Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চমকপ্রদ ফিচার নিয়ে এলো স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২ নভেম্বর ২০২০
চমকপ্রদ ফিচার নিয়ে এলো স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই
Share on FacebookShare on Twitter

বর্তমানের তরুণ প্রজন্মের নানামুখী চাহিদার এক অনন্য সমাধান হিসেবে স্যামসাং বাংলাদেশ এবার নিয়ে এলো গ্যালাক্সি এস২০ এফই। ‘ফ্যান এডিশন’ হিসেবে এ স্মার্টফোনের মডেলে নতুন মাত্রা যোগ করতে এর নামের সাথে ‘এফই’ যুক্ত করা হয়েছে। স্যামসাংয়ের ফ্যান, গ্রাহক ও ব্যবহারকারীদের জন্য ফটোগ্রাফি, গেমিং ও অন্যান্য সকল ফিচারের চমৎকার এক সমন্বয় ঘটিয়ে গ্যালাক্সি এস২০ এফই হ্যান্ডসেটটি ডিজাইন করা হয়েছে, যাতে করে ব্যবহারকারীদের প্রতিটি দিন হয়ে ওঠে আরো আনন্দময় ও সৃজনশীল।

স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘গ্রাহকদের চাহিদা ও ভালোলাগার দিকগুলো আরো গভীরভাবে বুঝতে দিনরাত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। এজন্য উদ্ভাবনকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে আমরা গ্যালাক্সি এস২০ এফই নিয়ে এসেছি। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ভালোলাগার কাজগুলো করতে পারবেন।’

বাংলাদেশে ইতোমধ্যেই গ্যালাক্সি এস২০ এফই-র প্রি-অর্ডার গ্রহণ শুরু হয়ে গেছে। বেশ কিছু আকর্ষণীয় অফারসহ গ্যালাক্সি এস২০ এফই প্রি-অর্ডারের সুযোগ থাকছে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। হ্যান্ডসেটটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৬৪,৯৯৯ টাকা। প্রাথমিকভাবে ১০,০০০ টাকা জমা দেয়ার মাধ্যমে গ্রাহকরা গ্যালাক্সি এস২০ এফই সেটটি প্রি-অর্ডার করতে পারবেন।

এক্ষেত্রে, গ্রাহকদের জন্য থাকছে ৫০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা উপভোগ করার সুযোগ। এসএমএস-এর ভিত্তিতে এই সুবিধাটি গ্রহণ করা যাবে। এছাড়াও, সিটি ব্যাংক অ্যামেক্স, স্ট্যান্ডার্ড চার্টাড এবং লংকাবাংলা ফাইন্যান্সের কার্ডহোল্ডাররা সর্বোচ্চ ১৮ মাস পর্যন্ত ইএমআই বা সহজ কিস্তি সুবিধা পাবেন। অন্যান্য ব্যাংকের কার্ডহোল্ডারদের জন্য থাকছে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত বিনাসুদে ইএমআই ব্যবস্থা।

নির্ধারিত কিছু হ্যান্ডসেট মডেল এক্সচেঞ্জের মাধ্যমেও ব্যবহারকারীরা গ্যালাক্সি এস২০ এফই ক্রয় করতে পারেন, সেক্ষেত্রে তাদের জন্য থাকছে অতিরিক্ত ৫০০০ টাকা ছাড়। s20fepreorder.com – এই ওয়েবসাইট থেকে হ্যান্ডসেটটি প্রি-অর্ডার করা যাবে।

ব্যবহারের পূর্ণ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে স্যামসাং তাদের গ্যালাক্সি এস২০ এফই মডেলটিতে যুক্ত করেছে একটি অত্যাধুনিক প্রযুক্তির প্রসেসর। ভিডিও দেখা, গেম খেলা বা অন্য যেকোনো প্রয়োজনে স্ক্রলিংয়ের ক্ষেত্রে মডেলটির ১২০ হার্জ রিফ্রেশ রেট সমৃদ্ধ ৬.৫ ইঞ্চি লম্বা ফুল হাই-ডেফিনেশন সুপার অ্যামোলেড ডিসপ্লেটি ছবিকে প্রাণবন্ত ও উপভোগ্য করে ফুটিয়ে তুলবে।

দূর্দান্ত একটি ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই মডেলটিতে রয়েছে একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড, একটি ১২ মেগাপিক্সেল ওয়াইড ও ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা। টেট্রা-বাইনিং টেকনোলজি সমৃদ্ধ এই ক্যামেরাগুলোর মাধ্যমে ব্যবহারকারীগণ এখন আরো অল্প সময়ের মধ্যে তুলতে পারবেন ঝকঝকে সব ছবি, যা সামাজিক মাধ্যমে তাদের দৈনন্দিন যোগাযোগকে করে তুলবে আরো দৃষ্টিনন্দন। এর উন্নত ও বৃহৎ ইমেজ সেন্সরগুলোতে রয়েছে মাল্টি-ফ্রেম প্রসেসিং, যার মাধ্যমে স্বল্প আলোতেও তোলা যাবে স্পষ্ট ও বর্ণিল সব ছবি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ফ্রেম ইন্টিগ্রেশনের সমন্বয়ে ক্যামেরার নাইট মোড মাল্টি-ফ্রেম প্রসেসিং সুবিধা যেকোন রেকর্ডিংয়ে চলমান বস্তুকে সুস্থির করে তোলে, ফলে ছবি ঝাপসা আসার চিন্তাকে ঝেড়ে ফেলে দিয়ে ব্যবহারকারীরা ছবি তোলার আনন্দের দিকেই এখন বেশি মনোযোগী হতে পারবেন। দূর থেকে ছবি তোলার সুবিধার্থে গ্যালাক্সি এস২০ এফই মডেলটিতে রয়েছে ৩০এক্স স্পেস জুম। তরুণ প্রজন্মের ব্যক্তিত্বের সাথে চমৎকারভাবে খাপ খাওয়া এই হ্যান্ডসেটটি ক্লাউড নেভি, ক্লাউড রেড এবং ক্লাউড মিন্ট – এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে।

ব্যবহারকারীগণ গ্যালাক্সি এস২০ এফই থেকে আরো পাচ্ছেন শক্তিশালী ৪৫০০ মেগা অ্যাম্পিয়ার ব্যাটারি, এক্সিনোস ৯৯০ প্রসেসরের অবিশ্বাস্য দ্রুততা এবং একটানা নির্ঝঞ্ঝাট ব্যবহারের জন্য সুপার-ফাস্ট চার্জিং সুবিধা। আইপিসিক্সটিএইট রেটিং সমৃদ্ধ ডিভাইসটি সম্পূর্ণরূপে পানি ও ধুলোবালি নিরোধক।

Tags: স্যামসাংস্যামসাং গ্যালাক্সি এস২০

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমির ইতিহাস ও সফলতার গল্প
নির্বাচিত

শাওমির ইতিহাস ও সফলতার গল্প

বাংলাদেশে আসার ১০ মিনিটেই অন অ্যারাইভাল ভিসা পাবেন বিদেশিরা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আসার ১০ মিনিটেই অন অ্যারাইভাল ভিসা পাবেন বিদেশিরা

করোনায় ক্ষতিগ্রস্ত কর্মীদের জন্য বিশেষ সহায়তা প্যাকেজ ঘোষণা
প্রযুক্তি সংবাদ

করোনায় ক্ষতিগ্রস্ত কর্মীদের জন্য বিশেষ সহায়তা প্যাকেজ ঘোষণা

ওয়ালটনের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

ওয়ালটনের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিশ্বজুড়ে বিভ্রাট দেখা দিয়েছে টুইটারে
প্রযুক্তি সংবাদ

ফেসবুকের মতো টুইটারও ট্র্যাকিং করবে

এক নজরে দেখে নিন কি আছে ভিভো এস১ স্মার্টফোনটিতে
নির্বাচিত

এই প্রিমিয়াম স্মার্টফোনগুলিতে পাবেন অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম

Load More

ট্রেন্ডিং টপিক

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও
শিক্ষা ও ক্যাম্পাস

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও

বাজেট স্মার্টফোনে নতুন চমক নিয়ে আসছে রিয়েলমি
প্রযুক্তি সংবাদ

বাজেট স্মার্টফোনে নতুন চমক নিয়ে আসছে রিয়েলমি

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ব্যাংকিং খাতের ‘রোল মডেল’ সিটি ব্যাংক: ৬ বছরে মুনাফা বাড়ল ৫ গুণ!

গান শোনার পাশাপাশি স্পটিফাই থেকে এখন কেনা যাবে কাগুজে বই
প্রযুক্তি সংবাদ

গান শোনার পাশাপাশি স্পটিফাই থেকে এখন কেনা যাবে কাগুজে বই

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালের বর্তমান বাজার পরিস্থিতি এবং ফিচারের কথা...

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix