Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি, আলোচনায় বসতে নতুন দাবি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 22 July 2026
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি, আলোচনায় বসতে নতুন দাবি
Share on FacebookShare on Twitter

ভারতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। রাজধানী নয়াদিল্লিতে কয়েকদিন ধরে চলা বিক্ষোভ আরো বিস্তৃত হয়েছে, দাবি দাওয়াও বাড়িয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা।

আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর মন্তরে বুধবার সারাদিনই হাজারো শিক্ষার্থী ও তরুণের অবস্থান অব্যাহত ছিল। বৃষ্টি উপেক্ষা করে তারা জাতীয় পতাকা হাতে স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীদের অনেকেই জানান, সোমবার ও মঙ্গলবার আটক হওয়ার পর থানা থেকে মুক্তি পেয়েই সরাসরি যন্তর মন্তরে ফিরে এসেছেন। তাদের ভাষ্য, দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ আন্দোলনের স্থান ছাড়বেন না। স্বেচ্ছাসেবীরা সেখানে খাবার, ওআরএস, ওষুধ ও প্রাথমিক চিকিৎসাসেবা দিচ্ছেন। আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানাতে যন্তর মন্তরে অবস্থান করছেন সাধারণ মানুষও।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যানুযায়ী, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও শিক্ষা ব্যবস্থা সংস্কারের পাশাপাশি এবার নতুন দাবি তুলেছেন ককরোচ জনতা পার্টির নেতারা। আগের দাবি আদায়ের সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে এক কোটি রুপি ক্ষতিপূরণ ও আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার চাইছেন তারা। যদিও সরকারের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়ে এদিন নিরপেক্ষ একটি স্থানে সিজেপি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং। তবে আন্দোলনকারীরা স্পষ্ট করে জানিয়েছেন, আশ্বাস নয়, তারা দৃশ্যমান পদক্ষেপ চান।

এদিকে অনলাইনভিত্তিক ব্যঙ্গাত্মক উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করা ‘ককরোচ জনতা পার্টি’ এখন দেশব্যাপী যুব আন্দোলনে রূপ নিয়েছে। শিক্ষাব্যবস্থার সংস্কার, প্রশ্নপত্র ফাঁস রোধ এবং কর্মসংস্থানের দাবিকে সামনে রেখে সংগঠনটি দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। দিল্লির পাশাপাশি মুম্বাই, বেঙ্গালুরু, কলকাতা, গোয়া, গৌহাটি, তিরুবনন্তপুরম, জম্মু ও আহমেদাবাদেও শিক্ষার্থী ও বিরোধী দলগুলোর উদ্যোগে বিক্ষোভ হয়েছে।

শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে এদিন দেশটির সংসদ ভবনের বাইরে বিক্ষোভ করেন বিরোধী সাংসদরা। কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী জোটের সাংসদরা কালো পোশাক পরে সংসদ ভবনের সামনে জড়ো হন। বিক্ষোভে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, শিক্ষাব্যবস্থার সংস্কার এবং শিক্ষার্থীদের ওপর পুলিশি দমন-পীড়নের প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শিক্ষামন্ত্রীর বিরুদ্ধেও স্লোগান দেন তারা।

পরে সংসদ অধিবেশনে বিরোধীরা দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে অবিলম্বে আলোচনার দাবি তোলেন। তবে আলোচনার আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় থাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। লোকসভায় সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সরকারের কঠোর সমালোচনা করে বলেন, শিক্ষার্থীদের ওপর ‘নৃশংস হামলা’ চালানো হয়েছে এবং এর দায় সরকারকে নিতে হবে।

বিরোধীদের বিক্ষোভে সংসদের কার্যক্রম বারবার ব্যাহত হলে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন সাময়িকভাবে মুলতবি করা হয়। তবে সরকার জানিয়েছে, তারা নিট প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কার নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, ‘আমরা এখনই বিতর্কে বসতে প্রস্তুত। বিরোধীরাই শিক্ষামন্ত্রীর পদত্যাগের শর্ত দিয়ে আলোচনা বিলম্বিত করছে।’

রাজধানীর উত্তপ্ত পরিস্থিতিতে নিরাপত্তা জোরদারে (ডিএমআরসি) শহরের কেন্দ্রীয় অঞ্চলের ১৬টি মেট্রো স্টেশন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দিল্লি মেট্রো রেল করপোরেশন। এতে অফিসগামী ও সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, সংসদ ভবন ও যন্তর মন্তর ঘিরে অতিরিক্ত পুলিশ, আধাসামরিক বাহিনী এবং দ্রুত প্রতিক্রিয়া বাহিনী মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে আন্দোলন নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সরকার নিট এবং শিক্ষা সংস্কার নিয়ে সংসদে বিস্তারিত আলোচনায় প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘ভারতের তরুণদের প্রতিটি যৌক্তিক উদ্বেগ নিয়ে আলোচনা করতে সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ।’ তবে একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যে শিক্ষার্থীদের ব্যবহার করছে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রাকসুতে ভিপি-এজিএস শিবিরের জাহিদ-সালমান, জিএস সাবেক সমন্বয়ক আম্মার
শিক্ষা ও ক্যাম্পাস

রাকসুতে ভিপি-এজিএস শিবিরের জাহিদ-সালমান, জিএস সাবেক সমন্বয়ক আম্মার

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের শিক্ষার্থীদের নিয়ে পদ্মা ব্যাংকের রোড শো
শিক্ষা ও ক্যাম্পাস

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের শিক্ষার্থীদের নিয়ে পদ্মা ব্যাংকের রোড শো

‘আপাতত কোটা বাতিলের পরিপত্র বহাল থাকবে’
শিক্ষা ও ক্যাম্পাস

‘আপাতত কোটা বাতিলের পরিপত্র বহাল থাকবে’

সরকারি কর্মচারীর সন্তানদের জন্য চাকরিতে ৫০ শতাংশ কোটা দাবি
শিক্ষা ও ক্যাম্পাস

সরকারি কর্মচারীর সন্তানদের জন্য চাকরিতে ৫০ শতাংশ কোটা দাবি

দক্ষিণ কোরিয়ার গর্ব সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি!
শিক্ষা ও ক্যাম্পাস

দক্ষিণ কোরিয়ার গর্ব সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি!

শিবিরের প্যানেলে জুলাইয়ে চোখ হারানো জসিম, দৃষ্টিপ্রতিবন্ধী রাইসুল
শিক্ষা ও ক্যাম্পাস

শিবিরের প্যানেলে জুলাইয়ে চোখ হারানো জসিম, দৃষ্টিপ্রতিবন্ধী রাইসুল

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন
নির্বাচিত

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 July 2026

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি, আলোচনায় বসতে নতুন দাবি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix