Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চাকসুর নেতৃত্বে শিবির, এজিএস পদে জয় ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 16 October 2025
চাকসুর নেতৃত্বে শিবির, এজিএস পদে জয় ছাত্রদলের
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও জেনারেল সেক্রেটারি (জিএস) পদে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে বিজয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১৪টি হল ও একটি হোস্টেলের অনানুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর এ তথ্য জানা যায়।

অফিসিয়াল ফলাফল অনুযায়ী, ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামের ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ইব্রাহিম হোসেন রনি ভিপি এবং সাঈদ বিন হাবিব জিএস পদে নির্বাচিত হয়েছেন। অপরদিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক এজিএস পদে জয়লাভ করেন।

চাকসু নির্বাচন: এলইডি বন্ধ ও ভোট কারচুপির অভিযোগে উত্তেজনাচাকসু নির্বাচন: এলইডি বন্ধ ও ভোট কারচুপির অভিযোগে উত্তেজনা
ঘোষিত ফলাফলে দেখা যায়, ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন ৭ হাজার ২২১ ভোট, জিএস পদে সাঈদ বিন হাবিব পেয়েছেন ৭ হাজার ২৯৫ ভোট এবং এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ৬ হাজার ৪৪১ ভোট।

গতকাল বুধবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। চাকসুর ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়েন ৪৯৩ জন প্রার্থী।

যদিও সারাদিনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, ফলাফল ঘোষণার আগে কয়েক স্থানে উত্তেজনার সৃষ্টি হয়। বুধবার রাত একটার পর দুই হলের ভোট কারচুপির অভিযোগ তুলে ছাত্রদলের নেতাকর্মীরা উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনকে অবরুদ্ধ করে রাখেন। প্রায় আড়াই ঘণ্টা পর রাত সাড়ে ৩টার দিকে তিনি মুক্ত হন।

এ ছাড়া রাতে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের বাইরে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থকদের সমর্থনে যথাক্রমে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা অবস্থান নেন। উভয় পক্ষ শান্তিপূর্ণভাবে অবস্থান করলেও কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতেই ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চাকসুচাকসু নির্বাচন

এই বিভাগ থেকে আরও পড়ুন

টিএমজিবি সদস্যের সন্তানদের লুনা সামসুদ্দোহা শিক্ষাবৃত্তি তুলে দিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি
প্রযুক্তি সংবাদ

টিএমজিবি সদস্যের সন্তানদের লুনা সামসুদ্দোহা শিক্ষাবৃত্তি তুলে দিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি

শিক্ষক
শিক্ষা ও ক্যাম্পাস

দাবি আদায় হতে যাচ্ছে শিক্ষকদের, ফের সভায় বসছে দুই মন্ত্রণালয়

একাদশের সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ, ভর্তি চলবে এক সপ্তাহ
শিক্ষা ও ক্যাম্পাস

একাদশের সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ, ভর্তি চলবে এক সপ্তাহ

২ কোটিতে ভিসি, ৫০ লাখে অধ্যক্ষ পদ বিক্রি করতেন দীপু মনি
শিক্ষা ও ক্যাম্পাস

২ কোটিতে ভিসি, ৫০ লাখে অধ্যক্ষ পদ বিক্রি করতেন দীপু মনি

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি
শিক্ষা ও ক্যাম্পাস

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

রাকসুতে নির্বাচিত হিজাবী শিক্ষার্থীদের কটাক্ষ রাবি অধ্যাপকের
শিক্ষা ও ক্যাম্পাস

রাকসুতে নির্বাচিত হিজাবী শিক্ষার্থীদের কটাক্ষ রাবি অধ্যাপকের

Load More

ট্রেন্ডিং টপিক

র‌্যাংগসএক্সের ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড ‘আরএক্স’উন্মোচন
অটোমোবাইল

র‌্যাংগসএক্সের ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড ‘আরএক্স’উন্মোচন

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ
প্রযুক্তি সংবাদ

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?
নির্বাচিত

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

অনলাইন সেবা সূচকে রেকর্ড স্কোর, বিশ্বে ৫১তম বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

অনলাইন সেবা সূচকে রেকর্ড স্কোর, বিশ্বে ৫১তম বাংলাদেশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পেটেন্ট লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

পেটেন্ট লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে স্যামসাং

জাপানি ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ম্যাক্সওয়েলের (Maxell) ক্যামেরা-সংক্রান্ত মেধাস্বত্ব (পেটেন্ট)...

বাঁকানো অ্যামোলেড ডিসপ্লে নিয়ে বাজারে ভিভোর নতুন স্মার্টওয়াচ

বাঁকানো অ্যামোলেড ডিসপ্লে নিয়ে বাজারে ভিভোর নতুন স্মার্টওয়াচ

৯০০০ এমএএইচ ব্যাটারি ও বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে ‘রিয়েলমি ১৭ আল্ট্রা’

৯০০০ এমএএইচ ব্যাটারি ও বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে ‘রিয়েলমি ১৭ আল্ট্রা’

রপ্তানি আয় বাড়াতে বিপিও খাতে প্রণোদনা বাড়ানোর প্রস্তাব বাক্কোর

রপ্তানি আয় বাড়াতে বিপিও খাতে প্রণোদনা বাড়ানোর প্রস্তাব বাক্কোর

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 October 2025

চাকসুর নেতৃত্বে শিবির, এজিএস পদে জয় ছাত্রদলের

Techzoom.TV |
TechzoomTV