Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইন ক্লাশে প্রয়োজন যেসব অ্যাপস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাশে প্রয়োজন যেসব অ্যাপস
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা, যানজট নিরসন এবং ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার সঙ্গে সঙ্গতি রেখে রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাশের সমন্বিত পদ্ধতি চালুর পরিকল্পনা করছে সরকার। অনলাইন ক্লাশে শিক্ষার্থীরাও আগ্রহ প্রকাশ করছে। গত বুধবার (৮ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে ‘বৈশ্বিক জ্বালানি সংকটে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা ও বিদ্যুৎ সাশ্রয়’ বিষয়ক সেমিনারে এসব আগ্রহের কথা উঠে আসে। শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এই সেমিনার আয়োজন করা হয়।

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা অনলাইনে পাঠদান আলোচনায় আসে। যদিও মহামারি করোনাকালে দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইনে পাঠদান হয়েছিল। এখন আবারও অনলাইন পাঠদানের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধের প্রভাবে ‍সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে।

অনলাইনে পড়াশোনার ক্ষেত্রে লাইভ বা ভার্চুয়াল ক্লাশ সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। স্মার্টফোন, ট্যাবলেট বা ল্যাপটপের মাধ্যমে অনলাইন ক্লাশে যুক্ত হতে হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের একই প্ল্যাটফর্মে যুক্ত করে ক্লাশ পরিচালনা করতে বর্তমানে কয়েকটি অ্যাপ সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। এর মধ্যে Zoom, Google Meet এবং Microsoft Teams বিশেষভাবে উল্লেখযোগ্য।

প্রতিটি অ্যাপেই রয়েছে এমন কিছু ফিচার, যা অনলাইন শিক্ষাকে আরও সহজ, ইন্টারঅ্যাকটিভ ও কার্যকর করে তোলে।

অনলাইন ক্লাশ করতে যেসব অ্যাপস প্রয়োজন, সেগুলো হলো-

জুম (Zoom)

এর সবচেয়ে বড় সুবিধা হলো খুব সহজে অনেক অংশগ্রহণকারীকে একসঙ্গে যুক্ত করা যায়। স্ক্রিন শেয়ার, ভার্চুয়াল হোয়াইটবোর্ড ব্যবহার করে জটিল বিষয় বোঝানো এবং ক্লাশ রেকর্ড করার সুবিধার কারণে এটি শিক্ষকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। শিক্ষার্থীরা চ্যাটবক্সে প্রশ্ন করতে পারে কিংবা ‘রেইজ হ্যান্ড’ ফিচারের মাধ্যমে সরাসরি অংশ নিতে পারে।

গুগল মিট (Google Meet)

ব্যবহার করতে আলাদা কোনো ঝামেলা নেই। একটি জিমেইল অ্যাকাউন্ট থাকলেই সহজে ক্লাশে যোগ দেওয়া যায়। এর ইন্টারফেস অত্যন্ত সরল ও ব্যবহারবান্ধব। বিশেষ করে যাদের ডিভাইসে স্টোরেজ কম, তাদের জন্য এটি বেশ উপযোগী একটি প্ল্যাটফর্ম।

মাইক্রোসফট টিমস (Microsoft Teams)

একটি পূর্ণাঙ্গ অনলাইন প্ল্যাটফর্ম। এর মাধ্যমে ভিডিও ক্লাশের পাশাপাশি ফাইল শেয়ারিং, চ্যাটিং এবং দলগত কাজের সুবিধা পাওয়া যায়। বড় পরিসরে ক্লাশ বা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার জন্য এটি বেশ কার্যকর।

গুগল ক্লাশরুম (Google Classroom)

লাইভ ক্লাশের বাইরে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, নোটিশ দেওয়া বা লেকচার শেয়ার করার জন্য একটি নির্ভরযোগ্য মাধ্যম। শিক্ষকরা আলাদা ক্লাশ তৈরি করতে পারেন এবং শিক্ষার্থীরা সহজেই তাদের কাজ জমা দিতে পারে। পাশাপাশি শিক্ষকরা নির্ধারিত সময়ের মধ্যে মূল্যায়ন করে সরাসরি মতামত জানাতে পারেন।

ক্যামস্ক্যানার (CamScanner)

এই অ্যাপটি অনলাইন পড়াশোনায় অত্যন্ত প্রয়োজনীয়। হাতে লেখা খাতা বা নোটের ছবি তুলে এটিকে দ্রুত পরিষ্কার ও পেশাদার মানের পিডিএফ ফাইলে রূপান্তর করা যায় অ্যাপটি দিয়ে। ফলে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া বা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সংরক্ষণ করা যায় বেশ সহজে।

