Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্ববাজারে ৫০ শতাংশ ছাড়াল শেয়ার স্যামসাং ও এলজি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৮ মে ২০২১
বিশ্ববাজারে ৫০ শতাংশ ছাড়াল শেয়ার স্যামসাং ও এলজি
Share on FacebookShare on Twitter

২০২১ সালের প্রথম প্রান্তিকে বিশ্বে টেলিভিশন মার্কেটের অর্ধেক নিজেদের দখলে নিয়েছে কোরিয়ার দুই প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ও এলজি ইলেকট্রনিকস। এর মাধ্যমে বিশ্ববাজারে তারা নিজেদের উপস্থিতির জানান দিয়েছে। খবর এএনআই।

প্রিমিয়াম টেলিভিশন মার্কেটে বিগত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি ওলেড টিভি রফতানির মাধ্যমে শীর্ষস্থান অর্জন করে এলজি ইলেকট্রনিকস। অন্যদিকে বিশ্বের ১ নম্বর প্রতিষ্ঠান স্যামসাং তাদের নতুন প্রডাক্ট নিও কিউলেডের অধিক বিক্রির কারণে চলতি বছর এক কোটির বেশি কিউলেড টিভি বিক্রি করেছে।

মার্কেট রিসার্চ ফার্ম অমডিয়ার জরিপ অনুযায়ী, ২০২১ সালের প্রথম প্রান্তিকে এলজির ওলেড টিভির ৭৯ হাজার ২০০ ইউনিট বাজারজাত করা হয়েছে, যা বিগত বছরের একই সময়ের তুলনায় ১১৬ শতাংশ বেশি এবং যেকোনো বছরের প্রথম প্রান্তিকের তুলনায় সর্বোচ্চ।

ওলেড টিভির বিক্রি বৃদ্ধি পাওয়ায় প্রথম প্রান্তিকে এলজি ইলেকট্রনিকসের মার্কেট শেয়ার ১৯ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পায়, যা যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ। বিশ্ববাজারে এলজি ইলেকট্রনিকস ওলেড এবং এলসিডি মিলিয়ে প্রায় ৭২ লাখ ৭৯ হাজার ইউনিট টিভি বিক্রি করেছে। বিগত বছরের তুলনায় যার পরিমাণ ১৫ শতাংশ বেশি।

গত বছরের আগে পর্যন্ত টেলিভিশনের বাজারে টানা ১৫ বছর শীর্ষস্থান ধরে রেখেছিল স্যামসাং ইলেকট্রনিকস। তবে সে বছরও ৩২ দশমিক ৯ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে প্রথম প্রান্তিকে নিজেদের অবস্থান ধরে রেখেছিল প্রতিষ্ঠানটি। মূলত স্যামসাংয়ের প্রিমিয়াম কিউলেড এবং নিও কিউলেড টেলিভিশনের ভালো চাহিদা ও বিক্রি থাকায় এ অর্জন সম্ভব হয়েছে। প্রথম প্রান্তিকে স্যামসাংয়ের মার্কেট শেয়ারও ছিল সবার থেকে বেশি।

প্রথম প্রান্তিকে স্যামসাং ইলেকট্রনিকস ১ কোটি ১৬ লাখ ১৫ হাজার ইউনিট টেলিভিশন বিক্রি করে, যা বিগত বছরের তুলনায় ১১ দশমিক ১ শতাংশ বেশি।

২০২১ সালের প্রথম প্রান্তিকে চীনের প্রযুক্তি বাজারসহ অন্য প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে বিশ্ববাজারে এ দুটি প্রতিষ্ঠানের মার্কেট শেয়ার ৫২ দশমিক ১ শতাংশে পৌঁছায়। উন্নত প্রযুক্তি এবং ভালো নির্মাণশৈলীর জন্য কোরিয়ান প্রতিষ্ঠানের টেলিভিশন বিশ্বের বিভিন্ন দেশে দীর্ঘ সময় ব্যবহার করা যায় বলেও জানা গেছে।

