Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এসো শিখি অ্যাপে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Wednesday, 29 January 2020
এসো শিখি অ্যাপে
Share on FacebookShare on Twitter

তবে কি শিক্ষা, নাকি প্রযুক্তি? প্রশ্ন করি এস এম তানভীরকে। সোহেল আহমেদকে সঙ্গে নিয়ে তাঁর প্রতিষ্ঠান তৈরি করেছে শিক্ষাবিষয়ক অ্যাপ ‘এসো শিখি’। ঢাকায় প্রথম আলো কার্যালয়ে ২৬ জানুয়ারি সে অ্যাপ নিয়েই কথা হয় তানভীরের সঙ্গে। কখনো তিনি তাঁদের প্রতিষ্ঠানটিকে শিক্ষা, আবার কখনো প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করছিলেন। প্রশ্নটা তখনই করা। উত্তরে তানভীর জানালেন, দুটোই।

শিক্ষাপ্রযুক্তি বা ইংরেজিতে এডুটেক নামে প্রযুক্তির যে ঘরানা রয়েছে, এসো শিখি ঠিক তাই। আবার ই-লার্নিংও বলা যেতে পারে। কাজটা হলো প্রযুক্তির মাধ্যমে শিক্ষামূলক বিষয়বস্তু ছড়িয়ে দেওয়া। ইউটিউবের এ যুগে এমন কাজ তো অনেকেই করছেন। খুঁজলে অনেক অ্যাপও মিলবে। সেগুলোর সঙ্গে এসো শিখিকে মেলাতে নারাজ তানভীর। বললেন, ‘আমরা চাই কোচিং ক্লাসের বিকল্প হতে। একজন শিক্ষার্থী কোচিংয়ে গিয়ে যে সুবিধা পাবে, তার সবই পাবে আমাদের অ্যাপটিতে।’

সুবিধা একই হলে বরং কোচিংই ভালো। প্রশ্ন করার জন্য সামনে অন্তত একজন শিক্ষককে তো পাওয়া যাবে। যুক্তি উপস্থাপনের চেষ্টা করি। তানভীর তা মানতেও নারাজ। জানালেন, ‘প্রশ্ন করার জন্য কোচিংয়ে আপনি ২৪ ঘণ্টা শিক্ষক পাবেন না। অথচ একজন শিক্ষার্থীর যখন ইচ্ছা, সেটা ছবি তুলে হোক বা লিখে পাঠিয়েই হোক, প্রশ্ন করলে উত্তর পাবে এসো শিখিতে। তাও ২৪ ঘণ্টা।’

বিনা মূল্যে বেশ কিছু ই-লার্নিং অ্যাপ পাওয়া গেলেও এসো শিখি ব্যবহারে কিছু খরচ আছে। মানুষ কেন টাকা খরচ করে অ্যাপটি ব্যবহার করবে? এবার সুবিধার তালিকা বলতে শুরু করলেন এসো শিখির এই সহপ্রতিষ্ঠাতা। তিনি মনে করেন, মূল পার্থক্যটা হতে পারে মানে। এসো শিখির ভিডিওগুলোতে যেকোনো বিষয় বেশি ইন্টার্যাক্টিভ করে উপস্থাপন করা হয়েছে বলে দাবি তাঁর। কয়েকটি ভিডিও দেখালেন। মোটর কীভাবে কাজ করে, তা মুখে বলার পাশাপাশি অ্যানিমেশন আকারে কাজের ধরন খুঁটিনাটি দেখিয়ে দেওয়া হলো তাতে।

অ্যাপটিতে বিষয়ভিত্তিক ভিডিওগুলো ক্রম অনুযায়ী রয়েছে। মানে পদার্থবিদ্যার ক্লাসগুলো অধ্যায় অনুযায়ী একের পর এক পাওয়া যাবে। ক্লাস শেষে দেওয়া যাবে পরীক্ষাও। এখন পর্যন্ত এসএসসি, এইচএসসি, বিশ্ববিদ্যালয় ভর্তি এবং চাকরির প্রস্তুতিমূলক বিষয়গুলোর ভিডিও পাওয়া যাবে। ক্রমে পরিসর বাড়ানোর কথা জানালেন তানভীর।

অ্যাপটি ব্যবহার করতে হলে বিষয় অনুযায়ী মাসে গুনতে হবে ৬০ থেকে ৮০ টাকা। প্রথম সাত দিন অবশ্য কোনো টাকা দিতে হবে না। এক বছরের জন্য মূল্য পরিশোধ করলে সঙ্গে কুরিয়ার সার্ভিসে সংশ্লিষ্ট বইও পাঠিয়ে দেওয়া হবে বলে জানালেন তানভীর। যোগ করলেন, ‘কেউ যদি ইন্টারনেট সংযোগ নিয়ে সমস্যায় থাকে, তবে আমরা আমাদের ভিডিও ক্লাসগুলো মেমোরি কার্ডেও পাঠিয়ে দিয়ে থাকি। এখন পর্যন্ত সাড়ে তিন হাজারের বেশি গ্রাহক রয়েছে তাঁদের অ্যাপের।’ অ্যাপটি পাওয়া যাবে eshosikhi.com ঠিকানার ওয়েবসাইটে।

শুরুতেই বলেছি, এসো শিখির দুজন সহপ্রতিষ্ঠাতা। এস এম তানভীর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন প্রকৌশল নিয়ে পড়াশোনা করেছেন। আর সোহেল আহমেদ একাধারে চেয়ারম্যান ও প্রধান পরিচালন কর্মকর্তা। চুক্তি অনুযায়ী ক্লাস নেন শিক্ষকেরা। এর বাইরেও ৪০ জনের এক কর্মী বাহিনী রয়েছে তাঁদের।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাং গ্যালাক্সি এফ ৪২ ৫জি: স্যামসাং এর নিউ এডিশন
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এফ ৪২ ৫জি: স্যামসাং এর নিউ এডিশন

মাল্টি ডিভাইস চার্জার নিয়ে কাজ করছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

মাল্টি ডিভাইস চার্জার নিয়ে কাজ করছে অ্যাপল

এবার স্মার্টফোন নিয়ে আসছে টিকটক
নির্বাচিত

এবার স্মার্টফোন নিয়ে আসছে টিকটক

ভুয়া ব্যাংক স্টেটমেন্টে ভিসা আবেদনের পথ বন্ধে উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

ভুয়া ব্যাংক স্টেটমেন্টে ভিসা আবেদনের পথ বন্ধে উদ্যোগ

এই ৬ কারণেই ফুলে যায় মোবাইলের ব্যাটারি এবং ফেটে যায় ফোন
প্রযুক্তি সংবাদ

মোবাইলের ব্যাটারি খারাপ হওয়ার মূল কারণ !

দেশের বাজারে হুয়াওয়ের নতুন চমক
নির্বাচিত

২০ হাজার টাকার কমে সেরা গেমিং স্মার্টফোনগুলি দেখে নিন

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

প্রতিষ্ঠানে অনুমোদনহীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের ব্যবহার শনাক্ত...

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 January 2020

এসো শিখি অ্যাপে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix