Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

একসঙ্গে বিসিএস ক্যাডার হয়ে ‘বাবার স্বপ্ন’ ছুঁলেন দুই বোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 26 August 2023
একসঙ্গে বিসিএস ক্যাডার হয়ে ‘বাবার স্বপ্ন’ ছুঁলেন দুই বোন
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামের স্কুলশিক্ষক মৌলানা সৈয়দ মোহাম্মদ আলতাফ হোসেন সিদ্দিকির ৬ সন্তানই মেয়ে। এ নিয়ে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীরা নানা কথা বললেও মেয়েদের নিয়ে গর্বের শেষ ছিল না তার। স্কুলে শিক্ষকতা করে পাওয়া অর্থ দিয়ে নানা প্রতিকুলতার মধ্যেও মেয়েদের পড়াশোনা চালিয়ে নিয়ে গেছেন তিনি।

মেয়েদের নিয়ে বড় বড় স্বপ্নের কথা বলতেন আলতাফ হোসেন। সেই স্বপ্নে রাঙিয়ে দিতেন কন্যাদের।

চাকরির সুবাদে মেয়েরা ছোট থাকা অবস্থাতেই নিজ এলাকা ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভা ছাড়তে হয় তাকে। পুরো পরিবার নিয়ে ছুটেছেন এক এলাকা থেকে অন্য এলাকা। তবে মেয়েদের পড়ালেখায় ক্ষতি হতে দেননি একবিন্দু।

মেয়েরা বড় হতে থাকলে পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজনরা তাদের জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে আসতে শুরু করেন। কিন্ত নিজের অবস্থান থেকে একচুলও নড়েননি আলতাফ হোসেন। তার ভাষ্য, ‘মেয়েরা পড়াশোনা শিখবে, মানুষের মতো মানুষ হবে।’ এ নিয়েও আত্মীয়-স্বজন আর পাড়া-প্রতিবেশীদের আপত্তির শেষ ছিল না। অবশ্য সেসব কখনও গায়ে মাখেননি মৌলানা আলতাফ। বরং মেয়েরা যেন কারও কথায় কখনও স্বপ্নচ্যুত না হয়, সেই চেষ্টাই করতেন তিনি।

২০১৯ সালের ২৪ ডিসেম্বর আলতাফ হোসেনের মৃত্যু হয়। তবে তার স্বপ্ন আর সংগ্রাম বৃথা যেতে দেননি তার মেয়েরা।

আলতাফ হোসেনের দুই মেয়ে সৈয়দা ফাতেমা সিদ্দিকা ও সৈয়দা জান্নাতুন নাঈম রানী ৪১তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

তাদের ছোট দুই বোন সৈয়দা ইসরাত জাহান সিদ্দিকা ও সৈয়দা তানজিনা সিদ্দিকা স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। পাশাপাশি বিসিএসের জন্যও প্রস্তুতি নিচ্ছেন তারা।

ছোট দুই বোনের মধ্যে সৈয়দা রাহিমা সিদ্দিকা চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) শেষবর্ষে পড়ছেন। সবচেয়ে ছোট সৈয়দা নিশাত সিদ্দিকা পড়ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগে।

জান্নাতুন নাঈম অবশ্য ৪০তম বিসিএসেই ক্যাডার হিসেবে (শিক্ষা) সুপারিশপ্রাপ্ত হন। সেবারই প্রথম বিসিএসে অংশগ্রহণ করেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে ২০১৫ সালে স্নাতক ও ২০১৬ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।

৪১তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ফের সুপারিশপ্রপ্ত হন জান্নাতুন, এবার তার সঙ্গে সুপারিশপ্রাপ্ত হন বড় বোন ফাতেমা সিদ্দিকাও। তবে ফাতেমা ৪১তম বিসিএসেই প্রথমবার অংশগ্রহণ করেন তিনি। সে হিসেবে দুই বোনই প্রথমবার অংশগ্রহণ করেই সুপারিশপ্রাপ্ত হন।

ফাতেমা সিদ্দিকার পড়াশোনা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে। ২০১৪ সালে বাংলায় স্নাতক ও পরের বছর একই কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।

স্বপ্ন ছুঁয়ে জান্নাতুন নাঈম বলেন, ‘আমরা ৬ বোন একসঙ্গে পড়াশোনা করেছি। আর্থিক টানাপোড়ন থাকলেও আমাদের কখনও বুঝতে দেননি বাবা। সবার আগে আমাদের পড়াশোনাকে আগ্রাধিকার দিতেন তিনি। আমরা প্রথম তিন বোন ২০১৮ সালে প্রাইমারি স্কুলে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছিলাম। তখন বাবা অনেক খুশি হয়েছিলেন। ২০১৯ সালে আমার ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার রেজাল্ট ঘোষণার ১০ দিন আগে তিনি আমাদের ছেড়ে যান। উনি আমাদের সফলতা দেখে যেতে পারেননি, তবে আমাদের বিশ্বাস- উনি আমদের সঙ্গেই আছেন।’