ক্যানভা (Canva)

এটি পড়াশোনাকে আরও আকর্ষণীয় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রেজেন্টেশন, প্রজেক্ট বা বিভিন্ন ডিজাইন সহজেই তৈরি করা যায় এর রেডিমেড টেমপ্লেট ব্যবহার করে। কোনো জটিল সফটওয়্যার জানা ছাড়াই শিক্ষার্থীরা সুন্দর ও প্রফেশনাল মানের ডিজাইন তৈরি করতে পারে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

এবার বাংলাদেশ বিমানেও নাইট ভিশন গগলস প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

এবার বাংলাদেশ বিমানেও নাইট ভিশন গগলস প্রযুক্তি

সেরা ৫টি মোবাইল যারা হেভি গেম খেলেন
প্রযুক্তি সংবাদ

২০২৫ সালের সেরা ৫ গেমিং স্মার্টফোন

দেশব্যাপী স্মার্টফোন সুরক্ষা দিতে সিপিপি গ্লোবাল ও জেনেক্স ইনফোসিস চুক্তি
প্রযুক্তি সংবাদ

দেশব্যাপী স্মার্টফোন সুরক্ষা দিতে সিপিপি গ্লোবাল ও জেনেক্স ইনফোসিস চুক্তি

মুখে মুখে ফেরা ভাষাও অনুবাদ করবে মেটার এআই
নির্বাচিত

মেটাভার্সের অস্তিত্ব কি বিলীনের পথে

ইমোতে চলছে রমরমা দেহ ব্যবসা, রাত ১২ টা বাজলেই শুরু হয় নিলাম
প্রযুক্তি সংবাদ

ইমোতে চলছে রমরমা দেহ ব্যবসা, রাত ১২ টা বাজলেই শুরু হয় নিলাম

পাবজি গ্লোবাল চ্যাম্পিয়নশিপে অফিসিয়াল ফোন ইনফিনিক্স জিটি ২০ প্রো
নির্বাচিত

পাবজি গ্লোবাল চ্যাম্পিয়নশিপে অফিসিয়াল ফোন ইনফিনিক্স জিটি ২০ প্রো

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

ঝড়ের সময় ওয়াইফাই চালু রাখলে বাড়তে পারে যেসব ঝুঁকি
প্রযুক্তি পরামর্শ

ঝড়ের সময় ওয়াইফাই চালু রাখলে বাড়তে পারে যেসব ঝুঁকি

মোবাইলে ডাটার মেয়াদ চায় না ৯৮ শতাংশ মানুষ
টেলিকম

‘অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ আনলিমিটেডের উদ্যোগ নেওয়া হবে’

চীনে আইফোনের সরবরাহ ২০ শতাংশ বেড়েছে
নির্বাচিত

চীনে আইফোনের সরবরাহ ২০ শতাংশ বেড়েছে

হেলিও এর স্মার্টফোনে পাওয়া যাবে ১৫ মাসের ওয়ারেন্টি সুবিধা
প্রযুক্তি সংবাদ

হেলিও এর স্মার্টফোনে পাওয়া যাবে ১৫ মাসের ওয়ারেন্টি সুবিধা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অক্টোবরের মধ্যে বিমানবন্দর ও ঢাকার চার এলাকায় ৫জি চালুর নির্দেশ
টেলিকম

ঢাকার ৪০ ও দেশের ৪০০ গুরুত্বপূর্ণ স্থানে ৫জি সেবা চালু

ইতোমধ্যে ঢাকা শহরের বিভিন্ন আবাসিক এলাকা, এয়ারপোর্ট, রেল...

অনন্য ডিজাইন আর থার্মো-সেন্সিং প্রযুক্তির সমন্বয়ে মিড-রেঞ্জ স্মার্টফোনে নতুনত্ব আনছে ইনফিনিক্স

অনন্য ডিজাইন আর থার্মো-সেন্সিং প্রযুক্তির সমন্বয়ে মিড-রেঞ্জ স্মার্টফোনে নতুনত্ব আনছে ইনফিনিক্স

অন্ধকারে গ্রাম বাংলা: লোডশেডিংয়ে পুড়ছে বরিশাল-রাজশাহী, ব্যাহত শিল্প ও কৃষি

অন্ধকারে গ্রাম বাংলা: লোডশেডিংয়ে পুড়ছে বরিশাল-রাজশাহী, ব্যাহত শিল্প ও কৃষি

আবারও আমদানি নিষেধাজ্ঞা থেকে বাঁচল অ্যাপল ওয়াচ

আবারও আমদানি নিষেধাজ্ঞা থেকে বাঁচল অ্যাপল ওয়াচ

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix