Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নারীদের সাইবার নিরাপত্তায় পুলিশের বিশেষ ইউনিট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 16 November 2020
নারীদের সাইবার নিরাপত্তায় পুলিশের বিশেষ ইউনিট
Share on FacebookShare on Twitter

সাইবার ক্রাইম একটা বাউন্ডারিলেস (সীমাহীন) ক্রাইম। ইন্টারনেট দুনিয়ায় সবচেয়ে বেশি হয়রানির শিকার হন নারীরা। আর এসব নারীর বেশিরভাগের বয়স ১৪ থেকে ২৪ বছর। তাই দেশের নারীদের সাইবার ওয়ার্ল্ডে নিরাপদ রাখতে ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর ওমেন’ ইউনিট চালু করেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

সোমবার দুপুরে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এ ইউনিটের উদ্বোধনকালে আইজিপি এসব কথা বলেন।

পুলিশ প্রধান বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে টেকনোলজির দিক থেকে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের ১১ কোটি মানুষ সেলফোন ব্যবহার করে। ৭ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। জাতিসংঘের একটি জরিপে দেখা যায় বিশ্বে তিন চতুর্থাংশ নারী হয়রানির শিকার হন। সাইবার অপরাধের শিকার ৬৮ শতাংশই নারী। প্রযুক্তির সহজলভ্যতা যেভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তেমনি বিভিন্ন সমস্যারও সৃষ্টি করছে। সেসব সমস্যা মোকাবিলায় পুলিশের এই সেবা।

আইজিপি বলেন, সাইবার ওয়ার্ল্ডে অপরাধীদের সবচেয়ে বড় সুবিধা নাম-পরিচয় ও দেশ গোপন রেখে নারীদেরকে তারা হয়রানি করতে পারে। এটি নারীর প্রতি ডিজিটাল হয়রানির নতুন রূপ। এটি শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী একই চিত্র। এক পরিসংখ্যানে দেখা গেছে, ৭৩ শতাংশ নারী সাইবার বুলিংয়ের শিকার হন। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল, ফেসবুক, ফেক আইডি খুলে, অনলাইন পোর্টাল খুলে, ব্লগে মিথ্যা প্রচারণা ও মানুষের চরিত্র হননের চেষ্টা করা হয়৷

দেশে সাইবার অপরাধ দমনের জন্য অনেক আইন রয়েছে। এর মধ্যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, পর্নোগ্রাফি অ্যাক্ট, টেলিকমিউনিকেশন কন্ট্রোল অ্যাক্ট, আইসিটি অ্যাক্ট। সাইবার ওয়ার্ল্ডকে নিরাপদ করার জন্য বাংলাদেশ সরকার এসব আইন প্রচলন করেছে। এই আইনগুলোতে ৬ হাজার ৯৯টি মামলা হয়েছে, যার অধিকাংশ ভিকটিম নারী।

বেনজীর আহমেদ আরও বলেন, পুলিশ সাইবার সাপোর্ট ফর ওমেনের সব অফিসারই হবেন নারী। যারা কল রিসিভ করবেন, পরামর্শ দেবেন, সহায়তা করবেন, তদন্ত করবেন তারা সবাই নারী কর্মকর্তা। ৯৯৯ থেকেও পুলিশ সাইবার সাপোর্ট ফর ওমেন সেবা পাওয়া যাবে জানিয়ে আইজিপি বলেন, দেশের সব স্থান থেকে ৯৯৯ নম্বরে ফোন করে বিনামূল্যে এই সেবা নারীরা গ্রহণ করতে পারবেন।

ড. বেনজীর আহমেদ বলেন, সাইবার ওয়ার্ল্ডে আমরা দীপ্তভাবে পদচারণা করবো; কিন্তু সাইবার ওয়ার্ল্ডে যে ঝুঁকি আছে সে বিষয়েও প্রত্যেককে সচেতন হওয়া উচিত। অনেক সময় নিজের অজান্তেই সাইবার ওয়ার্ল্ডে হয়রানির শিকার হন সেটাকে আমরা বলি অনিরাপদ ইন্টারনেট ব্যবহার। আমরা চাই সবাই নিরাপদ ইন্টারনেট ব্যবহার করুক। সেফটি ইন্টারনেট ব্যবহার সম্পর্কে জানতে হবে। এরপরেও যদি কোনো ঝামেলা হয়ে যায় তাহলে পুলিশ সাইবার সাপোর্ট ফর ওমেন নারীদের সহায়তা করবে।