ফাতেমা সিদ্দিকা বলেন, ‘আব্বু-আম্মু দু’জনই পড়াশোনা জানা মানুষ হওয়ায় আমরা শিক্ষার পরিবেশটা পেয়েছি। পরিবারে আমাদের পড়াশোনাটাই সবচেয়ে বেশি প্রায়োরিটি (অগ্রাধিকার) পেত। বিভিন্ন জন বিভিন্ন কথা বলতেন। আব্বুকে এসে বলতেন- আপনারা তো বয়স্ক হয়ে গেছেন, মেয়েদের বিয়ে দিয়ে দেন। মেয়েদের কে দেখবে? তখন আমার বাবা বলতেন- আমার মেয়েরা মানুষের মতো মানুষ হবে। তারা নিজেরাই নিজেদের দেখবে, দেশ ও দশের জন্য কাজ করবে।’

‘মেয়েদের প্রতিষ্ঠিত করাই ছিল আলতাফ হোসেনের একমাত্র স্বপ্ন ছিল’ বলে জানান তার স্ত্রী সৈয়দা কুলসুমা আকতার। তিনি বলেন, ‘তখন কীভাবে যে মেয়েদের নিয়ে এত কঠিন পথ পাড়ি দিয়েছি, এখন পেছনে তাকালে অবাক লাগে। তাদের বাবার একমাত্র স্বপ্নই ছিল- মেয়েদের মানুষের মতো মানুষ করা। রক্ষণশীল পরিবারে মেয়েদের পড়াশোনা করতে দেয়া হয় না বলে ধারণা অনেকের। কিন্তু ওদের বাবার মৌলানা ছিলেন। উনি তো সবকিছু জানতেন। উনি বলতেন- শালীনতার মধ্যে থেকে জ্ঞানার্জনে কোনো বাধা নেই। আমার মেয়েরাও অনেক মেধাবী ছিল। তারা সবগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় বৃত্তি পেত।’

সৈয়দা কুলসুমা বলেন, ‘একসময় আমাদের মেয়েদের নিয়ে যারা নেতিবাচক কথা বলত, তারা এখন তাদের নিয়ে গর্ব করে। তাদের ধারণ করে। এখন অনেকেই বিশ্বাস করে যে, মেয়েরা চাইলেই অনেক কিছু পারে।’

মৌলানা আলতাফ হোসেনকে উদ্ধৃতি করে তিনি বলেন, ‘উনি বলতেন- আমার এই ছয়জন মেয়ে বলে কী হয়েছে? তারা মানুষ হলে ছেলেদের চেয়েও বেশি কিছু। আমার ছয়জন মেয়ে নয়, তারা আমার রত্ন।’

স্থানীয় কাউন্সিলর মো. আমান ‍উল্লাহ বলেন, ‘উনি একজন স্কুলশিক্ষক ছিলেন। উনার কোনো ছেল ছিল না, মেয়েদের পড়াশোনা করিয়ে মানুষ করেছেন। আগে তার প্রথম চার মেয়ে প্রাইমারির শিক্ষক ছিলেন। এখন বড় দু’জন বিসিএস ক্যাডার হয়েছে। ছোট দু’জনও ভালো ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করছে। তারা আমাদের এলাকার গৌরব। নারী শিক্ষায় একটা দৃষ্টান্ত এটা।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাবিপ্রবিতে ছাত্ররাজনীতি ফেরানোর সুপারিশ
শিক্ষা ও ক্যাম্পাস

শাবিপ্রবিতে ছাত্ররাজনীতি ফেরানোর সুপারিশ

৫ হলের ফল প্রকাশ: সাদিক-আবিদের ভোটের ব্যবধান কত?
শিক্ষা ও ক্যাম্পাস

৫ হলের ফল প্রকাশ: সাদিক-আবিদের ভোটের ব্যবধান কত?

ক্যারিয়ার এর প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শিক্ষা ও ক্যাম্পাস

ক্যারিয়ার এর প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শিবিরের প্যানেলে ভিপি সাদিক, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান বিপুল ভোটে এগিয়ে
শিক্ষা ও ক্যাম্পাস

শিবিরের প্যানেলে ভিপি সাদিক, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান বিপুল ভোটে এগিয়ে

ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের আয়োজনে এমসিডি প্রোগ্রামের নতুন ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শিক্ষা ও ক্যাম্পাস

ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের আয়োজনে এমসিডি প্রোগ্রামের নতুন ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শালঘর মধুয়া নীল কুঠির ইতিবৃত্ত
শিক্ষা ও ক্যাম্পাস

শালঘর মধুয়া নীল কুঠির ইতিবৃত্ত

Load More

ট্রেন্ডিং টপিক

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ
অর্থ ও বাণিজ্য

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ

ড্যাজল
প্রযুক্তি বাজার

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

২০২৭ সালে সম্ভাব্য নতুন এ১৯ চিপ, ওএলইডি ডিসপ্লে ও ভ্যাপার চেম্বার কুলিং প্রযুক্তিসহ অ্যাপলের আইপ্যাড লাইনআপ
প্রযুক্তি বাজার

২০২৭ সালের প্রথমার্ধে তিন নতুন আইপ্যাড আনতে পারে অ্যাপল

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 August 2023

একসঙ্গে বিসিএস ক্যাডার হয়ে ‘বাবার স্বপ্ন’ ছুঁলেন দুই বোন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix