Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হাতে তৈরি গহনার একটা ক্রেতাশ্রেণি তৈরি হয়েছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 18 November 2023
হাতে তৈরি গহনার একটা ক্রেতাশ্রেণি তৈরি হয়েছে
Share on FacebookShare on Twitter

গহনা ছাড়া চিন্তাই করা যায় না বাঙালি নারীর সাজ। বর্তমানে নারীদের মাঝে দেশি পণ্যের ব্যবহার বেড়েছে। তাই দেশি ফ্যাশনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে হাতের তৈরি গহনা। চুড়ি, আংটি, কানের দুল, হিজাব পিন, নুপুর সবকিছুর জন্য হাতে তৈরি গহনার একটা ক্রেতাশ্রেণি তৈরি হয়েছে। যাদের সিংহভাগ কেনাকাটা করেন ফেসবুকে। এর অন্যতম কারণ হচ্ছে হাতে তৈরি গহনা নিয়ে ফেসবুকে নিয়মিত পোস্ট কমেন্ট করা হয়।

অতীতে নিজের বা পরিবারের সদস্যদের জন্য গহনা হাতে তৈরি করা হলেও ইন্টারনেট তথা ফেসবুকের কারণে বাণিজ্যিক প্রসার বেড়েছে। বিশেষ করে শিক্ষার্থী ও গৃহিণীরা গহনা তৈরিতে এগিয়ে আছে ক্যারিয়ারে। কারণ তাদের হাতে প্রচুর সময় আছে আর গহনা তৈরি একটি শখের কাজ। নিজের মনের ভেতরের নকশাগুলো ফুটিয়ে তোলা যায় গহনার মাঝে। যা সৌন্দর্য বাড়ায় ক্রেতার।

হাতে তৈরি গহনা সম্পূর্ণ দেশীয় শ্রম ও মেধায় উৎপাদিত। কেউ কেউ বিদেশি ম্যাটেরিয়ালে গহনা তৈরি করলেও তা হয়ে থাকে দেশের মাটিতে, দেশীয় ডিজাইনে। হাতে তৈরি গহনা বেশির ভাগ ক্ষেত্রেই শতভাগ পরিবেশ বান্ধব। বিভিন্ন কাপড়, পাথর, পাট, বাঁশ, কাঠ, কড়ি, সুতা, ধাতব পদার্থ দিয়ে নানা রকম নকশায় তৈরি করেন উদ্যোক্তারা। এর ফলে গহনা ব্যবহার করা শেষ হলে তা ফেলে দিলে মাটির সাথে মিশে যায় অল্প সময়ে। যা পরিবেশের জন্য কোন ক্ষতিকারণ বর্জ্য তৈরি করে না। এসব গহনা উৎপাদন করতে গিয়ে উদ্যোক্তারা নিজের পছন্দমত, নিজের সিজনশীলতা ফুটিয়ে তোলতে পারেন।

কোন কোন সময় ক্রেতার চাহিদা অনুযায়ী গহনা তৈরি করে দেওয়া হয়। ক্রেতা যখন ম্যাটেরিয়ালের নাম বলে দেয় বা নকশার নাম বলে দেয় তখন সেভাবেই প্রস্তুত করেন উদ্যোক্তারা। এসব কারণে দিনে দিনে ক্রেতার নির্ভরতা বাড়ছে হাতের তৈরি গহনায়। প্রতিটি গহনা হয়ে থাকে ‘অদ্বিতীয়’। এটিকে বলা যায় হাতে তৈরি গহনার বিশেষত্ব।

ফেসবুকের কারণে ক্রেতা পাওয়া যায় সহজেই। উদ্যোক্তা যখন কোন একটি নকশা তৈরি করে সুন্দর ছবি তোলে একটু বর্ণনাসহ ফেসবুকে পোস্ট দিলে তার বন্ধু তালিকার অনেকের দৃষ্টিগোচর হয়। আর গহনা প্রেমিরা এসব উদ্যোক্তাদের প্রোফাইলে ঘনঘন ঢুঁ মারেন নতুন গহনার সন্ধানে। নতুন নকশা পেলেই অর্ডার করতে দেরি করেন না কেউ কেউ। তাই ফেসবুকের কারণে একজন উদ্যোক্তার জন্য সারাদেশের মার্কেট উন্মুক্ত থাকে। তিনি দেশের কোথাও না কোথাও থেকে ক্রেতা পেয়ে যান দ্রুত সময়ে। স্টক করতে হয় না কিংবা জমে থাকার সুযোগ নেই। বরং গহনা জমে থাকার পরিবর্তে অর্ডার জমে থাকে। এসব উদ্যোক্তাদের প্রচুর মূলধন প্রয়োজন হয় না। শুধু নিজের মেধা, শ্রম আর আন্তরিকতাই যথেষ্ট।

গহনা হাতে তৈরি হওয়ার কারণেই একই ডিজাইনে অনেকগুলো তৈরি করা সম্ভব হয় না। একজন উদ্যোক্তা চেষ্টা করলে হয়তো কাছাকাছি ডিজাইনে ১০টা বা ২০টা গহনা তৈরি করতে পারেন। এতেও থাকে অমিল। অর্থাৎ হুবহু করা সম্ভব হয় না। আবার কাছাকাছি নকশা বেশি করতে গেলে কাজের প্রতি চলে আসে অনিহা। অন্যদিকে ক্রেতারাও চায় স্বতন্ত্র গহনা পরিধান করতে। এসব কারণে হাতে তৈরি গহনার একটা ক্রেতাশ্রেণি তৈরি হয়েছে এবং মার্কেটও দিনে দিনে বাড়ছে।

এট একটি সম্ভাবনাময় খাত। যেখানে প্রতি বছর বাড়ছে ক্রেতা ও উদ্যোক্তা। বিশেষ করে শিক্ষা জীবনেই শুরু করা যায় এই ক্যারিয়ার। যার ফলে লেখাপড়া শেষ করার আগেই একটা অবস্থানে পৌঁছে যায় ক্যারিয়ার। তাই হতাশা হতে হয় না ক্যারিয়ার নিয়ে বরং পুরোদুমে মনযোগি হওয়া যায়।

লেখক: জেনিস ফারজানা তানিয়া, স্বত্বাধিকারী: আলিয়া’স কালেকশন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোহাম্মদপুরে ‘দইওয়ালা’ আয়োজনে কাস্টমার মিটআপ
উই

মোহাম্মদপুরে ‘দইওয়ালা’ আয়োজনে কাস্টমার মিটআপ

শুন্য থেকে সেরা হবেন কিভাবে?
উই

শুন্য থেকে সেরা হবেন কিভাবে?

টেকজুম প্রযুক্তি আড্ডায় অতিথি রাজীব আহমেদ ও নাসিমা আক্তার নিশা
উই

টেকজুম প্রযুক্তি আড্ডায় অতিথি রাজীব আহমেদ ও নাসিমা আক্তার নিশা

উই আমাকে সাত হাজার গুণ সুফল দিয়েছে
ই-কমার্স

উই আমাকে সাত হাজার গুণ সুফল দিয়েছে

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে অবদান রাখছে নারী উদ্যোক্তারা: পলক
ই-কমার্স

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে অবদান রাখছে নারী উদ্যোক্তারা: পলক

দেশ-বিদেশে খ্যাতি ছড়াচ্ছে শেরপুরের মন্ডা
ই-কমার্স

দেশ-বিদেশে খ্যাতি ছড়াচ্ছে শেরপুরের মন্ডা

Load More

ট্রেন্ডিং টপিক

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি
প্রযুক্তি সংবাদ

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

১.২ কিমি পাল্লার লেজার রেঞ্জফাইন্ডার ও ১১,০০০ এমএএইচ ব্যাটারির উলেফোন আর্মার ৩৫ প্রো
প্রযুক্তি সংবাদ

১.২ কিমি পাল্লার লেজার রেঞ্জফাইন্ডার ও ১১,০০০ এমএএইচ ব্যাটারির উলেফোন আর্মার ৩৫ প্রো

ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

আইসিটি খাতে পাঁচ বছরে ৫২ হাজার তরুণকে প্রশিক্ষণের পরিকল্পনা

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু
অর্থ ও বাণিজ্য

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

সপ্তাহের সবচেয়ে পঠিত

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

অনার ৬০০এস ৫জি

অনার ৬০০এস ৫জি (HONOR 600S 5G) রিভিউ: ৮,১০০ এমএএইচ ব্যাটারি কি সত্যিই কার্যকর?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো
নির্বাচিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

ভিভোর নতুন স্মার্টফোন ‘ভিভো এস৭০ প্রো’ (vivo S70...

১.২ কিমি পাল্লার লেজার রেঞ্জফাইন্ডার ও ১১,০০০ এমএএইচ ব্যাটারির উলেফোন আর্মার ৩৫ প্রো

১.২ কিমি পাল্লার লেজার রেঞ্জফাইন্ডার ও ১১,০০০ এমএএইচ ব্যাটারির উলেফোন আর্মার ৩৫ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

বাংলাদেশে তৈরি থাপ্পড়ম্যান ব্রাউজার গেমের ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতা

ব্রাউজার গেমে দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 November 2023

হাতে তৈরি গহনার একটা ক্রেতাশ্রেণি তৈরি হয়েছে

Techzoom.TV |
TechzoomTV