Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্বপ্ন পূরণ করার স্বপ্নও দেখতে পারি ‘উই’ এর জন্য: শারমিন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৫ জানুয়ারি ২০২১
স্বপ্ন পূরণ করার স্বপ্নও দেখতে পারি ‘উই’ এর জন্য: শারমিন
Share on FacebookShare on Twitter

শারমিন সাঈদ । নিজের আত্মপরিচয়ের জন্য কিছু করতে হবে সেই সুবাদেই বিজনেস এ আসা তার । তিনি মনে করেন উদ্যোক্তা হতে গেলে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন হতে হবে বড় আর সেই স্বপ্ন বাস্তবায়নে থাকতে হবে বিশ্বাস। পরিবার ও সমাজ বাঁধা পেরি নিজেকে তৈরি করছেন একজন সফল উদ্যোক্তা হিসাবে।

টেকজুম: উদ্যোক্তা হিসেবে কাজ শুরু কিভাবে?
শারমিনঃ বাবার কাছে টাকা চেয়ে নিতে ভালো লাগতো না।বাবা বেসরকারি চাকরিজীবী এবং মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি তাই সব সময় চাইতাম কিছু একটা করি যাতে বাবার সাপোর্ট হতে পারি। তাই কলেজ জীবন থেকে টিউশনি শুরু করি। পরবর্তীতে মাস্টার্স পরীক্ষার আগেই বিয়ে হয়ে যায়। পরে আর কিছু করা হয়নি যদিও স্বপ্ন ছিলো ব্যাংকার হবো কিন্তু পারিপার্শ্বিক অবস্থার কারনে তা হয়ে উঠেনি। বিয়ের পরেই মনে হলো যেহেতু চাকরি করতে পারছি না তাহলে নিজের আত্মপরিচয়ের জন্য কিছু করতে হবে এবং সেই সুবাদেই বিজনেস এ আসা।

টেকজুমঃ ক্যারিয়ারে ই-কমার্স কেন বেছে নিলেন?
শারমিন : চাকরি করতে না পারার পেছনে একটা বড় কারন হচ্ছে বাইরে যেয়ে কাজ করার নিষেধাজ্ঞা, কনজারভেটিভ পরিবারের যা হয় আরকি। অনলাইন বিজনেস ঘরে বসেই করা যাবে এই কারনে কারো নিষেধ ছিলো না আর আমিও উপলব্ধি করলাম চাকরিতে একটা গন্ডির মাঝে নিজেকে খুঁজে পাবো সেখানে একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে দেশের ৬৪ জেলার মানুষের মাঝে খুঁজে পাই।

টেকজুম: কি কি পণ্য বিক্রি করেন?
শারমিন : শুরুতে আমি ব্লকের পোশাক নিয়ে কাজ শুরু করি।কিন্তু ছোট বেবি নিয়ে ব্লকের কাজ করা খুব কষ্টদায়ক হয়ে যাচ্ছিল। আর উইতে জয়েন হবার পর যখন রাজিব স্যার বললেন কোনো কাজ করার আগে শিখতে হবে,এক্টিভ থাকতে হবে, পারসোনাল ব্র্যান্ডিং তৈরি করতে হবে। তখন আমি কাজ টোটালি বন্ধ করে দেই কারন ই কমার্স নিয়ে জ্ঞান ছিলো একদম কম।তখন শুধু পড়াশোনায় ফোকাস করি তারপর ছয় মাস আগে নতুন করে তাঁতের পোশাক নিয়ে কাজ শুরু করি এবং মাঝে মাঝে ব্লকের কাজ করারও চেষ্টা করি । এখন তাঁতের থ্রি পিস,শাড়ি এবং জামদানী শাড়ি inoventic fashion এর মূল ফোকাসড পণ্য। পাশাপাশি জেলা ব্র্যান্ডিং এর জন্যও আমি মুন্সিগঞ্জের প্রায় ২০০ বছরের পুরোনো ঐতিহ্য বাহী মিষ্টি জাতীয় খাবার পাতক্ষীর নিয়ে কাজ করছি।

টেকজুম: inoventic fashion কে নিয়ে কি স্বপ্ন দেখেন?
শারমিন : inoventic fashion এর যাত্রা শুরু হয়েছিল দুই বছর আগে কিন্তু নতুন করে এর জন্ম হয় আবার একবছর আগে। মায়ের কাছ থেকে ৭০০০ টাকা নিয়ে শুরু করেছিলাম নতুন ভাবে।মাত্র ছয় মাসে দেশের ২৭ টি জেলায় inoventic এর পণ্য পৌঁছেছে, স্বপ্ন দেখি ভবিষ্যতে এটি ৬৪ জেলায় পৌঁছবে এবং দেশের বাইরেও যাবে ইনশাআল্লাহ।

টেকজুমঃ নারী উদ্যোক্তা হিসেবে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করেছিঃ
শারমিন : উদ্যোক্তা মানেই চ্যালেঞ্জ,সেখানে নারী উদ্যোক্তাদের আরো বেশি চ্যালেঞ্জ গ্রহন করতে হয়।কারন আমাদের প্রথম বাঁধা টাই আসে পরিবার ও সমাজ থেকে। আমার চ্যালেঞ্জটাও শুরু হয় পরিবারকে মানাতেই।ইকোনমিক্সে মাস্টার্স করে কাপড়ের বিজনেস এটা মানতেই চায়নি। আবার আমাদের সমাজে নারী কিছু করবে সেটা ভাল ভাবে গ্রহন করে না। সব কিছু নিয়ে যতটুকু আলোচনা সমালোচনা হয়েছে তা থেকে শিক্ষা নিয়েছি।শুধু এতটুকু মাথায় ছিলো নিজের পায়ে দাঁড়াতে হবে, যেদিন সফল হবো সেদিন সব ঠিক হয়ে যাবে। সেটা মাথায় রেখেই পরিশ্রম করেছি,করছি। আমি ঢাকার বাইরে থাকার কারনে কাচামালের সহজলভ্যতা ছিলো না তার উপর বিজনেস শুরুর সাথে সাথে পুরো দেশ লকডাউন। ঐ সময় টা তে প্রচুর পরিশ্রম করতে হয়েছে পণ্য সোর্সিং এর জন্য তার উপর তখন আমার বেবির বয়স ছিলো মাত্র তিন মাস। বাসা থেকে কুরিয়ার অফিস অনেক দূরে ইত্যাদি সব কিছু ম্যানেজ করেই কাজ করতে হয়েছে।

টেকজুমঃ উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) কিভাবে আপনার উদ্যোগে ভূমিকা রেখেছে?
শারমিন : আমার উদ্যোক্তা হয়ে ওঠার জন্য সবচেয়ে বড় অবদান উই এর। বিনা সাপোর্টে তিন মাস শুধুমাত্র উই এর জন্য নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পেয়েছি। উই এর জন্য ই পরিবারেরও সাপোর্ট পাচ্ছি এখন।আমার শূন্য জ্ঞান থেকে শুরু হয়েছে, উই বিভিন্ন ট্রেনিং এর সুযোগ করে দিয়েছে , রাজিব স্যারের নির্দেশনা পেয়েছি উই এর মাধ্যমেই,একটা বিজনেস রানিং করাতে যা যা প্রয়োজন সব কিছু উই থেকে পেয়েছি আমি। একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে একটু একটু করে গড়ছি উই এর কল্যাণেই ।এমনকি উই এর জন্য আমি আমার পরিবারের পাশে দাঁড়াতেও পেরেছি, আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা নাসিমা আক্তার নিশা আপু ও রাজিব আহমেদ স্যারের প্রতি।এমন একটা প্লাটফর্ম তৈরী করে দিয়েছেন যেখানে ৬৪ জেলার হারিয়ে যাওয়া ঐতিহ্য বাহী দেশীয় পণ্য নতুন করে সকলের কাছে পরিচিতি পাচ্ছে এবং আমার মতো হাজারো নারী উদ্যোক্তা তাদের স্বপ্ন পূরণ করতে পারছে।

আমি রাজিব স্যারের সকল নির্দেশনা মেনে কাজ করেছি, ভবিষ্যতেও করবো। আজকে আমি শারমিন সাঈদ নিজের স্বপ্ন পূরণ করার স্বপ্নও দেখতে পারি স্যারের জন্য। অনেক অনেক কৃতজ্ঞতা স্যারের প্রতি।

এই বিভাগ থেকে আরও পড়ুন

আওয়ার শেরপুরের আয়োজনে ‘কাস্টমার মিটআপ’
উই

আওয়ার শেরপুরের আয়োজনে ‘কাস্টমার মিটআপ’

দেশি পণ্যের ই-কমার্স ও উই পাল্টে দিছে তাঁতীদের জীবন
ই-কমার্স

দেশি পণ্যের ই-কমার্স ও উই পাল্টে দিছে তাঁতীদের জীবন

প্রতিবন্ধীদের রোল মডেল উদ্যোক্তা মহুয়া
উই

প্রতিবন্ধীদের রোল মডেল উদ্যোক্তা মহুয়া

কারুজের ধানমন্ডি আউটলেট: স্থানীয় শিল্পকলা এবং টেকসই জীবনযাপনের একটি মাইলফলক
উই

কারুজের ধানমন্ডি আউটলেট: স্থানীয় শিল্পকলা এবং টেকসই জীবনযাপনের একটি মাইলফলক

ক্রেতারাই হচ্ছে উদ্যোক্তার মোটিভেশন
ই-কমার্স

ক্রেতারাই হচ্ছে উদ্যোক্তার মোটিভেশন

উদ্যোক্তা হতে যোগ্যতা, কর্মদক্ষতা সম্পর্কে পরিষ্কার জ্ঞান থাকা খুব জরুরি
উই

উদ্যোক্তা হতে যোগ্যতা, কর্মদক্ষতা সম্পর্কে পরিষ্কার জ্ঞান থাকা খুব জরুরি

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা
অর্থ ও বাণিজ্য

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর
শিক্ষা ও ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার
বিবিধ

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির দাম বাড়ানোর প্রস্তাব...

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix