Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশি ব্যবসায়ীদের অনলাইনে সুরক্ষিত রাখতে ক্যাসপারস্কির নতুন সেবা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 2 May 2024
বাংলাদেশি ব্যবসায়ীদের অনলাইনে সুরক্ষিত রাখতে ক্যাসপারস্কির নতুন সেবা
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের ব্যবসায়ীদের সাইবার ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ইডিআর (এন্ডপয়েন্ট ডিটেকশন অ্যান্ড রেসপন্স) এবং এক্সডিআর (এক্সটেন্ডেড ডিটেকশন অ্যান্ড রেসপন্স) এর শক্তিশালী সুরক্ষা সমৃদ্ধ ক্যাস্পারস্কির নতুন ফ্ল্যাগশিপ প্রোডাক্ট লাইন ‘ক্যাস্পারস্কি নেক্সট’ বাজারে এসেছে। আজ ২ মে বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি রেস্তেরাঁয় নতুন প্রোডাক্টের লঞ্চিং ইভেন্ট আয়োজন করেছে আন্তর্জাতিক এই সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে জানানো হয়, ক্রমবর্ধমান সাইবার ঝুঁকির কারণে, ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য অত্যাধুনিক ও নির্ভরযোগ্য সাইবার সিকিউরিটি সল্যুশন এখন অত্যাবশ্যক হয়ে উঠেছে। এন্টারপ্রাইজ স্ট্র্যাটেজি গ্রুপের এক্সডিআর এবং এসওসি মডার্নাইজেশন রিপোর্ট অনুসারে, ব্যবসায়ীরা আজও এমন তথ্য-সুরক্ষা ফিচারস খুঁজে বেড়াচ্ছেন, যা শক্তিশালী ঝুঁকিগুলো দ্রুত শনাক্ত করতে পারবে।

ক্যাসপারস্কি ব্যবসা সংক্রান্ত যেকোন সাইবার সিকিউরিটি সহায়তা প্রদানে সময়ের সঙ্গে সঙ্গে তাদের প্রোডাক্টগুলো আরও উন্নত করছে, পাশাপাশি ব্যবসাগুলোকে একটি নির্ভরযোগ্য সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক তৈরিতে সাহায্য করছে।
নতুন প্রোডাক্ট লাইন সম্পর্কে ক্যাস্পারস্কির দক্ষিণ-পূর্ব এশিয়ার মহাব্যবস্থাপক ইয়েও সিয়াং টিয়ং বলেন, বাংলাদেশের সবরকম ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ইডিআর এবং এক্সডিআর জটিলতাগুলো সহজতর করবে। নতুন কিংবা এসওসি টিমসমৃদ্ধ প্রতিটি গ্রাহক, ব্যবসার নিকট অত্যাধুনিক সাইবার সিক্যুরিটি সল্যুশন পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য। আমাদের লক্ষ্য, দক্ষ ও নির্ভরযোগ্য তথ্য সুরক্ষা ব্যবস্থা গঠনে এবং সাইবার সিক্যুরিটি চাহিদা পূরণে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সাহায্য করা।”

২০২৩ সালে বাংলাদেশের সাইবার সিক্যুরিটি ল্যান্ডস্কেপে ডিজিটাল প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা লক্ষ্যনীয় হয়। ক্যাস্পারস্কির সর্বশেষ অনুসন্ধান মতে, বাংলাদেশ গত বছর ১১.৪ মিলিয়ন ইন্টারনেট-জনিত সাইবার ঝুঁকি বা ওয়েব ঝুঁকির সম্মুখীন হয়েছে। এছাড়া, স্থানীয়ভাবেও ৩৩.৩ মিলিয়ন ঝুঁকিপূর্ণ ঘটনা শনাক্ত হয়, যেখানে ২০২৩ সালের জানুয়ারি-ডিসেম্বর মাসে দেশের মধ্যে হোস্টকৃত সার্ভার থেকে ৭৮ হাজার ঝুঁকিপূর্ণ ঘটনা শনাক্ত হয়।

এ প্রসঙ্গে ক্যাস্পারস্কির দক্ষিণ-পূর্ব এশিয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ভিক্টর চ্যু বলেন, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণে অগ্রসর হওয়ার পাশাপাশি বাংলাদেশের ব্যবসা ও শিল্পজুড়ে দৈনন্দিন কার্যক্রমে ডিজিটাল ল্যান্ডস্কেপ ক্রমশই অবিচ্ছেদ্য হয়ে উঠছে৷ ব্যবসার নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জগুলো থেকে রক্ষা পেতে ‘ক্যাস্পারস্কি নেক্সট’ অত্যাধুনিক সাইবার সিকিউরিটি সল্যুশনস প্রদান করবে। অত্যাধুনিক এন্ডপয়েন্ট সুরক্ষার সাথে ইডিআর-এর স্বচ্ছতা ও গতি এবং এক্সডিআর-এর শক্তিশালী টুলসের মাধ্যমে ‘ক্যাস্পারস্কি নেক্সট’ প্রতিষ্ঠানগুলোকে তাদের সাইবার সিকিউরিটি শক্তিশালী করতে সাহায্য করবে, যা বাংলাদেশকে স্মার্ট ভবিষ্যতের দিকে নিরাপদে অগ্রসর হতে ভূমিকা রাখবে।

