Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কম্পিউটার বাজারের এক-তৃতীয়াংশ দখলে নিচ্ছে এআই পিসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 4 September 2025
কম্পিউটার বাজারের এক-তৃতীয়াংশ দখলে নিচ্ছে এআই পিসি
Share on FacebookShare on Twitter

২০২৫ সালে বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর পার্সোনাল কম্পিউটারের (পিসি) চাহিদা ব্যাপক বাড়বে। বছর শেষে মোট কম্পিউটার বাজারের ৩১ শতাংশই থাকবে এআই পিসির দখলে। গবেষণা সংস্থা গার্টনারের সাম্প্রতিক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে।

গার্টনারের তথ্যানুযায়ী, শুধু ২০২৫ সালেই বিশ্বব্যাপী এআই পিসির বিক্রি প্রায় ৭ কোটি ৭৮ লাখ ইউনিটে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে। এ ধরনের পিসিগুলোয় বিশেষ হার্ডওয়্যার (যেমন নিউরাল প্রসেসিং ইউনিট বা এনপিইউ) থাকে, যা ক্লাউডের ওপর নির্ভর না করে সরাসরি ডিভাইসেই এআই-ভিত্তিক কাজগুলো করতে পারে।

গার্টনারের জ্যেষ্ঠ পরিচালক রঞ্জিত আটওয়ালের মতে, এআই পিসি কম্পিউটারের বাজারকে নতুন করে সাজাচ্ছে। তবে দুটি কারণে ২০২৫ সালে এর বিক্রি কিছুটা কম হতে পারে। প্রথমত, বিভিন্ন দেশে এআই পিসির ওপর শুল্ক বৃদ্ধি এবং দ্বিতীয়ত, বাজারের অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে গ্রাহকরা এখনই নতুন পিসি কেনা থেকে বিরত থাকতে পারেন।

তিনি বলেন, ‘সাময়িক স্থবিরতা সত্ত্বেও ব্যবহারকারীরা শেষ পর্যন্ত এআই পিসিতেই বিনিয়োগ করবেন। কারণ তারা বুঝতে পারছেন ভবিষ্যতে সব ধরনের ডিভাইসেই এআই ব্যবহৃত হবে। তাই সেই প্রস্তুতির জন্য এখন থেকেই তারা এআই পিসি কিনবে।’

গার্ডনারের বিশ্লেষকরা অনুমান করছেন, আগামী বছর ১৪ কোটি ৩০ লাখ এআই পিসি বাজারে আসবে এবং মোট পিসি বাজারে ৫৫ শতাংশই থাকবে এআই পিসি। ২০২৯ সাল নাগাদ এসব উন্নত প্রযুক্তির পিসি স্বাভাবিক পণ্যে পরিণত হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, এআই পিসি কেনার ক্ষেত্রে সাধারণ গ্রাহক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর পছন্দের মধ্যে পার্থক্য রয়েছে। কারণ পিসির প্রসেসর প্লাটফর্ম দুই ধরনের হয়, আর্ম (এআরএম) এবং x৮৬।

গবেষণা সংস্থা গার্ডনারের মতে, আর্মভিত্তিক ল্যাপটপগুলো সাধারণ গ্রাহকদের কাছে বেশি জনপ্রিয় হবে। কারণ এগুলোর সঙ্গে অন্যান্য অ্যাপ্লিকেশনের সামঞ্জস্যতা বাড়ছে। তবে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এখনো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য তৈরি x৮৬ প্রসেসরকেই বেশি নির্ভরযোগ্য মনে করে।

গার্টনারের পূর্বাভাস অনুযায়ী, বাজারেএ আই পিসি সহজলভ্য হওয়ায় সফটওয়্যার কোম্পানিগুলো তাদের কৌশল পরিবর্তন করছে। এতদিন বেশির ভাগ এআই ফিচার ব্যবহারের জন্য ইন্টারনেট সংযোগের মাধ্যমে ক্লাউড সার্ভারের ওপর নির্ভর করতে হতো, যেমন ছবি এডিট করা, লেখা তৈরি করা বা বড় ডাটা বিশ্লেষণ করা। এখন কোম্পানিগুলো এমনভাবে সফটওয়্যার তৈরি করছে, যেন এসব কাজ সরাসরি কম্পিউটারের প্রসেসর বা গ্রাফিকস কার্ড ব্যবহার করে করা যায়। ২০২৬ সালের মধ্যে প্রায় ৪০ শতাংশ সফটওয়্যার বিক্রেতা এআই ফিচারগুলো সরাসরি কম্পিউটারে চালানোর জন্য বিনিয়োগ করবে। এ সংখ্যা ২০২৪ সালে ছিল কেবল ২ শতাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, কম্পিউটার নির্মাতাদের শুধু ভালো হার্ডওয়্যার তৈরি করলেই হবে না, নতুন গ্রাহক পেতে তাদের এখন সফটওয়্যারভিত্তিক ও ব্যবহারকারীকেন্দ্রিক এআই পিসি তৈরি করতে হবে। এগুলো নির্দিষ্ট কাজ ও পেশার মানুষের জন্য বিশেষভাবে ডিজাইন করতে হবে।

গবেষণা সংস্থা গার্ডনারের সিনিয়র ডিরেক্টর রঞ্জিত আটওয়ালের মতে, এআই পিসির ভবিষ্যৎ নির্ভর করে কাস্টমাইজেশন বা ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী সাজানোর সক্ষমতার ওপর। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী অ্যাপস ও ফিচারগুলো সাজিয়ে নিতে পারবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এআই পিসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিকাশে ১০০ টাকা ফ্রি পাবেন যেভাবে
নির্বাচিত

জনপ্রিয়তাকে হাতিয়ার করে খরচ বাড়াচ্ছে বিকাশ

ওয়্যারলেস পাওয়ার ব্যাংক বাজারে
নির্বাচিত

ওয়্যারলেস পাওয়ার ব্যাংক বাজারে

নতুন ডিজিটাল ব্যাংক নিয়ে সিদ্ধান্ত ২৭ আগস্ট
নির্বাচিত

নতুন ডিজিটাল ব্যাংক নিয়ে সিদ্ধান্ত ২৭ আগস্ট

প্রযুক্তি চুরি রোধে শাস্তির বিধান করছে দক্ষিণ কোরিয়া
নির্বাচিত

প্রযুক্তি চুরি রোধে শাস্তির বিধান করছে দক্ষিণ কোরিয়া

ছয়শ অ্যাপ আর পাওয়া যাবে না প্লে স্টোরে
নির্বাচিত

ছয়শ অ্যাপ আর পাওয়া যাবে না প্লে স্টোরে

বিপজ্জনক অ্যাপ টিকটক প্রো
নির্বাচিত

বিপজ্জনক অ্যাপ টিকটক প্রো

Load More

ট্রেন্ডিং টপিক

স্টারলিংকের সঙ্গে সরাসরি মোবাইল-টু-স্যাটেলাইট সেবা চালু করছে বাংলালিংক
টেলিকম

স্টারলিংকের সঙ্গে সরাসরি মোবাইল-টু-স্যাটেলাইট সেবা চালু করছে বাংলালিংক

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার
প্রযুক্তি সংবাদ

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত
প্রযুক্তি সংবাদ

ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত

নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নতুন স্মার্টফোন আনছে
প্রযুক্তি সংবাদ

নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নতুন স্মার্টফোন আনছে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 September 2025

কম্পিউটার বাজারের এক-তৃতীয়াংশ দখলে নিচ্ছে এআই পিসি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix