Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মহামারী কাটিয়ে সর্বোচ্চ প্রান্তিক আয়ের প্রত্যাশায় স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
মহামারী কাটিয়ে সর্বোচ্চ প্রান্তিক আয়ের প্রত্যাশায় স্যামসাং
Share on FacebookShare on Twitter
প্রান্তিক হিসেবে ২৮ শতাংশ মুনাফা বৃদ্ধির আশা করছে স্যামসাং। মহামারীর কারণে বিশ্বের অন্যান্য শিল্পর মতোই ধাক্কা খেয়েছিলো প্রযুক্তি পণ্যের বাজার। সেই পরিস্থিতি কাটিয়ে এক প্রান্তিকে সর্বোচ্চ আয়ের প্রত্যাশা করছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট প্রতিষ্ঠানটি।
স্যামসাং চলতি বছরের সর্বশেষ প্রান্তিকে রেকর্ড পরিমাণ আয়ের প্রত্যাশার কথা জানিয়েছে বৃহস্পতিবার। ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া প্রান্তিকে এক হাজার ৩২০ কোটি ডলার মুনাফার প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি। আগের বছরের একই সময়ের তুলনায় যা ২৮ শতাংশ বেশি।

প্রযুক্তি বাজারে তিন মাস করে বছরে চারটি প্রান্তিক হিসেব করা হয়। এর মধ্যে সব প্রান্তিকের কেনাবেচা একরকম হয় না। উদাহরণ হিসেবে বলা চলে, বছরের শেষ প্রান্তিক, অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে বড়দিনের কেনাকাটা যুক্ত হওয়ায় এই প্রন্তিকে উপহার পণ্য হিসেবে সাধারণত সবচেয়ে বেশি ইলেকট্রনিক পণ্য বিক্রি হয়। ফলে, বিক্রি তুলনা করার বেলায় পরপর দুটি প্রান্তিক তুলনা না করে একটি প্রান্তিকের সঙ্গে আগের বছরের একই প্রান্তিক তুলনা করার রেওয়াজ রয়েছে।

সর্বশেষ প্রান্তিকে প্রতিষ্ঠানের আয়ের পরিমাণ ছয় হাজার ১২০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছে স্যামসাং। বলা হচ্ছে, স্যামসাংয়ের ইতিহাসে এক প্রান্তিকে আয়ের হিসাবে সর্বোচ্চ হবে এটি। ২০২০ সালের এক প্রান্তিকে সর্বোচ্চ আয়ের হিসাবে রেকর্ড গড়েছিলো স্যামসাং। আশা করা হচ্ছে, ২০২১ সালে নিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়বে গ্যালাক্সি স্মার্টফোনের নির্মাতা প্রতিষ্ঠানটি।

আয় ও মুনাফা বৃদ্ধির কারণ ব্যাখ্যা করেনি স্যামসাং। তবে, প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট বলছে, মহামারী চলাকালীন বিপুল সংখ্যক মানুষ ঘরে বসে কাজ করতে বাধ্য হওয়ায় চাহিদা বেড়েছিলো স্যামসাংয়ের তৈরি চিপের। আর ওই খাত থেকেই স্যামসাংয়ের রেকর্ড আয়ের একটা বড় অংশ এসেছে বলে ধারণা করা হচ্ছে।

অন্যান্য যে কোনো ডিভাইস নির্মাতার চেয়ে সংখ্যায় বেশি টেলিভিশন ও মোবাইল ফোন বিক্রি করে স্যামসাং। তবে অন্যান্য ডিভাইস নির্মাতাদের জন্য মেমোরি চিপ নির্মাণ স্যামসাংয়ের ব্যবসার একটি বড় অংশ। সাম্প্রতিক মাসগুলোতে বিশ্বব্যাপী ডেটা সেন্টারগুলোর চিপ চাহিদা বাড়ার কারণে বিক্রি বেড়েছে স্যামসাংয়ের তৈরি চিপগুলোর।

জুলাই মাসেই স্যামসাং বলেছিলো, ৫জি প্রযুক্তিতে ভর দিয়ে স্মার্টফোনের বাজার চলতি বছরের দ্বিতীয়ার্ধে কোভিড পূর্ববর্তী অবস্থায় ফেরা শুরু করবে। প্রতিষ্ঠানটির সর্বশেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে চলতি মাসের শেষ দিকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এম৫ চিপযুক্ত
নির্বাচিত

চলতি সপ্তাহে এম৫ চিপযুক্ত ডিভাইস উন্মোচন করবে অ্যাপল

তাক লাগানো ফিচারে আসছে রেডমি নোট9
নির্বাচিত

তাক লাগানো ফিচারে আসছে রেডমি নোট9

ওয়ালটন ফ্রিজ কিনে নতুন গাড়ি পেলেন নোয়াখালীর মহিন
ছাড় ও অফার

ওয়ালটন ফ্রিজ কিনে নতুন গাড়ি পেলেন নোয়াখালীর মহিন

ডাকটিকিট একাত্তরে অবিস্মরণীয় ভুমিকা রেখেছে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

ডাকটিকিট একাত্তরে অবিস্মরণীয় ভুমিকা রেখেছে: মোস্তাফা জব্বার

স্পেসএক্স কী দেউলিয়া হবে?
প্রযুক্তি সংবাদ

স্পেসএক্স কী দেউলিয়া হবে?

বিশ্বজুড়ে কয়েক ঘণ্টা ডাউন ছিল টুইটার
নির্বাচিত

বিশ্বজুড়ে কয়েক ঘণ্টা ডাউন ছিল টুইটার

Load More

ট্রেন্ডিং টপিক

এআই দুনিয়ায় নতুন প্রতিযোগিতা, ওপেন-সোর্সে চীনের চ্যালেঞ্জ
প্রযুক্তি সংবাদ

এআই দুনিয়ায় নতুন প্রতিযোগিতা, ওপেন-সোর্সে চীনের চ্যালেঞ্জ

প্রায় ২ হাজার সন্দেহজনক লেনদেনে ব্যাংক-এমএফএসে জমা ৬ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

প্রায় ২ হাজার সন্দেহজনক লেনদেনে ব্যাংক-এমএফএসে জমা ৬ হাজার কোটি টাকা

শুধু ঢাকার জ্যামেই বছরে ১ লাখ ৯ হাজার কোটি টাকা খোয়াচ্ছে দেশ!
বিবিধ

গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৬: সবচেয়ে বসবাসযোগ্য শহর কোপেনহেগেন, ঢাকার অবস্থান ১৭১তম

শিশুদের জন্য টেসলার নতুন বাইক, দাম ২২৫ ডলার
অটোমোবাইল

শিশুদের জন্য টেসলার নতুন বাইক, দাম ২২৫ ডলার

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম
প্রযুক্তি বাজার

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম

আগামী ১২ আগস্ট নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘মেড বাই গুগল’...

শুধু ঢাকার জ্যামেই বছরে ১ লাখ ৯ হাজার কোটি টাকা খোয়াচ্ছে দেশ!

গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৬: সবচেয়ে বসবাসযোগ্য শহর কোপেনহেগেন, ঢাকার অবস্থান ১৭১তম

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ অক্টোবর ২০২১

মহামারী কাটিয়ে সর্বোচ্চ প্রান্তিক আয়ের প্রত্যাশায় স্যামসাং

Techzoom.TV |
TechzoomTV