Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপল এখন বিশ্বের প্রথম ৩.৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 12 July 2024
অ্যাপল এখন বিশ্বের প্রথম ৩.৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি
Share on FacebookShare on Twitter

মাইক্রোসফট, এনভিডিয়াকে ছাড়িয়ে বিশ্বের প্রথম প্রতিষ্ঠান হিসেবে অ্যাপলের বাজার মূল্য ৩.৫ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে গত মঙ্গলবার। দিনের লেনদেন শেষে প্রতি শেয়ারের দাম ০.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে হয় ২২৮.৬৮ ডলার, আর তাতেই অ্যাপলের মোট বাজার মূল্য পৌছে যায় ৩.৫০৭ ট্রিলিয়ন মার্কিন ডলারে।

এর আগে অ্যাপল ইনকরপোরেশন বিশ্বের প্রথম ১ ট্রিলিয়ন, ২ ট্রিলিয়ন ও ৩ ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠান হওয়ার গৌরবও অর্জন করেছিলো যথাক্রমে ২০১৮, ২০২০ ও ২০২৩ সালে। তবে এবারের এই অর্জনের তাৎপর্য কিছুটা ভিন্ন- কেননা এর মূলে রয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে চলমান প্রতিযোগিতার প্রভাব।

বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠান হওয়ার দৌড়ে অনেক দিন ধরেই অ্যাপলের একমাত্র প্রতিযোগী ছিলো মাইক্রোসফট। কিন্তু সম্প্রতি আরেক মার্কিন টেক জায়ান্ট এনভিডিয়া শক্ত প্রতিপক্ষের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বিশেষ করে এআই চিপ তৈরিতে প্রায় সকলের ধরাছোঁয়ার বাইরে এখন জনপ্রিয় জিপিইউ নির্মাতা প্রতিষ্ঠানটি। এমনকি গত মাসে (জুন) একটা সময় অ্যাপল, মাইক্রোসফটকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠান হিসেবে শীর্ষেও অবস্থান করেছে এনভিডিয়া।

কৃত্তিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির উন্নয়নে মাইক্রোসফটও ইতোমধ্যেই প্রচুর অর্থ বিনিয়োগ করেছে, এখনও করছে। সামনের দিনগুলোতেও বিনিয়োগের এই ধারা অব্যাহত থাকবে, এমন দাবীও তাদের প্রায়শই শোনা যায়।

এআই নিয়ে তৎপরতার দিক থেকে অ্যাপল কিছুটা পিছিয়ে থাকলেও গত মাসে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ প্ল্যাটফর্মটি উন্মোচনের মাধ্যমে এআই-প্রতিযোগিতায় বেশ জোরেশোরেই যোগ দেয় জনপ্রিয় এই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। আর তার পর থেকেই পুঁজি বাজারে তাদের শেয়ারের দাম বাড়তে শুরু করে। তবে অ্যাপলের এই সাফল্যের পেছনে এটিই একমাত্র কারন নয়।

বৈচিত্র্যময় পণ্য ও সেবা এবং তাতে নিত্যনতুন উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার- এই হলো বছরের পর বছর বাজারে নিজেদের অবস্থান ধরে রাখার পেছনে অ্যাপলের মূলমন্ত্র। আইফোনের পাশাপাশি অ্যাপলের রয়েছে জনপ্রিয় স্মার্টওয়াচ, আছে অ্যাপল মিউজিক ও অ্যাপল টিভি+ এর মতো দারুন সব সার্ভিসও।

সার্বিকভাবে অ্যাপল তাদের আইওএস-ভিত্তিক ইকোসিস্টেমে অভ্যস্ত ইউজারদের বছরের পর বছর সাফল্যের সাথে ধরে রাখতে সক্ষম হয়েছে। পাশাপাশি গ্রাহকদের প্রিমিয়াম সেবা প্রদানের মাধ্যমে ধারাবাহিকভাবে গ্রাহক সংখ্যাও বৃদ্ধি করে গেছে।

তবে বিশ্বের দামী প্রতিষ্ঠানের খেতাবটি আপাতত অ্যাপলের অধীনে থাকলেও মাইক্রোসফট ও এনভিডিয়া খুব বেশি পিছিয়ে নেই। এখন দেখার বিষয়, সামনের দিনগুলোতে এআই নিয়ে প্রতিযোগিতা কোন দিকে মোড় নেয় এবং তার প্রভাব পুঁজি বাজারে কতটা প্রতিফলিত হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বিক্রি হয়েছে ৩৩ কোটি
প্রযুক্তি বাজার

দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বিক্রি হয়েছে ৩৩ কোটি

তিন লাখ কোটি ডলার বাজার মূল্যের প্রতিষ্ঠান এখন অ্যাপল
প্রযুক্তি বাজার

জানুয়ারিতে বৈশ্বিক বিক্রির ৫১% ফাইভজি স্মার্টফোন

চাহিদার ৬২ শতাংশ হ্যান্ডসেট উৎপাদিত হয় দেশে
নির্বাচিত

চাহিদার ৬২ শতাংশ হ্যান্ডসেট উৎপাদিত হয় দেশে

ওয়ালটন এসি কেন কিনবেন?
প্রযুক্তি বাজার

ওয়ালটন এসি কেন কিনবেন?

ওয়ালটনের নতুন প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাব বাজারে
প্রযুক্তি বাজার

ওয়ালটনের নতুন প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাব বাজারে

সব ধরনের ফ্ল্যাগশিপ ফিচার নিয়ে সিম্ফনি’র সিম্ফনি জেড৩০
নির্বাচিত

সব ধরনের ফ্ল্যাগশিপ ফিচার নিয়ে সিম্ফনি’র সিম্ফনি জেড৩০

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন
প্রযুক্তি সংবাদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডার রাইডারদের কম পারিশ্রমিক...

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 July 2024

অ্যাপল এখন বিশ্বের প্রথম ৩.৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি

Techzoom.TV |
TechzoomTV