‘ক্যাস্পারস্কি নেক্সট’ সাইবার সিকিউরিটি পণ্যের নতুন লাইন, যেখানে এআই-চালিত শক্তিশালী এন্ডপয়েন্ট সুরক্ষা ব্যবস্থা রয়েছে এবং এটি ক্লাসিক ইপিপি (এন্ডপয়েন্ট প্রোটেকশন প্ল্যাটফর্ম) থেকে অধিক কার্যকর। এটি যেকোন আকার ও শিল্পের কর্পোরেট গ্রাহকদের ইডিআর ও এক্সডিআর সুরক্ষা প্রদান করে। সবচেয়ে উন্নত ও কার্যকর সাইবার সিক্যুরিটি সল্যুশন হিসেবে ইডিআর এবং এক্সডিআর যেকোন প্রকার সাইবার হামলা প্রতিরোধ করে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে ব্যবসা-প্রতিষ্ঠানকে সাহায্য করে।

‘ক্যাসপারস্কি নেক্সট’ ক্লাউড বা অন-সাইট উভয়ভাবেই কাজ করে। ব্যবসা-প্রতিষ্ঠান প্রাথমিক কাজগুলোর জন্য একটি সাধারণ কনসোল কিংবা বিস্তর নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের জন্য আরও উন্নত কনসোল ব্যবহার করে এটিকে নিয়ন্ত্রণ করতে পারবে। নতুন প্রোডাক্ট লাইনের মাধ্যমে র‍্যান্সমওয়্যার, ম্যালওয়্যার এবং ডেটা লঙ্ঘনের মতো ঝুঁকির বিরুদ্ধে প্রতিষ্ঠানগুলো সাইবার সিকিউরিটির সুরক্ষা আরও জোরদার করতে পারবে। এটি বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ ও সাপ্লাই চেইন অ্যাটাকের মতো ঝুঁকি থেকে ব্যবসায়িক অবকাঠামোকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে।

‘ক্যাস্পারস্কি নেক্সট’-এ অসংখ্য অটোমেশন ফিচার রয়েছে যেমন- ক্লাউড মনিটরিং ও ব্লকিং, প্যাচ ম্যানেজমেন্ট ও আইওসি১ স্ক্যান ইত্যাদি। এই ফিচারগুলো নতুন সাইবার ঝুঁকি দ্রুত খুঁজে পেতে ও ঠিক করতে সহায়তা করে। পাশাপাশি দৈনন্দিন কাজগুলো পরিচালনা করে সাইবার সিকিউরিটি টিমের কাজ আরও সহজ করে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

তরুণদের চাহিদা মেটাতে শাওমি নিয়ে আসলো রেডমি ১৩
প্রযুক্তি বাজার

তরুণদের চাহিদা মেটাতে শাওমি নিয়ে আসলো রেডমি ১৩

মোবাইল কোম্পানিগুলোর কাছে ১৫ হাজার কোটি টাকা পাবে সরকার’
প্রযুক্তি বাজার

মোবাইল কোম্পানিগুলোর কাছে ১৫ হাজার কোটি টাকা পাবে সরকার’

গিনেস রেকর্ড গড়া অনার এক্স৯ডি আসছে দেশের বাজারে: থাকছে ৮৩০০ এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি বাজার

গিনেস রেকর্ড গড়া অনার এক্স৯ডি আসছে দেশের বাজারে: থাকছে ৮৩০০ এমএএইচ ব্যাটারি

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে
নির্বাচিত

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

কমদামে নচ ডিসপ্লের ফোন আনলো ওয়ালটন
প্রযুক্তি বাজার

কমদামে নচ ডিসপ্লের ফোন আনলো ওয়ালটন

বাংলাদেশের স্মার্টফোন মার্কেটে শীর্ষে শাওমি, ফিচার ফোনে এগিয়ে সিম্ফনি
প্রযুক্তি বাজার

বাংলাদেশের স্মার্টফোন মার্কেটে শীর্ষে শাওমি, ফিচার ফোনে এগিয়ে সিম্ফনি

Load More

ট্রেন্ডিং টপিক

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা
অর্থ ও বাণিজ্য

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ
প্রযুক্তি সংবাদ

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ

অ্যাপলের নতুন স্মার্টওয়াচে বড় চমক, কিনতে কত খরচ জানেন?
নির্বাচিত

অ্যাপলের নতুন স্মার্টওয়াচে বড় চমক, কিনতে কত খরচ জানেন?

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ
অটোমোবাইল

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ
প্রযুক্তি সংবাদ

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টমস হাউস ও...

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

উপহার হিসেবে শেয়ার পেয়েছেন ওয়ালটন হাই-টেকের পরিচালক

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে টেলিনর

মানবতাবিরোধী অপরাধে সহায়তার অভিযোগে টেলিনরের বিরুদ্ধে তদন্ত

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 May 2024

বাংলাদেশি ব্যবসায়ীদের অনলাইনে সুরক্ষিত রাখতে ক্যাসপারস্কির নতুন সেবা

Techzoom.TV |
TechzoomTV