অনুষ্ঠানে আইজিপি বলেন, সাদাত হোসেন নামের একটি ছেলে, যার বাড়ি নড়াইলে। এই ছেলেটি একটি গ্রুপ তৈরি করেছিল ‘সাইবার টিমস’ নামে। সাইবার বুলিংয়ের শিকার নারীদের এই গ্রুপের মাধ্যমে সহায়তা করার উদ্যোগ নেয়া হয়। আমাদের সঙ্গে কাজ করার সুযোগে সে সাইবার বুলিংয়ের আটটি সমস্যার সমাধান করে। পুলিশের সঙ্গে যোগাযোগ করার পর পুলিশ তাকে সহায়তা করে সাইবার বুলিংয়ে জড়িত অপরাধীদের গ্রেপ্তার করে। ছেলেটি আন্তর্জাতিকভাবে কাজ করছে। আমরা চাই সাদাত হোসেনের মতো সারাদেশে এমন গ্রুপ তৈরি হোক। যারা সাইবার বুলিং নিয়ে কাজ করবে। তাদেরকে সমস্ত সহায়তা দেবে পুলিশ। সাইবার ওয়ার্ল্ডে নারী থেকে শুরু করে শিশুসহ সবার জন্য নিরাপদ করবো। এই সম্মিলিত প্রয়াস অব্যাহত থাকবে।

যেভাবে কাজ করবে ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর ওমেন’

‘Police Cyber Support for Women’ নামে ফেসবুক পেজে, ইমেইল: cybersupport.women@police.gov.bd ও হটলাইন মোবাইল নম্বর: ০১৩২০০০০৮৮৮ ব্যবহার করে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন নারীরা।

উল্লিখিত যোগাযোগ মাধ্যমে যে নারীরা সাইবার বুলিং, আইডি হ্যাক, স্পর্শকাতর তথ্য-ছবি- ভিডিও প্রকাশ, সাইবার স্পেসে যৌন হয়রানি ইত্যাদি অপরাধের শিকার হচ্ছেন, তারা এখানে অভিযোগ জানাতে পারবেন এবং সম্পূর্ণ নিরাপত্তার সাথে ভিকটিমের তথ্য গোপন রেখে প্রয়োজনীয় সেবা ও আইনি সহায়তা দেয়া হবে। পাশাপাশি নিরাপদ সাইবার স্পেস তৈরিতে প্রয়োজনীয় তথ্য ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

যে পাঁচ কারণে আপনার এলজি ডাব্লু ৩০ কেনা উচিত
নির্বাচিত

যে পাঁচ কারণে আপনার এলজি ডাব্লু ৩০ কেনা উচিত

লেনোভো এলওকিউ ১৫এএইচপি৯ গেমিং ল্যাপটপ বাজারে
নির্বাচিত

লেনোভো এলওকিউ ১৫এএইচপি৯ গেমিং ল্যাপটপ বাজারে

১২ হাজার টাকায় আর্মরশেল প্রটেকশনের ফোন এনেছে রিয়েলমি
নির্বাচিত

১২ হাজার টাকায় আর্মরশেল প্রটেকশনের ফোন এনেছে রিয়েলমি

উইন্ডোজ ১১ ব্যবহার করতে হলে আপনার কম্পিউটারে কী কী থাকতে হবে?
নির্বাচিত

উইন্ডোজ ১১ ব্যবহার করতে হলে আপনার কম্পিউটারে কী কী থাকতে হবে?

হুয়াওয়ের ফোল্ডেবল স্মার্টফোন আসছে সেপ্টেম্বরে
নির্বাচিত

হুয়াওয়ের ফোল্ডেবল স্মার্টফোন আসছে সেপ্টেম্বরে

বিনা মূল্যে রাউটার ও ৫০০ টাকায় ১৫ এমবিপিএস গতির ইন্টারনেট দেবে বিটিসিএল, পাবেন যেভাবে
টেলিকম

বিনা মূল্যে রাউটার ও ৫০০ টাকায় ১৫ এমবিপিএস গতির ইন্টারনেট দেবে বিটিসিএল, পাবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব
প্রযুক্তি সংবাদ

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!
ই-কমার্স

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?
প্রযুক্তি সংবাদ

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!
অর্থ ও বাণিজ্য

ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 November 2020

নারীদের সাইবার নিরাপত্তায় পুলিশের বিশেষ ইউনিট

Techzoom.TV |
TechzoomTV