প্রথম প্রান্তিকে বিশ্ববাজারে ২৬ লাখ ৮০ হাজার কিউলেড টিভি বিক্রি করা হয়েছে। বিগত বছরে একই সময়ে যার পরিমাণ ছিল সাড়ে ১৫ লাখের কাছাকাছি। এ প্রান্তিকে বিক্রির হার ৭৪ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে স্যামসাং ইলেকট্রনিকসই ২০ লাখ ১০ হাজার ইউনিট বিক্রি করেছে।

মূলত, গত বছরের দ্বিতীয় প্রান্তিক থেকেই টেলিভিশনের চাহিদা বাড়তে থাকে। যার পরিপ্রেক্ষিতে বিশ্ববাজারে এখন পর্যন্ত প্রায় ৫ কোটি ১২ লাখ ২৫ হাজার ইউনিট টেলিভিশন বিক্রি হয়েছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্ন্যাপচ্যাটে ভিডিও বানিয়ে আয়ের সুযোগ
নির্বাচিত

স্ন্যাপচ্যাটে ভিডিও বানিয়ে আয়ের সুযোগ

সাবমেরিন ক্যাবলে ত্রুটির কারণে ইন্টারনেটে ধীরগতি
টেলিকম

বাংলাদেশ থেকে সৌদি চায় আরও ১ টেরাবাইট, মালয়েশিয়া ২০০ জিবিপিএস

স্মার্টফোনের আসক্তি কাটাবে তিন অ্যাপ
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের আসক্তি কাটাবে তিন অ্যাপ

বিসিএস সদস্যদের বিনা জামানতে ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে প্রাইম ব্যাংক
প্রযুক্তি সংবাদ

বিসিএস সদস্যদের বিনা জামানতে ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে প্রাইম ব্যাংক

নতুন স্মার্টফোনে বাধ্যতামূলক সরকারি অ্যাপ প্রিলোডের নির্দেশ
নির্বাচিত

নতুন স্মার্টফোনে বাধ্যতামূলক সরকারি অ্যাপ প্রিলোডের নির্দেশ

২০২৫ সালের মধ্যে চালকবিহীন গাড়ি প্রযুক্তি নিয়ে আসার চেষ্টা হুয়াওয়ে
অটোমোবাইল

২০২৫ সালের মধ্যে চালকবিহীন গাড়ি প্রযুক্তি নিয়ে আসার চেষ্টা হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

চীনে আইফোনের সরবরাহ ২০ শতাংশ বেড়েছে
নির্বাচিত

চীনে আইফোনের সরবরাহ ২০ শতাংশ বেড়েছে

নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর অবস্থা ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত: মার্কিন পুলিশ
শিক্ষা ও ক্যাম্পাস

নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর অবস্থা ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত: মার্কিন পুলিশ

ফেসবুক আইডি লুকিয়ে রাখুন এই উপায়ে
প্রযুক্তি পরামর্শ

যে পদক্ষেপ নিলে হ্যাক হবে না ফেসবুক আইডি

পুরনো ফোনের ব্যাটারি যেন জীবন্ত টাইম বোমা!
প্রযুক্তি পরামর্শ

পুরনো ফোনের ব্যাটারি যেন জীবন্ত টাইম বোমা!

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সিগারেটের উপর আবার কর বাড়বে না তবে দাম বাড়তে পারে: এনবিআর চেয়ারম্যান
অর্থ ও বাণিজ্য

সিগারেটের উপর আবার কর বাড়বে না তবে দাম বাড়তে পারে: এনবিআর চেয়ারম্যান

আসন্ন জাতীয় বাজেটে তামাকজাত পণ্যের ওপর করহার অপরিবর্তিত...

করহার কমানো ও ডিজিটাল ওয়ালেট চালুর ঘোষণা উপদেষ্টার

করহার কমানো ও ডিজিটাল ওয়ালেট চালুর ঘোষণা উপদেষ্টার

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

আড়াই হাজার টাকায় স্মার্টফোন দিতে চাই: রেহান আসিফ আসাদ

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix