Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করি: ফায়যা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 30 November 2020
উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করি: ফায়যা
Share on FacebookShare on Twitter

সরকারি চাকুরিজীবী বাবা ও মায়ের একমাত্র মেয়ে নুযহাত ফায়যা আবীদার জন্ম ও বড় হওয়া চট্রগ্রামে। ফায়যা দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পেশায় একজন শিক্ষানবিশ আইনজীবী ও চট্রগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মির্জা আহমেদ ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক হলেও উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন নিজেকে। ফায়যার উদ্যোক্তা হওয়ার গল্প নিয়ে টেকজুমের এবারের আয়োজন।

টেকজুমঃ উদ্যোক্তা হিসেবে কাজ শুরু কিভাবে?
ফায়যা: ২০১৮ সালে চট্টগ্রামের একটি স্বনামধন্য ইংরেজি মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে দিয়ে চলে আসি। স্বাধীনভাবে কাজ করে মেধার ও সৃজনশীলতার বিকাশ ঘটানোর সুযোগ পাচ্ছিলাম না, মানসিক তৃপ্তি ছিল না তাই। ২০১৯ সালের জানুয়ারিতে টিউশনের জমানো ‘দুই হাজার টাকা’ দিয়ে শুরু করি নিজের স্বাধীন পথচলা। দুই হাজার টাকা বিনিয়োগ করে ‘ Faija’s Trendy Collection’ এর যাত্রা শুরু করি।

টেকজুমঃ ক্যারিয়ারে ই-কমার্স কেন বেছে নিলেন?
ফায়যা: ছোটবেলা থেকেই আমি একটু স্বাধীনভাবে চিন্তা করতে পছন্দ করি। নতুন নতুন কাজ করতে আমার সবসময় ভালো লাগে। বাংলাদেশের প্রেক্ষাপট ভাবলে ই-কমার্স এখনো খুব বেশি জনপ্রিয় হয়নি আর সাধারণ মানুষ ই-কমার্স নিয়ে খুব একটা বেশি সচেতন না। আমরা এখনো ই-কমার্স বলতে বুঝি কেউ দোকান খুলে বসবে অনলাইনে আর দোকানদারের সাথে দামাদামি করে কেনাকাটা করা যাবে। আবার অনলাইন বলেই ডেলিভারি চার্জ দেওয়ার দরকার নাই কারন দোকান থেকে নিলেতো চার্জ দিতে হয় না। তবে দোকানে কিনতে গেলে যে গাড়িভাড়া বহন করতে হবে এটা কারো মনেই থাকে না। এইরকম অনেক সমস্যার সমাধান নিয়েই একজন উদ্যোক্তাদের পথচলা। আর তাই, স্বাধীন ও সৃজনশীল ক্যারিয়ারের জন্য বেছে নিলাম ই-কমার্স বিজনেস। যদিও পথটা সহজ ছিল না তবুও শুরু যখন হয়েছে গন্তব্যে ঠিক পৌঁছে যাবো ইনশাআল্লাহ।

টেকজুমঃ ‘ Faija’s Trendy Collection’-কে নিয়ে কি স্বপ্ন দেখেন?
ফায়যা: ‘ Faija’s Trendy Collection’ আমার কাছে আমার নিজের সন্তানতুল্য, আমার স্বপ্নের জায়গা। আর এই স্বপ্নটা আমি সবসময় বাস্তবে দেখেছি। হয়তো আমার স্বপ্নের কথা গুলো শুনলে অনেকেই হাসবেন, ঠিক যেমন বছর খানেক আগেও মানুষ হাসাহাসি করেছে। কিন্তু আজ কিছু একটা করতে পেরেছি বলেই কিন্তু আপনারা ইন্টারভিউ নিচ্ছেন। মাত্র দুই হাজার টাকা দিয়ে শুরু হয়েছিল ব্যবসা, এইটাকে হাজার কোটি টাকার বিজনেসে পরিণত করতে চাই আবার একি সাথে কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই এটাই আমার লক্ষ্য। কিছু অসাধু ব্যবসায়ী ও প্রতিষ্ঠান নিম্নমানের কাঠের ও মেটালের গয়না দিয়ে একচেটিয়া কাজ করে চাহিদা ও বাজার দুটোই নষ্ট করে দিচ্ছে। যেহেতু আমি হাতে তৈরি কাঠের ও মেটালের গয়না নিয়ে কাজ করছি তাই আমি এই জায়গাটাতেই কাজ করতে চাই, যেন কাঠের গয়না নিয়ে কাজ করা ক্ষুদ্র ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবাই কিছু রোজগার করতে পারে, পেটের দায়ে যেন অন্যের দ্বারস্থ হতে না হয়।

টেকজুমঃ নারী উদ্যোক্তা হিসেবে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন?
ফায়যা: নারী উদ্যোক্তা হিসেবে যত চ্যালেঞ্জ তা তো দু চার লাইনে প্রকাশ করা সম্ভব না। তবে আমি অত্যন্ত সৌভাগ্যবতী আমার পরিবার আমার সবচেয়ে বড় সাপোর্ট। অনেক মেয়ের বিয়ের পর কাজ করা কঠিন হয়ে পড়ে সেদিক দিয়ে ও আমি সৌভাগ্যবতী কারন আমার স্বামী সানি আমার এই পথচলার সঙ্গী ও পথপ্রদর্শক হয়ে আমাকে সহযোগিতা করছেন। তবে অন্য আর দশজন নারীর মত আমাকেও সামাজিক বাধার সম্মুখিন হতে হয়েছে, মেয়ে তাই অনেক ভাবেই আমাকে বাধা দেয়া হয়েছে আবার ঠকানোর চেষ্টায় ত্রুটি রাখেনি। আবার অনেকেই টিপ্পনি কাটতো এতো শিক্ষিত, অবস্থা সম্পন্ন পরিবারের মেয়ে তাও কেন ব্যবসা করতে হবে। তবে এইটা আমার জন্য পজিটিভ চ্যালেন্জ্ঞ ছিল। তারা বাধা না দিলে হয়তো এতটা পথ আসতে পারতাম না। একটা ধন্যবাদ দিতে চাই তাদের সকলকে। আমি কৃতজ্ঞ সে সকল মানুষের প্রতি যারা আমাকে একদিন না বলেছিলেন,মেয়ে বলে অবহেলা করেছিলেন।
তাদের জন্য‌ই আমার আজকের আমি হয়ে ওঠা।

টেকজুমঃ উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) কিভাবে আপনার উদ্যোগে ভূমিকা রেখেছে?
ফায়যা: আমি যখন উইর সাথে যুক্ত হই, তখন ছিলাম ডানা ভাঙ্গা আহত ছোট্ট পাখির মত। তারপর আস্তে আস্তে সেবা যত্নে উই আমাকে বড় করলো এবং আমি এখন পরিপক্ক হয়ে উড়তে পারি, ই-কমার্সের বিশাল আকাশে। রাজিব স্যার আমার জীবনে এমন একজন মানুষ যিনি শিখিয়েছেন কিভাবে আছাড় খেয়ে উঠে দাড়াতে হয়, কিভাবে আঘাতে জর্জরিত হয়ে ঘুরে দাঁড়াতে হয়, কিভাবে স্বপ্ন দেখে সেই পথে এগিয়ে যেতে হয়, কি ভাবে টিকে থাকার লড়াই করতে হয় এবং কিভাবে বাঁচতে হয়। আমরা যারা কেবল শিখছি তাদের আসলেই অনেক কিছু অজানা থাকে যার জন্য আমাদের ঠকানো সহজ হয় কিন্তু এখন উই আমাদের পাশে আছে বিনা টাকায়, আমাদের এতো কিছু শিখিয়ে দিয়েছে যে আমরা এখন প্রচণ্ড রকমের আত্মবিশ্বাসী। এই করোনার মধ্যে যখন সব বন্ধ তখন ‘উই’ ছিল বলে আমার বিক্রি হয়েছে, শুধু তাই নয় এই করোনা পরিস্থিতিতেও দেশের বাইরে কলকাতা ও সিঙ্গাপুর থেকে বেশ কিছু গয়নার অর্ডার পেয়ে সেগুলো ডেলিভারি করতে হয়েছে। করোনার ঠিক মাঝামাঝি সময়ে কঠিন ভাবে অসুস্থ হয়ে পড়ি কিন্তু কেনাকাটার জন্য ‘উই’ থেকে কাস্টমার আসা শুরু করায় আবার সব কষ্ট উপেক্ষা করে খাতা কলম নিয়ে বসে গেলাম অর্ডার নিতে, বিদেশের মাটিতে হাতে তৈরি দেশীয় গয়না পৌঁছে গেছে এসব ‘উই’ না থাকলে কখনোই সম্ভব হতো না। এখন আপনি ভাবেন, উই আমার জীবনে, আমার উদ্যোগে কত বড় ভূমিকা রেখেছে।

টেকজুমঃ ধন্যবাদ, ফায়যা টেকজুমকে সময় দেওয়ার জন্য।
ফায়যা: অসংখ্য ধন্যবাদ টেকজুমকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কুমিল্লার রসমালাই বিক্রি করে লাখোপতি মিতাশা
উই

কুমিল্লার রসমালাই বিক্রি করে লাখোপতি মিতাশা

বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাটশিল্পের বাংলাদেশ
উই

বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাটশিল্পের বাংলাদেশ

১৬ মে এশিয়ার প্রথম নারী উদ্যোক্তাদের অনলাইন ‘হাটবাজার’ শুরু
উই

১৬ মে এশিয়ার প্রথম নারী উদ্যোক্তাদের অনলাইন ‘হাটবাজার’ শুরু

কুমিল্লায় উই এর এন্টারপ্রিনিয়ারস মিট-আপ ২০২১ অনুষ্ঠিত
উই

কুমিল্লায় উই এর এন্টারপ্রিনিয়ারস মিট-আপ ২০২১ অনুষ্ঠিত

কোমর তাতে পিনন হাদি
উই

কোমর তাতে পিনন হাদি

মেটা কমিউনিটি পার্টনারশীপ পোগ্রামে আমন্ত্রিত উই প্রতিষ্ঠাতা নিশা
উই

মেটা কমিউনিটি পার্টনারশীপ পোগ্রামে আমন্ত্রিত উই প্রতিষ্ঠাতা নিশা

Load More

ট্রেন্ডিং টপিক

ক্লোন আইএমইআইযুক্ত মোবাইল ফোন ও এনইআইআর বাস্তবায়ন নিয়ে বিটিআরসির উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

একটি আইএমইআই নম্বরে ৩ কোটি ৯১ লাখ ফোন, ১০ মাসেও চালু হয়নি এনইআইআর

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট
প্রযুক্তি সংবাদ

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট

বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মুহূর্ত
টেলিকম

জাপানের সঙ্গে ৬ চুক্তি: আইসিটি, হাই-টেক শিল্প ও টেলিকমে নতুন সহযোগিতার ইঙ্গিত

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ
অর্থ ও বাণিজ্য

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

ধারাবাহিক লোকসান, ক্যাশ ফ্লো সংকট ও ঋণের ভারে...

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 November 2020

উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করি: ফায়যা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix