Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রতি বছর ২১% সম্প্রসারিত হবে স্মার্ট স্পিকারের বাজার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 12 July 2021
প্রতি বছর ২১% সম্প্রসারিত হবে স্মার্ট স্পিকারের বাজার
Share on FacebookShare on Twitter

স্মার্ট হোম ডিভাইসের বাজার দ্রুত সম্প্রসারণা হওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী স্মার্ট স্পিকারের চাহিদা বেড়েছে। আগামী দিনগুলোতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে তা সহজেই অনুমেয়। সম্প্রতি প্রকাশিত কাউন্টারপয়েন্ট রিসার্চের এক প্রতিবেদনে বলা হয়, ২০২০-২০২৫ সালের মধ্যে স্মার্ট স্পিকার বাজার প্রতি বছর গড়ে ২১ শতাংশ সম্প্রসারিত হবে।

ওয়াইফাই কানেকশন সক্ষমতা, ভয়েস কমান্ডের মাধ্যমে ঘরে অন্যান্য স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ সক্ষমতার স্পিকারকে স্মার্ট স্পিকার বলা যায়। সালের নভেম্বরে ইকো নামে প্রথম স্মার্ট স্পিকার নিয়ে এসেছিল মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন। যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তা পাওয়ার পর ২০১৮ সালের পর থেকে চীনের বাজারে বেশ জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে স্মার্ট স্পিকার।

কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রাক্কলন, ২০২০-২০২৫ সালের মধ্যে স্মার্ট স্পিকার বিক্রিতে সম্মিলিত বার্ষিক প্রবৃদ্ধি হার (সিএজিআর) হবে ২১ শতাংশ। ভোক্তা সচেতনতা বৃদ্ধি, প্রতিযোগিতামূলক অফার এবং প্রযুক্তিগত উন্নয়নের কারণে খাতটি বেশ সম্প্রসারিত হবে।

সহজ ব্যবহার এবং সচেতনতা বৃদ্ধিতে ভোক্তারা স্মার্ট টিভি, থার্মোস্ট্যাটস, স্মার্ট লাইট, স্মার্ট লক, সিকিউরিটি ক্যামেরা ও স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্সের মতো বিভিন্ন স্মার্ট ডিভাইস ব্যবহার করছে। স্মার্ট স্পিকারের মাধ্যমে সব ডিভাইসকে নিয়ন্ত্রণ করা সম্ভব। যেমন শাওমি একটি এআইওটি ইকোসিস্টেম তৈরি করতে যাচ্ছে। স্মার্ট স্পিকার ব্যবহার করে পুরো একটি প্রযুক্তি হাবকে নিয়ন্ত্রণ করা সম্ভব। ওই এআইওটি প্লাটফর্মে ৩২ কোটি ৪০ লাখেরও বেশি ডিভাইস সংযুক্ত।

স্মার্ট স্পিকারে অত্যাধুনিক প্রযুক্তি যোগ করার ক্ষেত্রে প্রযুক্তি জায়ান্টদের মধ্যে প্রতিযোগিতা লক্ষণীয়। অ্যামাজন, শাওমির পাশাপাশি চীনা প্রযুক্তি জায়ান্ট বাইডুও কৃত্রিম বুদ্ধিমত্তা সংবলিত স্মার্ট স্পিকার নিয়ে আসছে। সম্প্রতি সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল এক ঘোষণায় জানায়, তারা শিগগিরই বাজারে পরবর্তী প্রজন্মের চ্যাটবট ল্যামডা নিয়ে আসছে। মেশিন লার্নিং মডেল নির্মিত চ্যাটবটটি স্বাভাবিক পরিস্থিতিতে মানুষের সংলাপ অনুধাবন করে কাজ চালাতে পারবে বলে জানায় গুগল।

 

সাম্প্রতিক দিনগুলোতে ডিসপ্লে সংবলিত স্পিকারের চাহিদা বেড়েছে। করোনা মহামারীতে ঘরে অবস্থানের ফলে ভিডিও কল, অনলাইনে কন্টেন্ট দেখা ও সোস্যাল নেটওয়ার্কিংয়ের কারণে এতে প্রভাব পড়েছে।

সব প্রযুক্তি জায়ান্টই সাশ্রয়ী কিন্তু ভালো সাউন্ডের স্পিকার দেয়ার চেষ্টা করছে। যেমন গত নভেম্বরে অ্যাপল তাদের হোমপড নিয়ে আসে, যার মূল্য রাখা হয় মাত্র ৯৯ ডলার। কাউন্টারপয়েন্ট রিসার্চের গবেষকরা বলছেন, বিভিন্ন দেশ ও অঞ্চলের স্থানীয় ভাষা ব্যবহার করা হলে স্মার্ট স্পিকারের সম্ভাবনা অনেক। আগামী দিনগুলোতে চীনের চেয়েও বেশ দ্রুত সম্প্রসারিত হতে পারে এশিয়া ও লাতিন আমেরিকার স্মার্ট স্পিকারের বাজার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৭ টাকায় ১০০ কিমি, লাইসেন্সের প্রয়োজন হবেনা এ বাইকে
অটোমোবাইল

৭ টাকায় ১০০ কিমি, লাইসেন্সের প্রয়োজন হবেনা এ বাইকে

অনলাইনে গরু কিনে ‘মানবসেবা.কম’এ উৎসর্গ করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক
প্রযুক্তি সংবাদ

বিশ্বের সাইবার সিকিউরিটির কেন্দ্র হবে বাংলাদেশ: পলক

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯ সৌজন্যে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড
প্রযুক্তি সংবাদ

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯ সৌজন্যে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড

আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রাথমিক লাইসেন্স পেলো ‘নগদ’
নির্বাচিত

নগদ ভার্চুয়াল নম্বর মোবাইলে নারীদের নিরাপদ লেনদেন

থিম বদলানোর ফিচার আসছে হোয়াটসঅ্যাপে
প্রযুক্তি সংবাদ

ইসরায়েলের প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফেসবুকের মামলা

অ্যাপলের আইমেসেজের ত্রুটি খুঁজে দিল গুগল!
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের আইমেসেজের ত্রুটি খুঁজে দিল গুগল!

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে উন্মোচিত শাওমি টিভি এস প্রো ও এক্স মিনি এলইডি ২০২৬ সিরিজ
নির্বাচিত

১৪৪ হার্টজ ও ৪কে ডিসপ্লের নতুন টিভি আনল শাওমি, দাম কত?

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

ভিডিও দেখায় নেটফ্লিক্সকে ছাড়িয়ে গেল ইউটিউব
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে যোগ হচ্ছে অডিওবুক ফিচার

হ্যাকিংয়ের ইতিহাসে রেকর্ড, ৯৯৫ কোটি পাসওয়ার্ড চুরি
প্রযুক্তি সংবাদ

লক্ষাধিক শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য হ্যাকিংয়ের শিকার

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা
প্রযুক্তি সংবাদ

হ্যাকারের নজর থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে কখন, কোথায় কী করছেন,...

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 July 2021

প্রতি বছর ২১% সম্প্রসারিত হবে স্মার্ট স্পিকারের বাজার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix