Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

র‌্যাম ও মেমোরি কার্ড বাজারে ছাড়লো ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 20 June 2019
র‌্যাম ও মেমোরি কার্ড বাজারে ছাড়লো ওয়ালটন
Share on FacebookShare on Twitter

বেশ কিছু নতুন এক্সেসরিজ বাজারে ছাড়লো প্রযুক্তিপণ্যের দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। যার মধ্যে রয়েছে র‌্যাম এবং মাইক্রো এসডি কার্ড। রাজধানীর আগারগাঁওয়ের আইডিবিসহ সারা দেশের সব ওয়ালটন প্লাজা এবং পরিবেশক শোরুমে আকর্ষণীয় ডিজাইন ও উচ্চমানের এসব প্রযুক্তিপণ্য মিলছে সাশ্রয়ী দামে।

ওয়ালটন কম্পিউটার প্রোডাক্টের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও ইঞ্জিনিয়ার লিয়াকত আলী জানান, প্রাথমিকভাবে ৩ মডেলের ডিডিআরফোর র‌্যাম বাজারে ছাড়া হয়েছে। প্রতিটি র‌্যামই ৪ গিগাবাইটের। এর মধ্যে ২ মডেলের র‌্যাম ডেক্সটপ কম্পিউটারের জন্য। দাম ২,৩০০ এবং ২,৪০০ টাকা। এগুলোর ডাটা ট্রান্সফার ব্র্যান্ডউইথ যথাক্রমে প্রতি সেকেন্ডে ১৯,২০০ এবং ২১,৩০০ মেগাবাইট। প্রতি সেকেন্ডে ১৯,২০০ ডাটা ট্রান্সফার ব্র্যান্ডউইথ সম্পন্ন অন্য মডেলের র‌্যামটি ল্যাপটপ বা নোটবুকের জন্য। এর দাম মাত্র ২,২০০ টাকা। সব মডেলের ওয়ালটন র‌্যামে ২ বছরের ওয়ারেন্টি মিলবে।

নতুন আসা ওয়ালটন এক্সেসরিজের মধ্যে রয়েছে ৪ মডেলের মেমোরি কার্ড। উচ্চগতির ডাটা আদান-প্রদানের সুবিধা সম্বলিত এসব কার্ডের ধারণক্ষমতা ১৬ গিগাবাইট থেকে ১২৮ গিগাবাইট পর্যন্ত। ১০/ইউ১ স্পিড ক্লাসের এই কার্ডগুলো যে কোনো টিএফ কার্ড স্লটযুক্ত ডিভাইসে ব্যবহার করা যাবে। পানিরোধী ও টেকসই ওয়ালটন মাইক্রো এসডি কার্ড শূণ্য থেকে ৭০ ডিগ্রি তাপমাত্রায় কাজ করে।

ওয়ালটনের ১৬ জিবি মেমোরি কার্ডের দাম মাত্র ৩৫০ টাকা। ৩২ জিবির দাম ৪৯৫, ৬৪ জিবি ৯৯৫ এবং ১২৮ জিবি ১৬৯০ টাকায় কেনা যাবে।

এছাড়াও, খুব শিগগিরই ওয়ালটনের প্রযুক্তিপণ্য সম্ভারে নতুন যোগ হচ্ছে ওয়াইফাই রাউটার। ৩০০ এমবিপিএস গতির এই রাউটারে একসঙ্গে ৪টি ভিন্ন ওয়াইফাই আইডি ব্যবহার করা যাবে। দ্রুতগতি ও নিরাপত্তা ফিচার সম্বলিত এই রাউটার হবে বজ্রপাত প্রতিরোধীও।

