Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পরীক্ষায় বাড়ছে ‘স্মার্ট’ প্রযুক্তিতে নকলের প্রবণতা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৭ জুন ২০২৬
পরীক্ষায় বাড়ছে ‘স্মার্ট’ প্রযুক্তিতে নকলের প্রবণতা
Share on FacebookShare on Twitter

দিন দিন আধুনিক হচ্ছে পরীক্ষার নকলের পদ্ধতি! স্মার্ট ডিভাইস ও প্রযুক্তির অপব্যবহার করে পরীক্ষায় নকলের প্রবণতা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছে ইংল্যান্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা।

পরীক্ষায় ‘স্মার্ট’ প্রযুক্তির ক্রমাগত ব্যবহার নকল ধরা আরও কঠিন করে তুলতে পারে বলে সতর্ক করেছেন ইংল্যান্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থার প্রধান।

ইংল্যান্ডের পরীক্ষা সংক্রান্ত নিয়ন্ত্রক সংস্থা ‘অফকোয়াল’-এর প্রধান নিয়ন্ত্রক ইয়ান বাউখাম বলেছেন, পরীক্ষার হলে দায়িত্বরত পরিদর্শকদের এখন বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা স্মার্ট চশমা, কানের ভেতর লুকিয়ে রাখা ছোট ইয়ারপিস ও স্ক্রিনওয়ালা কলমের মতো গোপনে ব্যবহার করা যায় এমন প্রযুক্তি শনাক্ত করতে পারেন।

অফকোয়ালের তথ্য অনুসারে, ২০১৮ সাল থেকে প্রতি বছর গ্রীষ্মকালীন পরীক্ষাগুলোতে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইসের ব্যবহারই ছিল পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনের সবচেয়ে সাধারণ মাধ্যম। গেল বছর মোট নকলের ঘটনার ৪৪ শতাংশই ছিল এ ধরনের ডিভাইসের ব্যবহার।

এ গ্রীষ্মে ১০ লাখেরও বেশি শিক্ষার্থী ‘জিসিএসই’ ও এ-লেভেল পরীক্ষায় অংশ নিচ্ছে।

‘বিবিসি রেডিও ৪’-এর ‘টুডে’ অনুষ্ঠানে কথা বলার সময় ইয়ান বলেছেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করতে শিক্ষার্থীরা দিন দিন আরও উন্নত ও জটিল ডিভাইস ব্যবহারের চেষ্টা করছে বলে স্কুলগুলো থেকে খবর আসছে।

“দেশের বিভিন্ন প্রান্তে স্কুলগুলোতে গেলে আমি সরাসরি তাদের কাছ থেকে এমন অনেক ঘটনার কথা শুনতে পাই, যেমন লুকিয়ে রাখা যায় এমন ইয়ারপিস, স্মার্ট চশমা, যা গোপনে চশমার ভেতরের দিকে লেখা দেখায় এবং কেবল ব্যবহারকারীই তা দেখতে পায়, বলপয়েন্ট কলম, যেগুলোর ভেতরে ছোট অদৃশ্য ভিডিও স্ক্রিন বসানো থাকে।”

গেল গ্রীষ্মের অফকোয়ালের পরিসংখ্যানে দেখা গেছে–

● মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইস সংক্রান্ত অসদুপায়ের ঘটনা ঘটেছে দুই হাজার দুইশো ২৫টি।

● পরীক্ষায় জালিয়াতির কারণে ৫৪৫ জন শিক্ষার্থীর আংশিক বা পুরো সার্টিফিকেট বাতিল করা হয়েছে।

● ১ হাজার ২৪০টি ক্ষেত্রে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর কেটে নেওয়া হয়েছে।

ইয়ান সতর্ক করে বলেছেন, “সবচেয়ে গুরুতর অপরাধের ক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের পুরো এ-লেভেলের গ্রেডই হারাতে পারে, যা তাদের পুরো ভবিষ্যৎ বদলে দিতে এমনকি ধ্বংস করতে পারে।

“এ ধরনের কিছু ডিভাইস ইন্টারনেটে প্রকাশ্যেই বাজারজাত করা হচ্ছে, যেখানে এগুলোকে সরাসরি পরীক্ষায় নকল করার সহায়ক উপাদান হিসেবে প্রচার হচ্ছে।”

