Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইনে বাংলাদেশি ডেভেলপারদের বিশ্বমানের চাকরির সুযোগ করে দেবে ‘টিউরিং’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 19 July 2022
অনলাইনে বাংলাদেশি ডেভেলপারদের বিশ্বমানের চাকরির সুযোগ করে দেবে ‘টিউরিং’
Share on FacebookShare on Twitter

দক্ষিণ এশিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের মেধা ও কাজের সুযোগের সেতুবন্ধন তৈরিতে কার্যকর ভূমিকা রেখে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘টিউরিং’, যেটি ডেভেলপারদের মধ্যে সংযোগ স্থাপন করে তাদের জন্য ‍যুক্তরাষ্ট্রে স্থায়ী অনলাইন চাকরির সুযোগ করে দেয়। কোম্পানিটি এবার বাংলাদেশের মেধাবী ডেভেলপারদের ক্যারিয়ারে বৈপ্লবিক পরিবর্তন আনতে ও সফলতার পথ সুগম করতে এ দেশে যাত্রা শুরু করতে যাচ্ছে।

ক্যালিফোর্নিয়ার পালো আল্টো-ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘টিউরিং’ একটি বিস্তৃত পরিধির চাকরির প্ল্যাটফর্ম; নিজস্ব ‘ইন্টেলিজেন্ট ট্যালেন্ট ক্লাউড’ ব্যবহার করে এটি ডেভেলপারদের জন্য চাকরির উৎস তৈরি, যাচাই-বাছাই করা ও পছন্দমাফিক কাজ পাওয়ার সুযোগ করে দেয়; পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠিত এবং উদ্যোক্তা ধাঁচের কোম্পানিগুলোর সঙ্গে তাদের সংযোগ স্থাপনে ভূমিকা রাখে। বর্তমানে ‘টিউরিং’ এর প্ল্যাটফর্মে ১৫০টি দেশের ১৫ লাখেরও বেশি ডেভেলপার রয়েছেন, তাদের মধ্যে হাজার হাজার নিবন্ধনকারী ইতোমধ্যে ‘জনসন অ্যান্ড জনসন’, ‘ডেল’, ‘ডিজনি’, ‘কয়েনবেজ’, ‘প্লাউমি’, এবং ‘ভিলেজএমডি’সহ যুক্তরাষ্ট্রের শীর্ষ তিন শ প্রতিষ্ঠানে পূর্ণকালীন (ফুল-টাইম) দূরবর্তী কাজ বা রিমোট জব-এ নিযুক্ত রয়েছেন। টিউরিং নিশ্চিত করে যাতে চাকরিজীবীরা তাদের কর্মজীবনে প্রতিযোগিতামূলক উপযুক্ত বেতন কাঠামো উপভোগ করতে পারেন ও প্রাপ্য যেকোনো ক্ষতিপূরণ পান; এতে করে তারা অনুপ্রাণিত হন ও ক্রমেই নিজেকে ছাড়িয়ে যেতে চেষ্টা করেন।

সম্প্রতি ‘টিউরিং’ বৈশ্বিক ও বিনামূল্যের একটি ক্যারিয়ার-কেন্দ্রিক কমিউনিটিরও যাত্রা শুরু করেছে; এটি সকলের জন্য অবমুক্ত করা হয়েছে, যাতে ডেভেলপারদের প্রয়োজনীয় টুলস ও অন্যান্য সহায়তা দিয়ে গড়ে তোলা যায়, এর ফলে তারা ব্যক্তিগত ও পেশাদার জীবনে কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পাবেন, তাদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগাভাগি করার মাধ্যমে দীর্ঘসময় ধরে শেখা ও উন্নতি সাধনে সবাইকে অনুপ্রাণিত করবেন, দক্ষতার পরিচর্যা ও ব্যাপ্তি ঘটাতে পারবেন এবং ‘টিউরিং’-এর উপস্থিতি বা অনুপস্থিতিতেও স্বপ্নের ক্যারিয়ার গড়তে একে অন্যকে সাহায্য করতে পারবেন। এছাড়া, অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ ও পরামর্শ দিতে এই কমিউনিটি নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে, আর তাই ক্যারিয়ার’কে এগিয়ে নিতে ডেভেলপারদের সাহায্য করা সম্ভব হয়।

‘টিউরিং’ এর সিইও অ্যান্ড কো-ফাউন্ডার জোনাথন সিদ্ধার্থ বাংলাদেশে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু প্রসঙ্গে বলেন, “বিগত কয়েক দশকে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ তাৎপর্যপূর্ণ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে- এ সময় দেশে গড়ে উঠেছে বিশ্বমানের ইঞ্জিনিয়ার, যাদের স্থানীয় এবং বিশ্ববাজারে প্রযুক্তিখাতে অবদান রাখার সম্ভাবনা রয়েছে।”

তিনি আরো বলেন, “তবে মেধার এই স্ফুরণ বৈশ্বিক মানদণ্ডের হলেও, সবার জন্য সমানভাবে সুযোগ তৈরি হয় না। ‘টিউরিং’ বিশ্বজুড়ে মেধাবীদের জন্য সমান সুযোগ তৈরির প্রয়াস রাখছে, যাতে তারা যেখানেই অবস্থান করুন না কেন, যেন স্বপ্নের ক্যারিয়ার গড়ে তুলতে পারে। সিলিকন ভ্যালিতে যোগ্যতার ছাপ রাখার মতো ডেভেলপার রয়েছে বিশ্বজুড়ে এবং তাদের লুকায়িত সম্ভাবনা উন্মুক্ত করাই ‘টিউরিং’ এর লক্ষ্য।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নগদের পার্টনার হচ্ছে এশিয়ার শীর্ষ টেক কোম্পানি
প্রযুক্তি সংবাদ

নগদের পার্টনার হচ্ছে এশিয়ার শীর্ষ টেক কোম্পানি

ইনস্টাগ্রামে নতুন দুই ফিচার চালু
নির্বাচিত

ইনস্টাগ্রামে নতুন দুই ফিচার চালু

পিক্সেল ৮এ: গুগল কম দামের স্মার্টফোন আনল
প্রযুক্তি সংবাদ

পিক্সেল ৮এ: গুগল কম দামের স্মার্টফোন আনল

বাড়ছে গ্রামীণফোনের কলরেট
টেলিকম

৫০ হাজার পিপিই ও ১০ হাজার পিসিআর টেস্টিং কিট দিচ্ছে গ্রামীণফোন

মাদক ট্রাইব্যুনাল গঠন ও সাইবার স্পেসে জুয়া বন্ধের বিধান রেখে সংসদে দুটি বিল উত্থাপন
প্রযুক্তি সংবাদ

মাদক ট্রাইব্যুনাল গঠন ও সাইবার স্পেসে জুয়া বন্ধের বিধান রেখে সংসদে দুটি বিল উত্থাপন

সাশ্রয়ী ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনতে পারে রিয়েলমি
নির্বাচিত

সাশ্রয়ী ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনতে পারে রিয়েলমি

Load More

ট্রেন্ডিং টপিক

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল
বিবিধ

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি
প্রযুক্তি সংবাদ

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?
প্রযুক্তি সংবাদ

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

মটোরোলার নতুন স্মার্টফোন মোটো জি৬৭এস পাওয়ার নিয়ে প্রযুক্তিপ্রেমীদের...

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 July 2022

অনলাইনে বাংলাদেশি ডেভেলপারদের বিশ্বমানের চাকরির সুযোগ করে দেবে ‘টিউরিং’

Techzoom.TV |
TechzoomTV