Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এক দশকের সর্বনিম্নে স্যামসাংয়ের মুনাফা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৭ জানুয়ারি ২০২৩
হ্যাকিংয়ের শিকার হয়েছে স্যামসাং, সোর্স কোড অনলাইন
Share on FacebookShare on Twitter

এক দশকের সর্বনিম্নে দাঁড়িয়েছে স্যামসাংয়ের মুনাফা। বৈশ্বিক অর্থনীতির শ্লথগতিতে ইলেকট্রনিকস পণ্যের চাহিদা হ্রাস এবং চিপের বাজারে মন্দায় ভুগেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি।

দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, স্যামসাংয়ের মেমরি চিপ, স্মার্টফোন ও ডিসপ্লের চাহিদা কম ছিল। ক্রমবর্ধমান সুদহার ও মূল্যস্ফীতির প্রভাবে ছুটির মৌসুমের কেনাকাটারও রাশ টেনে ধরেছে ভোক্তারা। মাথাব্যথার কারণ হিসেবে দাঁড়িয়েছে চীনে অ্যাপলের আইফোন অ্যাসেম্বলি কমপ্লেক্সে উৎপাদন ব্যাহত হওয়া। কারণ স্যামসাংয়ের ডিসপ্লে ও মেমরি চিপের সবচেয়ে বড় গ্রাহক অ্যাপল।

পিটার লি নামে সিটি গ্রুপের বিশ্লেষক বলেন, ফ্ল্যাশ মেমরি চিপের দাম স্যামসাংয়ের উৎপাদন খরচের সমপরিমাণে দাঁড়িয়েছে।

আয়-ব্যয়ের প্রাথমিক উপাত্তে স্যামসাং জানায়, ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে স্যামসাংয়ের পরিচালন মুনাফা হয়েছে ৪ দশমিক ৩ ট্রিলিয়ন ওন, যা ২০২১ সালের একই প্রান্তিকের তুলনায় ৬৯ শতাংশ কমেছে। বিশ্লেষকরা ৬ দশমিক ৭ ট্রিলিয়ন ওন পরিচালন মুনাফার পূর্বাভাস দিয়েছিলেন। অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে দক্ষিণ কোরিয়াভিত্তিক কনগ্লোমারেটটির বিক্রি ছিল ৭০ ট্রিলিয়ন ওন। আগামী ৩১ জানুয়ারি আয়-ব্যয়ের খাতওয়ারি সম্পূর্ণ প্রতিবেদন প্রকাশ করবে স্যামসাং।

চতুর্থ প্রান্তিকের প্রাথমিক উপাত্তে শঙ্কা বেড়েছে স্যামসাংয়ের। কিছু কিছু খাতে উৎপাদন কমানোর পাশাপাশি মূলধন ব্যয় কমিয়ে দিয়েছে।

সিএলএসএ সিকিউরিটিজের বিশ্লেষক সঞ্জীব রানা বলেন, যদিও শুরুতে স্যামসাং বলে আসছিল তারা মূলধন ব্যয় কমাবে না, তবে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে তাদের হয়তো অচিন্তনীয় কাজটিই করতে হবে; মেমরি চিপ উৎপাদন কমিয়ে দেয়া।

করোনা মহামারীর মধ্যে চিপের চাহিদা বৃদ্ধিতে রেকর্ড উৎপাদনে যায় স্যামসাংয়ের মতো চিপ নির্মাতা কোম্পানিগুলো। তবে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাবে সরবরাহ চেইন সংকট ফের প্রকট আকার ধারণ করে। উপকরণ ও যন্ত্রাংশ ব্যয় বৃদ্ধিতে উৎপাদন কমাতে বাধ্য হয় তারা। মাইক্রন টেকনোলজিসের মতো প্রতিদ্বন্দ্বী চিপ নির্মাতা কোম্পানির দাবি, ২০২৩-এর দ্বিতীয়ার্ধের আগে সেমিকন্ডাক্টর খাতের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নেই। এ কারণে নতুন যন্ত্রপাতি ক্রয় ও কারখানা বাজেট কমিয়েছে তারা। মাইক্রন সতর্ক করে বলছে, চলতি বছরে মুনাফায় ফেরা কঠিন ঠেকবে তাদের জন্য। ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি মূলধন ব্যয় কমিয়েছে তারা। এসকে হাইনক্স বলছে, ২০২৩ সালে মূলধন ব্যয় অর্ধেক কমাবে।

স্যামসাং এর আগে জানিয়েছিল, উৎপাদন কিংবা বিনিয়োগ কমানোর পরিকল্পনা নেই তাদের। কিন্তু মেমরি চিপের দামে পতন, গ্রাহক আকর্ষণে চিপ নির্মাতা কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতায় অপ্রিয় সিদ্ধান্ত নিতে হচ্ছে তাদের।

গোল্ডম্যান স্যাকসের প্রাক্কলন ছিল, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে স্যামসাং ইলেকট্রনিকসের পরিচালন মুনাফা হবে ৫ দশমিক ৮২ ট্রিলিয়ন ওন। গত বছরের একই প্রান্তিকের চেয়ে যা ৫৮ শতাংশ কম এবং পূর্ববর্তী প্রান্তিকের চেয়ে ৪৬ শতাংশ কম। আগের প্রাক্কলনে ৭ দশমিক ৮ ট্রিলিয়ন ওন পরিচালন মুনাফার পূর্বাভাস দিয়েছিল ওয়াল স্ট্রিট জায়ান্টটি। গোল্ডম্যান স্যাকস বলছে, চলমান অর্থনৈতিক শ্লথগতিতে স্মার্টফোন ও টিভির চাহিদা হ্রাসের ফলে স্যামসাংয়ের আয়ে প্রভাব পড়েছে।

শুধু গোল্ডম্যান স্যাকসই নয় নিজস্ব পূর্বাভাসেও একই ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গত ১৬ ডিসেম্বর স্যামসাং সিকিউরিটিজ তাদের প্রাক্কলনে জানায়, চতুর্থ প্রান্তিকে ৬ দশমিক ৭৮ ট্রিলিয়ন ওন পরিচালন মুনাফা করতে পারে স্যামসাং ইলেকট্রনিকস। ২০ ডিসেম্বর ইউজেন ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ তাদের পূর্বাভাসে জানায়, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে স্যামসাংয়ের পরিচালন মুনাফা হবে ৬ দশমিক ৫ ট্রিলিয়ন ওন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

MWC 2026: শাওমি নিয়ে আসছে বিশ্বের অন্যতম পাতলা ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক!
নির্বাচিত

MWC 2026: শাওমি নিয়ে আসছে বিশ্বের অন্যতম পাতলা ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক!

ইউরোপীয়ান হার্ডওয়্যার এওয়ার্ড ২০২০ পেল কোরশেয়ার
প্রযুক্তি সংবাদ

ইউরোপীয়ান হার্ডওয়্যার এওয়ার্ড ২০২০ পেল কোরশেয়ার

দেশের বাজারে হুয়াওয়ের দুই রাউটার
প্রযুক্তি সংবাদ

হ্যাকিং ঝুঁকিতে ৬০ লাখ রাউটার

এসইও শিখুন!
কিভাবে করবেন

যেভাবে হবেন এসইও এক্সপার্ট

বিশ্বব্যাপী বাংলাদেশকে পরিচিত করছে ওয়ালটন: পলক
প্রযুক্তি সংবাদ

বিশ্বব্যাপী বাংলাদেশকে পরিচিত করছে ওয়ালটন: পলক

নতুন সব আইফোনে থাকতে পারে ৫জি
নির্বাচিত

চীনের বাজারে আইফোন বিক্রি নিয়ে চিন্তায় পড়েছে অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ, আবেদনের সুযোগ পাবেন যারা
প্রযুক্তি সংবাদ

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন
অটোমোবাইল

১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন

এবারের বিশ্বকাপে থাকছে যেসব আধুনিক প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

এবারের বিশ্বকাপে থাকছে যেসব আধুনিক প্রযুক্তি

‘ক্লিন টংগিবাড়ী, গ্রীন টংগিবাড়ী’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
সোশ্যাল মিডিয়া

‘ক্লিন টংগিবাড়ী, গ্রীন টংগিবাড়ী’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এক চার্জে টানা ৩ দিন চলবে এই ফোন, বাজারে এল রিয়েলমি পি৪আর ৫জি
নির্বাচিত

এক চার্জে টানা ৩ দিন চলবে এই ফোন, বাজারে এল রিয়েলমি পি৪আর ৫জি

স্মার্টফোনের চার্জ নিয়ে দুশ্চিন্তা এবার অতীত। ব্যাটারি লাইফের...

সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশের মেগা রোডম্যাপ উন্মোচন

সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশের মেগা রোডম্যাপ উন্মোচন

ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে

ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ, আবেদনের সুযোগ পাবেন যারা

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৭ জানুয়ারি ২০২৩

এক দশকের সর্বনিম্নে স্যামসাংয়ের মুনাফা

Techzoom.TV |
TechzoomTV