তবে তিনি আশ্বস্ত করে বলেছেন, “একইভাবে ‘সিংহভাগ’ শিক্ষার্থীই কখনও নকল করার কথা স্বপ্নেও ভাবে না। তবে এখানে ছোট একটি গোষ্ঠী রয়েছে, যারা সবসময়ই নিয়মনীতি ভাঙতে ও নকল করতে তৎপর থাকে।”

ইয়ান আরও বলেন, পরীক্ষার হলে সন্দেহজনক ডিভাইস ও পরীক্ষার্থীদের অস্বাভাবিক আচরণ কীভাবে শনাক্ত করা যায় সে বিষয়ে বিভিন্ন পরীক্ষা বোর্ড এখন পরিদর্শক ও পরীক্ষা কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দিচ্ছে।

অফকোয়ালের এ প্রধান পরীক্ষার্থীদের সতর্ক করে বলেছেন, পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়ার সম্ভাবনা বেশি এবং এর ফলে তাদের ‘সত্যিই কঠোর শাস্তির’ মুখে পড়তে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এম.এসসি. ইন সাইবার সিকিউরিটি প্রোগ্রামের উদ্বোধন
শিক্ষা ও ক্যাম্পাস

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এম.এসসি. ইন সাইবার সিকিউরিটি প্রোগ্রামের উদ্বোধন

দেশব্যাপী পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক
শিক্ষা ও ক্যাম্পাস

দেশব্যাপী পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক

বিএনপি নেত্রীর এসএসসি পরীক্ষায় প্রক্সি : কলেজছাত্রী আটক
শিক্ষা ও ক্যাম্পাস

বিএনপি নেত্রীর এসএসসি পরীক্ষায় প্রক্সি : কলেজছাত্রী আটক

৩ দাবির অগ্রগতি জানতে চেয়ে জবি ছাত্রদলের স্মারকলিপি
শিক্ষা ও ক্যাম্পাস

৩ দাবির অগ্রগতি জানতে চেয়ে জবি ছাত্রদলের স্মারকলিপি

১৮ বছরের অন্ধকার জীবন নিয়ে রাহিতুল ইসলামের নতুন বই ‘বাদলের কারাবাস’
শিক্ষা ও ক্যাম্পাস

১৮ বছরের অন্ধকার জীবন নিয়ে রাহিতুল ইসলামের নতুন বই ‘বাদলের কারাবাস’

বিনা অভিজ্ঞতায় ক্যারিয়ার গড়ুন ওয়ালটনে
শিক্ষা ও ক্যাম্পাস

চাকরির সুযোগ দিচ্ছে ওয়ালটন

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন
নির্বাচিত

বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে আরো এগোবে বৈশ্বিক স্মার্টফোন খাত
প্রযুক্তি পরামর্শ

দৈনন্দিন কাজের গতি বাড়াতে ৫টি ফ্রি এআই টুল

ফুডপান্ডার রাইডারের বিরুদ্ধে নারী গ্রাহককে অপহরণ-ধর্ষণের হুমকি
ই-কমার্স

ফুডপান্ডার রাইডারের বিরুদ্ধে নারী গ্রাহককে অপহরণ-ধর্ষণের হুমকি

বিশাল ব্যাটারি ও ৮,০০০ নিটস ডিসপ্লে নিয়ে এলো ‘হুয়াওয়ে নোভা ১৬ এসই’
প্রযুক্তি সংবাদ

বিশাল ব্যাটারি ও ৮,০০০ নিটস ডিসপ্লে নিয়ে এলো ‘হুয়াওয়ে নোভা ১৬ এসই’

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এসএসসি-দাখিল পরীক্ষায় সিসিটিভি!
ফিচার

এসএসসির ফল সোমবার, যুক্ত হলো এসএমএসে নতুন নম্বর

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

গাজীপুর হাইটেক পার্ক হচ্ছে দেশের ‘ফ্ল্যাগশিপ’ পার্ক

গাজীপুর হাইটেক পার্ক হচ্ছে দেশের ‘ফ্ল্যাগশিপ’ পার্ক

ইনস্টাগ্রামে মেটার নতুন এআই টুল নিয়ে উদ্বেগ

অপছন্দের মানুষের কাছ থেকে ইনস্টাগ্রাম স্টোরি লুকাবেন যেভাবে

হাই-টেক পার্কের অব্যবহৃত জমি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব

হাই-টেক পার্কের অব্যবহৃত জমি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৭ জুন ২০২৬

পরীক্ষায় বাড়ছে ‘স্মার্ট’ প্রযুক্তিতে নকলের প্রবণতা

Techzoom.TV |
TechzoomTV