ওয়ালটন কম্পিউটার বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে বাজারে রয়েছে প্রিলুড, প্যাশন, ট্যামারিন্ড, কেরোন্ডা ও ওয়াক্সজ্যাম্বু সিরিজের ২৩ মডেলের ল্যাপটপ, ১৩ মডেলের ডেক্সটপ এবং ৪ মডেলের মনিটর। এছাড়াও, ওয়ালটনের কম্পিউটার এক্সেসরিজে রয়েছে বিভিন্ন মডেলের গেমিং এবং স্ট্যান্ডার্ড কিবোর্ড ও মাউস, পেন ড্রাইভ এবং ইয়ারফোন। স্মার্ট ডিজাইন, আকর্ষণীয় কালার এবং অত্যাধুনিক ফিচার সম্বলিত প্রিলুড সিরিজের ৪ মডেলের ল্যাপটপ পাওয়া যাচ্ছে মাত্র ১৯,৯৯০ টাকা থেকে ২১,৯৯০ টাকার মধ্যে। প্যাশন সিরিজে রয়েছে ২৪ হাজার ৫০ টাকা থেকে শুরু করে ৫৩,৫৫০ টাকা দামের ১০ মডেলের ল্যাপটপ। আর ট্যামারিন্ড সিরিজের ৭ মডেলের ল্যাপটপের সর্বনিম্ন দাম ২৩,৪৯০ টাকা; সর্বোচ্চ ৫৪ হাজার টাকা। ওয়াক্সজ্যাম্বু ও কেরোন্ডা সিরিজের ডিজাইন, সিমুলেশন এবং গেমিং ল্যাপটপের দাম ৭৯ হাজার ৯৫০ এবং ৬৯ হাজার ৯৫০ টাকা।

এছাড়াও, ওয়ালটনের রয়েছে বিভিন্ন কনফিগারেশনের ১৩ মডেলের ডেক্সটপ। দাম ২৩ হাজার ৫৫০ টাকা থেকে ৪৪ হাজার ৯৯০ টাকা। আছে ১৫ থেকে ২৩ ইঞ্চির চার মডেলের মনিটর। দাম ৫ হাজার ৭৯০ টাকা থেকে ১৩ হাজার ৯৯০ টাকা।

উল্লেখ্য, দেশের সব ওয়ালটন আউটলেটে মাত্র ২০ শতাংশ ডাউন পেমেন্টে ১২ মাসের কিস্তিতে কেনা যায় সব মডেলের ওয়ালটন ল্যাপটপ। এছাড়াও, শিক্ষার্থীদের জন্য ল্যাপটপ ক্রয়ে থাকছে বিশেষ সুবিধা। সব মডেলের ওয়ালটন ল্যাপটপে থাকছে ২ বছরের ওয়ারেন্টি। ডেক্সটপ এবং মনিটরে সর্বোচ্চ ৩ বছরের বিক্রয়োত্তর সেবা মিলবে।

এদিকে, সারা দেশে চলছে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন ফোর। এর আওতায় ল্যাপটপ কিনে রেজিস্ট্রেশন করলে রয়েছে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অটোগ্রাফযুক্ত গোল্ড এডিশন প্রতীকী ব্যাট বল এবং ক্রিকেট ব্যাট ফ্রি পাওয়ার সুযোগ। এ সুযোগ থাকছে ১৪ জুলাই পর্যন্ত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটনমেমোরির‍্যাম

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের বাজারে আসছে রেনো সিরিজের দুই স্মার্টফোন
প্রযুক্তি বাজার

দেশের বাজারে আসছে রেনো সিরিজের দুই স্মার্টফোন

চাহিদার ৬২ শতাংশ হ্যান্ডসেট উৎপাদিত হয় দেশে
নির্বাচিত

চাহিদার ৬২ শতাংশ হ্যান্ডসেট উৎপাদিত হয় দেশে

কী থাকছে অ্যান্ড্রয়েড ফিফটিনে
প্রযুক্তি বাজার

কী থাকছে অ্যান্ড্রয়েড ফিফটিনে

ঈদের বাজারে স্মার্টফোন
নির্বাচিত

ঈদের বাজারে স্মার্টফোন

ভিভো ভি৬০ লাইট: এক ছবিতেই চার ঋতুর জাদু
নির্বাচিত

ভিভো ভি৬০ লাইট: এক ছবিতেই চার ঋতুর জাদু

ওয়াইফাই এক্সটেন্ডার: ওয়াইফাই সিগন্যালের রেঞ্জ বাড়ায় এই যন্ত্র
প্রযুক্তি বাজার

ওয়াইফাই এক্সটেন্ডার: ওয়াইফাই সিগন্যালের রেঞ্জ বাড়ায় এই যন্ত্র

Load More

ট্রেন্ডিং টপিক

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো
প্রযুক্তি সংবাদ

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট
নির্বাচিত

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন
প্রযুক্তি সংবাদ

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রযুক্তি পরামর্শ

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

ছবি, ভিডিও, অ্যাপ ও বিভিন্ন ফাইল জমতে জমতে...

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 June 2019

র‌্যাম ও মেমোরি কার্ড বাজারে ছাড়লো ওয়ালটন

Techzoom.TV |
TechzoomTV