্টার- ০৮০০০ ৩০০ ৩০০ (টোল ফ্রি) থেকে বিস্তারিত জানতে পারবে। স্যামসাংয়ের কল সেন্টারটি ৭ দিন ও ২৪ ঘন্টা খোলা থাকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

লিবরা চালু করবে না ফেসবুক
নির্বাচিত

লিবরা চালু করবে না ফেসবুক

ছুটে আসা চীনা রকেটের টুকরোতে ঝুঁকি কম: বেইজিং
নির্বাচিত

ছুটে আসা চীনা রকেটের টুকরোতে ঝুঁকি কম: বেইজিং

ইনফিনিক্স নিয়ে এলো বিশেষ “উইন্টার ডিলস” অফার
নির্বাচিত

ইনফিনিক্স নিয়ে এলো বিশেষ “উইন্টার ডিলস” অফার

রক্তচাপ পরিমাপের ফিচার নিয়ে ফসিবটের নতুন স্মার্টওয়াচ
নির্বাচিত

রক্তচাপ পরিমাপের ফিচার নিয়ে ফসিবটের নতুন স্মার্টওয়াচ

অপো’র নতুন উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শন হলো স্ন্যাপড্রাগন সামিট ২০২৩-এ
নির্বাচিত

অপো’র নতুন উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শন হলো স্ন্যাপড্রাগন সামিট ২০২৩-এ

ভিভো মোবাইল তার নতুন সংযোজন করল ভিভো এক্স৬০ প্রো প্লাস
নির্বাচিত

ভিভো মোবাইল তার নতুন সংযোজন করল ভিভো এক্স৬০ প্রো প্লাস

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপলের সম্ভাব্য নতুন আইপ্যাড মিনি, ম্যাকবুক প্রো ও আইম্যাক
প্রযুক্তি সংবাদ

আইপ্যাড মিনি থেকে টাচস্ক্রিন ম্যাকবুক, অ্যাপলের নতুন চমক ঘিরে আলোচনা

নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক
বিবিধ

নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের মান আন্তর্জাতিক পর্যায়ে সপ্তম শ্রেণির সমান
শিক্ষা ও ক্যাম্পাস

এইচএসসির ফল প্রকাশ শনিবার

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’
নির্বাচিত

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

ধারাবাহিক লোকসান, ক্যাশ ফ্লো সংকট ও ঋণের ভারে...

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 September 2020

দেশে কিউএলইডি টিভি আনল স্যামসাং

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix